06/11/2022
#মেথি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। মেথি শুধুমাত্র শরীরের জন্যই নয়, ত্বক ও চুলের যত্নেও অত্যন্ত কার্যকরী একটি উপাদান।
#আপনি কি জানেন, রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখা থেকে শুরু করে রক্তচাপ ও ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ, চুল পড়া রোধ, রক্তস্বল্পতার সমস্যায় মেথিকে 'সুপার ফুড' হিসেবে ব্যবহার করা হয়েছে।
মেথিতে ফলিক অ্যাসিড, রিবোফ্লাভিন, কপার, পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ সহ অনেক উপকারী উপাদান রয়েছে।
#এছাড়াও এটি ভিটামিন A, B6, C, K এর মতো অনেক পুষ্টির উৎস। বেশ কিছু গবেষণায় অনেক স্বাস্থ্য সমস্যার চিকিৎসায় মেথির কার্যকারিতা প্রমাণিত হয়েছে।
#এই ভেষজ উপাদানটি শরীরে গ্লুকোজের ভারসাম্য বজায় রাখে। এমনকি অতিরিক্ত কার্বোহাইড্রেট শুষে শরীরকে সুস্থ রাখে।
#প্রতিদিনের খাদ্যতালিকায় মেথি রাখলে মারাত্মক রোগ থেকে মুক্তি পাওয়া যায় বলে জানিয়েছেন ভারতীয় আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডা. দীক্ষা ভাবসার। তিনি এই জাদুকরী ভেষজটির উপকারিতা ব্যাখ্যা করেছেন-
# প্রতিদিন খালি পেটে সারারাত ভিজিয়ে রেখে মেথির পানি খেলে ক্ষুধা ও হজমশক্তি বাড়বে। এ ছাড়া যেকোনো খাবারের সঙ্গে মেথি রাখতে পারেন।
#মেথি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। এমনকি এটি কোলেস্টেরল এবং রক্তচাপের মাত্রা বজায় রাখতে সাহায্য করে।
# চুল পড়ার সমস্যায় প্রায় সবাই ভোগেন। জানেন কি, মেথি চুল পড়াও রোধ করে।
#মেথি ইউরিক অ্যাসিডের মাত্রাও নিয়ন্ত্রণ করে। রক্তের সকল অপবিত্রতা দূর করে রক্ত পরিষ্কার রাখে।
# কোষ্ঠকাঠিন্য, শরীর ফুলে যাওয়া, মাংসপেশির ব্যথা, হাঁটুর জয়েন্টে ব্যথা ইত্যাদি সমস্যায়ও নিয়মিত মেথি খেলে উপশম মিলবে।
#এমনকি কাশি, হাঁপানি, ব্রঙ্কাইটিস, বুকে কফ জমে এবং ঠান্ডাজনিত অন্যান্য সমস্যা মেথির পুষ্টিগুণে নিরাময় করে।
মেথি বীজ কিভাবে ব্যবহার করবেন........?
১. ১থেকে২ টেবিল চামচ মেথি দানা সারারাত ভিজিয়ে রাখুন।
সকালে সেই পানি পান করতে পারেন।
আপনি চাইলে পানি ফুটিয়ে চা বানিয়ে পান করতে পারেন।
২. মেথি গুঁড়ো দিনে দুবার খাবার আগে বা রাতে গরম দুধ বা জলের সাথে পান করুন।
৩. এই বীজগুলিকে থেঁতো করে বা দই বা অ্যালোভেরা জেল বা জলের সাথে মিশিয়ে মাথার ত্বকে এবং চুলে ব্যবহার করলে খুশকি, চুল পড়া এবং শুষ্ক চুলের সমস্যা দূর হয়।
৪. গোলাপ জল দিয়ে মেথির পেস্টও বানাতে পারেন। এটি ব্যবহারে চোখের নিচের কালো দাগ, ব্রণ, ব্রণের দাগ এবং বলিরেখা সেরে যাবে।