Pop's kitchen

Pop's kitchen POP'S KITCHEN Supply Pure Home Made Food, & Spices & provide Home Delivery Service. We Ensure Quality

20/03/2026
আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন🤲
19/03/2026

আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন🤲

অপরিচিত একটা নাম্বার থেকে ফোন কলে ঘুম ভাঙ্গলো। অপর পাশ থেকে সালাম দিয়ে একজন আপা জিগ্যেস করছেন এটা কি Pop's kitchen এর Ow...
15/03/2026

অপরিচিত একটা নাম্বার থেকে ফোন কলে ঘুম ভাঙ্গলো। অপর পাশ থেকে সালাম দিয়ে একজন আপা জিগ্যেস করছেন এটা কি Pop's kitchen এর Owner এর সাথে কথা বলছি। আমি বললাম জি,বলেন.... বললো আপা আমি আমার বোনের মাধ্যমে আপনার থেকে মশলা নিয়েছিলাম। মশলা শেষ হয়ে যাওয়াতে, দোকান থেকে মশলা কিনে এনেছিলাম কিন্তু তরকারির রং আসছে না। মেয়ের জামাই আসবে। আপনার কাছে কি মশলা আছে এখন? প্লিজ তাহলে তাড়াতাড়ি আমাকে কিছু মশলা মরিচ,ধনিয়া,গরম মশলা হাফ কেজি করে পাঠান।।
শুকুর আলহামদুলিল্লাহ। এধরনের ফোন কল অনুপ্রেরণা জোগায় কাজের ক্ষেত্রে।।
দেখতে দেখতে রোজা শেষ হওয়ার পথে। ঈদের জন্য সবাই এখন মশলা অর্ডার করছেন।

সেরা স্বাদ।
সেরা মশলা।

10/03/2026
আসসালামুলাইকুম। সবাই কেমন আছেন? দেখতে দেখতে মাগফিরাতের ১৭ টি রমজান চলে গেল আমাদের জীবন থেকে। সামনের বছর থাকি কিনা আমরা ক...
07/03/2026

আসসালামুলাইকুম। সবাই কেমন আছেন?
দেখতে দেখতে মাগফিরাতের ১৭ টি রমজান চলে গেল আমাদের জীবন থেকে। সামনের বছর থাকি কিনা আমরা কেউ বলতে পারি না। এই রমজানে যারা যারা আমাদের থেকে বেসন নিয়ে বেগুনি, আলুর চপ ভেঁজে খাচ্ছেন। বুঝতে পারছি সময়ের কারনে আমাকে ছবি তুলে রিভিউ দিতে পারছেন না। তবে কল করে আমাকে জানিয়েছেন আপনাদের সুনদর মতামত।আপনাদের দোয়ায় রাখবেন আমার Pop's kitchen কে।
ইফতারির আগে ছোট্ট একটা ডেলিভারি গেল ধানমন্ডি তে।
ধন্যবাদ, শুকরিয়া Rumi Rahman আপা কে।

সেরা স্বাদ।
সেরা মান।

ইনশাআল্লাহ। শুভ সকাল 🌹
05/03/2026

ইনশাআল্লাহ।
শুভ সকাল 🌹

26/02/2026

আল্লাহ সবাইকে পরীক্ষা করার জন্য বেছে নেন না।
দুনিয়া অনেক বড়, কিন্তু অল্প কিছু মানুষই আল্লাহর প্রিয় হন, যাদের তিনি পরীক্ষার জন্য নির্বাচন করেন, যাদের তিনি নিজের কাছে টানতে চান।
তাই যদি তোমাকে পরীক্ষার জন্য বেছে নেওয়া হয়েছে, তবে শোক নয়, বরং শোকর করো, কারণ খুব শিগগিরই তুমি এর উত্তম প্রতিদান পাবে ইং শা আল্লাহ্।

সুবহানাল্লাহ। শুভ সকাল ❤️
25/02/2026

সুবহানাল্লাহ।
শুভ সকাল ❤️

24/02/2026

ইফতারের ঠিক আগে—দোয়া কবুল হওয়ার সময়? আজান হওয়ার ১০ মিনিট আগে কী করবেন?

মাগরিবের আজান হওয়ার ১০ মিনিট বাকি।

আপনি কী করছেন?

রান্নাঘরে দৌড়াদৌড়ি। খেজুর সাজাচ্ছেন। পানির গ্লাস রাখছেন। টেবিলে খাবার নামাচ্ছেন। ছোলা, পেঁয়াজু, হালিম—সব গরম করছেন।

বাচ্চারা টেবিলের চারপাশে বসে আছে। হাতে খেজুর তুলে নিয়েছে। চোখ ঘড়িতে। "আর কত সময়?"

আপনিও ব্যস্ত। "আরে, ওই পেয়ালাটা নাও। পানি ঢালো। জলদি!"

আজান হলো। সবাই তাড়াতাড়ি খেজুর মুখে দিল। পানি পান করল। রোজা ভাঙল।

কিন্তু— আজান হওয়ার আগের সেই ১০ মিনিট? যেই সময়টা ছিল দোয়া কবুলের সোনালি সময়? সেই সময় কী করলেন?

রান্নাঘরে ব্যস্ত ছিলেন। দোয়া করেননি। হাত তুলেননি। কিছু চাননি।

রমজানের সবচেয়ে মূল্যবান মুহূর্ত—হাতছাড়া হয়ে গেল।

রোজাদারের দোয়া ফেরত যায় না

নবী করিম ﷺ বলেছেন:

ثَلَاثَةٌ لَا تُرَدُّ دَعْوَتُهُمْ: الصَّائِمُ حَتَّى يُفْطِرَ، وَالْإِمَامُ الْعَادِلُ، وَدَعْوَةُ الْمَظْلُومِ

অর্থ: তিন ব্যক্তির দোয়া ফেরত যায় না: (১) রোজাদার—যতক্ষণ না সে রোজা ভাঙে, (২) ন্যায়পরায়ণ শাসক, (৩) মজলুমের দোয়া।

— সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১৭৫২

দেখুন—"রোজাদার—যতক্ষণ না সে রোজা ভাঙে।"

মানে, পুরো দিন যখন রোজা রাখা অবস্থায় আছেন, তখন দোয়া কবুল হয়। কিন্তু বিশেষভাবে—ইফতারের ঠিক আগে। যখন আজান হতে আর ৫-১০ মিনিট বাকি।

নবী করিম ﷺ আরো বলেছেন—"রোজাদারের জন্য ইফতারের সময় একটি দোয়া আছে যা ফেরত যায় না।" — সুনানে ইবনে মাজাহ

মানে, এই মুহূর্ত সারা দিনের সবচেয়ে শক্তিশালী সময়। যা চাইবেন, ইনশাআল্লাহ পাবেন।

ইফতারের আগের ১০ মিনিটে যা করবেন

১. সব কাজ থামিয়ে দিন—হাত তুলুন

আজান হওয়ার ১০ মিনিট আগে—যা করছেন থামান। রান্না থামান। টেবিল সাজানো থামান।

ওজু করে পরিষ্কার জায়গায় বসুন। কিবলামুখী হন। দুই হাত তুলুন। চোখ বন্ধ করুন। মনোযোগ দিয়ে দোয়া শুরু করুন।

২. আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করুন

প্রথমে বলুন:

"আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ।"

তারপর দরূদ পড়ুন:

"আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ।"

৩. রোজা ভাঙার দোয়া পড়ুন

তারপর পড়ুন:

اللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ

উচ্চারণ: আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজক্বিকা আফতারতু।

অর্থ: হে আল্লাহ, আপনার জন্যই রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি।

— সুনানে আবু দাউদ

৪. যা মন চায় চান—কিছু লুকাবেন না

এবার খুলে বলুন। যা চান চান।

"হে আল্লাহ, আমার ঋণ শোধ করে দিন।"

"হে আল্লাহ, আমার সন্তানকে হেদায়েত দিন।"

"হে আল্লাহ, আমাকে সুস্থতা দিন।"

"হে আল্লাহ, আমার বাবা-মাকে জান্নাত দিন।"

"হে আল্লাহ, আমাকে ভালো চাকরি দিন।"

যা প্রয়োজন, যা চান, যা মনে আসে—সব বলুন। আল্লাহ শুনছেন। তিনি দেবেন।

৫. ক্ষমা চেয়ে শেষ করুন

শেষে বলুন:

"আল্লাহুম্মা ইন্নাকা আফুওউন, তুহিব্বুল আফওয়া, ফা'ফু আন্নি।" (হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন।)

তারপর আবার দরূদ পড়ুন। আমিন বলুন।

কাঁদতে পারলে কাঁদুন। কান্না না এলেও সমস্যা নেই। আল্লাহ নিয়ত দেখেন।

আসসালামুলাইকুম। শুভ সকাল 🌹
24/02/2026

আসসালামুলাইকুম।
শুভ সকাল 🌹

Address

Dhaka
1216

Telephone

+8801816334952

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pop's kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share