shukur Mahmud

shukur Mahmud poems

11/02/2026

১৯৯৬ সালের ১৩ ই মার্চ সোমবার দিন বিকালে টাঙ্গাইল জেলার গোপালপুর থানার উপর দিয়ে বয়ে চলে এক ভয়াবহ ঘূর্ণিঝড়।ঐ দিন আমি বাড়িতেই ছিলাম। আকাশে প্রচন্ড মেঘ করে চারদিকে অন্ধকার হয়ে আসলো। আমি ঘরের দরজায় দাঁড়িয়েছিলাম। আমার মা ঘরের বাহিরে কাজ করতে ছিল। এমন সময় প্রচন্ড ঝড় শুরু হয়ে যায়। জ্বরের মধ্যেই সে উঠোনে কাজ করতে থাকে। গাছপালা মনে হয় মাটির সাথে মিশে যাচ্ছে গাছের ডালপালাগুলো যেন মাটিতে সিজদার মত অবস্থার সৃষ্টি হয়েছে। চারিদিকে বিজলি চমকাচ্ছে। বজ্রপাত হচ্ছে। এই অবস্থায় আমি দৌড়ে বাহিরে আছি মাকে টেনে ঘরের ভিতরে নিয়ে আসি। আমার বাবা ভাইয়েরা ধান কাটতে চড়াই গিয়েছিল। এজন্য আমরা ছিনতায় মগ্ন ছিলাম। চারদিকে টিনের ঘরের চাল উড়ে যাওয়ার শব্দ বয়ে আসতে ছিল। বাহিরে প্রচন্ড ঝড় ভিতর ঘরের ভিতর থেকে বাবা এবং ভাইদের জন্য চিন্তা করতেছিলাম। অনেক ভয়-ভীতির ভিতরে সময় অতিবাহিত করতে ছিলাম ‌ নিয়তি সহায় ছিল আমাদের গ্রামের উপর দিয়ে তেমন কোনো ভয়াবহতার সৃষ্টি করতে পারেনি। আমাদের পাশের গ্রাম বড়শিলা,বড়ভিটা, আরো কয়েকটি গ্রামের উপর দিয়ে ঘূর্ণিঝড়ের প্রবল বেগে প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়ে যায়। ওই সময় আমি ছিলাম ছোট। বয়স হয়তো সাত আট হবে। ওই গ্রাম দেখতে একা যাইতে সাহস পাইনি। পরের দিন আমার চাচতো ভাই উল্লাসের সাথে হেঁটে হেঁটে যাই সে গ্রামগুলো দেখতে। ওই সময় ছিল জ্যৈষ্ঠ মাস। দেখলাম ধান ক্ষেতগুলোতে ধান গাছ দাঁড়িয়ে আছে কিন্তু সে ধান গাছের মধ্যে কোন একটা ধানও নেই মনে হয় ধানগুলো থেকে ধানগুলো চুষে নিয়ে গেছে কিন্তু খেতেও একটা দান পড়ে নাই।

24/01/2026

বাংলাদেশের সমাজব্যবস্থায় আজও অমানবিকতা নীরবে টিকে আছে। সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না—অনেকে জন্মায় চরম দারিদ্র্যের ভেতর। সেই দারিদ্র্যের আড়ালেই লুকিয়ে থাকে অসংখ্য মেধাবী ও প্রতিভাবান মানুষ। সামান্য পরিচর্যা ও সহানুভূতির অভাবে তাদের প্রতিভা সমাজে প্রস্ফুটিত হওয়ার আগেই ঝরে যায়। সমাজ, রাষ্ট্র এমনকি পরিবারও অনেক সময় তাদের পাশে দাঁড়ায় না; বরং বিরুদ্ধতাই হয়ে ওঠে নিয়তি।

নিজের মেধা দিয়ে সমাজকে এগিয়ে নেওয়ার স্বপ্ন তারা দেখলেও, অবমূল্যায়ন ও অবহেলার আঘাতে একসময় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। কেউ তাদের কথা শোনে না, কেউ বোঝে না তাদের যন্ত্রণা। ধীরে ধীরে তারা একাকীত্ব বেছে নেয়, আর সামান্য শান্তির খোঁজে জীবনের পরিচিত বৃত্ত ছেড়ে অজানার পথে পা বাড়ায়।

স্বপ্নদাহ সেই অবহেলিত মেধা, দগ্ধ স্বপ্ন আর নীরব নিখোঁজ হয়ে যাওয়া মানুষগুলোরই এক করুণ প্রতিফলন।

24/01/2026

বাংলাদেশের সমাজ ব্যবস্থায় এখনো অমানবিক কর্মকাণ্ড পরিলক্ষিত হয়। সমাজ ব্যবস্থায় সকল মানুষই সোনার চামিজ মুখে নিয়ে জন্মায় না। কিছু মানুষ অত্যন্ত দারিদ্র সীমার নিচের পরিবারে জন্মগ্রহণ করে। এদের মধ্যে অনেকেই অনেক মেধাবী, প্রতিভাবান ব্যক্তি জন্মগ্রহণ করে থাকে। সামান্য পরিচর্চার অভাবে এই মানুষগুলো তার প্রতিভা গুলো সমাজে প্রস্ফুটিত করতে পারে না। অকালেই ঝরে যায় তাদের মেধা তাদের প্রতিভা গুলো। এই সকল মানুষের জন্য সমাজ এগিয়ে আসে না। এখানে সমাজ, রাষ্ট্র কিংবা নিজ পরিবার দ্বারাও বিরুদ্ধচারিত হতে থাকে। এসব প্রতিভাবান মানুষ তার মেধা দিয়ে সমাজব্যবস্থাকে পরিচালিত করা ইচ্ছা পোষণ করলেও নিজ মানুষদের দ্বারা তারা বারবারই ব্যাহত হতে থাকে। কেউ তার কথা মূল্যায়ন করে না । যার ফলশ্রুতিতে এক সময় তাদের মানসিক অবস্থা বিপন্ন হতে থাকে। মানুষ গুলো একসময় একাকীত্ব গ্রহণ করে। তাদের মানসিক অবস্থা কেউ না বুঝার কারণে তারা একসময় সামান্য শান্তির সুখের জন্য জীবনের বৃত্ত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ঘর থেকে বাহির হয়ে নিরুদ্দেশের পথে হাঁটতে থাকে। এই উপন্যাসে তারই প্রতিফলন ঘটানো হয়েছে।

Address

Dhaka

Opening Hours

09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when shukur Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category