Bangladeshi Fruit Khabo

Bangladeshi Fruit Khabo বাংলাদেশি সুস্বাদু ফলের রাজ্য নিয়ে আ?

রাজশাহী মহানগরীতে এক সমীক্ষায় দেখা গেছে, গোপালভোগ আম নারীদের কাছে অধিকতর পছন্দের।তাই এ আমের গল্প জানুন আর Bangladeshi Fr...
27/05/2022

রাজশাহী মহানগরীতে এক সমীক্ষায় দেখা গেছে, গোপালভোগ আম নারীদের কাছে অধিকতর পছন্দের।তাই এ আমের গল্প জানুন আর Bangladeshi Fruit Khabo থেকে গোপালভোগ আম ইচ্ছেমতো অর্ডার করুন।

বাংলাদেশে উৎপন্ন অতি উৎকৃষ্ট জাতের আমের মধ্যে অন্যতম গোপালভোগ আম। এটি সবার আগে পরিপক্ব হয়। মে মাসের মাঝামাঝি থেকে পরিপক্বতা লাভ করতে শুরু করে এই আম। মে মাসের ২০ তারিখের পর থেকে বাজারে বেশি পরিমাণে আসতে থাকে এবং জুন মাসের মাঝামাঝি সময় থেকে এ আম আর পাওয়া যায় না। আমটি পাকার পর খুব বেশি দিন বাজারে থাকে না। এক মাসের কম সময়ের মধ্যে গোপালভোগ বাজারে এসে দেখতে দেখতেই শেষ হয়ে যায়। উৎকৃষ্ট ও পরিপক্ব গোপালভোগ আম কেনার উপযুক্ত সময় মে মাসের ২৫ তারিখ থেকে জুন মাসের ১০ তারিখের মধ্যে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর ও দিনাজপুর জেলায় গোপালভোগ আম সবচেয়ে বেশি উৎপাদিত হয়ে থাকে। এ ছাড়া দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা জেলাতেও এ আমের চাষ হয়ে থাকে।

গোপালভোগ আমের জাতটি কবে, কোথায় এবং কাদের দ্বারা উদ্ভাবিত হয়েছে কিংবা নির্বাচিত হয়েছে, এ তথ্য এখনো অজানা। তবে ধারণা করা যেতে পারে, মুর্শিদাবাদে নবাবদের বিখ্যাত আমবাগান থেকেই হয়তো এই জাতের উদ্ভব ঘটেছে। আমটি মাঝারি আকৃতির এবং সামান্য লম্বা। অবতল বা সাইনাস অনেকটাই বাঁকানো। শীর্ষদেশ অন্যান্য জাতের আমের তুলনায় অনেক সরু ও গোলাকার। একনজর দেখলেই অন্যান্য জাতের সঙ্গে সহজেই গোপালভোগ আমের পার্থক্য করা যায়। পোক্ত হলে পৃষ্ঠদেশ ও সম্মুখে কাঁধের অংশের খোসায় সাদা সাদা ক্ষুদ্র ফোঁটা পরিলক্ষিত হয়। গোপালভোগ অনেকটা কালচে সবুজ বর্ণের হয়ে থাকে। পাকলে ত্বক হালকা থেকে কিঞ্চিৎ হলুদাভ বর্ণ ধারণ করে। গোপালভোগ আম সাধারণত গড়ে লম্বায় ৮.৬ সেন্টিমিটার এবং ৬.৪ সেন্টিমিটার প্রশস্ত হয়ে থাকে। এই আমের ওজন ২৩০ গ্রাম থেকে ২৬০ গ্রাম পর্যন্ত হতে পারে। সম্মুখের কাঁধ সামান্য স্ফীত। খোসা সামান্য মোটা। শাঁস আঁশবিহীন ও রসাল। শাঁসের রং গাঢ় কমলা। ফলটির খাদ্যাংশ ৬০ শতাংশ। মিষ্টতার পরিমাণ ২১/২৩ শতাংশ। গোপালভোগ আমের বোঁটা শক্ত।

নাটোর ও দিঘাপতিয়ার রাজা জমিদারদের নিজস্ব পৃষ্ঠপোষকতায় গড়ে তোলা আমবাগানগুলোতে সবচেয়ে উন্নত মানের গোপালভোগ আমের গাছ ছিল বলে জানা যায়। নাটোর জেলায় আমটি স্থানীয়ভাবে ‘কালুয়া’ নামে পরিচিত। উত্তরা গণভবনের (দিঘাপতিয়া রাজবাড়ী) চত্বরে এখনো বিশালাকারের কয়েকটি কালুয়া (গোপালভোগ) আমের গাছ রয়েছে। এই গাছগুলোর গোপালভোগ বা কালুয়া আমের তুলনা চলে শুধু সেই গাছের ফলগুলোর সঙ্গে। এখান থেকে ডাল (সায়ন) সংগ্রহ করে শত শত কলমের চারা তৈরি হয়েছে। ভারতের মালদহ, মুর্শিদাবাদ, নদীয়া, বিহার রাজ্য ও উত্তর প্রদেশে গোপালভোগ আম জন্মে থাকে প্রচুর পরিমাণে। ভারতের পশ্চিম বাংলা ও বিহার রাজ্যের কয়েটি জেলায় ‘গঙ্গাসাগর’ নামে আমের একটি উন্নত জাত কালুয়া নামে পরিচিত।

ফলটির বোঁটা বেশ শক্ত যে কারণে ঝড় এলে খুব বেশি আম নষ্ট হয় না। মুকুল আসা থেকে শুরু করে পরিপক্ব হতে মোট চার মাস সময় নিয়ে থাকে এই আম। গোপালভোগ আম বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল।
©Prothom Alo
[বি.দ্র. : ন্যূনতম ১০ কেজি প্রি-অর্ডার করতে হবে এবং প্রি-অর্ডার করার ২-৩ দিনের মধ্যে আমপ্রেমীদের ঠিকানায় আম পৌঁছে যাবে। ]

দেশী ফলের বেশি স্বাদ। 💚রাজশাহীর আম আসছে..........
27/05/2022

দেশী ফলের বেশি স্বাদ। 💚
রাজশাহীর আম আসছে..........

Address

C-32, Shyamoli Housing Society, Shekhertek/06
Dhaka
1207

Telephone

+8801874651686

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladeshi Fruit Khabo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladeshi Fruit Khabo:

Share