15/07/2026
📢 নিয়োগ বিজ্ঞপ্তি – সেলস এক্সিকিউটিভ (Sales Executive)
পদসংখ্যা: ১ জন
কর্মস্থল: পূর্বাচল আউটলেট, উত্তর বাড্ডা, ঢাকা
চাকরির ধরন: পূর্ণকালীন
দায়িত্বসমূহ:
• আউটলেটে আগত গ্রাহকদের আন্তরিক ও পেশাদার সেবার মাধ্যমে বিক্রয় নিশ্চিত করা।
• গ্রাহকের চাহিদা অনুযায়ী উপযুক্ত পণ্য প্রস্তাব করা।
• পণ্যের উৎপাদন প্রক্রিয়া, গুণগত মান, ওজন, সংরক্ষণ পদ্ধতি ও মূল্য সম্পর্কে সঠিক তথ্য প্রদান করা।
• POS সিস্টেমে বিক্রয় তথ্য যথাযথভাবে এন্ট্রি করা।
• স্টক গ্রহণ, সংরক্ষণ এবং ইনভেন্টরি ব্যবস্থাপনায় সহযোগিতা করা।
• আউটলেটের পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তার মান বজায় রাখা।
• মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে সক্রিয় ভূমিকা রাখা।
• প্রয়োজন অনুযায়ী কোম্পানির প্রচারণা ও মার্কেটিং কার্যক্রমে অংশগ্রহণ করা।
বেতন ও সুবিধাসমূহঃ
• বেতন: আলোচনা সাপেক্ষে
• মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে আকর্ষণীয় ইনসেনটিভ
• বছরে ২টি উৎসব বোনাস (কোম্পানির নীতিমালা অনুযায়ী)
• পণ্য বিষয়ক প্রশিক্ষণ ও বিক্রয় দক্ষতা উন্নয়নের সুযোগ
• কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ
যোগ্যতা ও দক্ষতাঃ
• ন্যূনতম এইচএসসি বা সমমান পাস।
• খুচরা বিক্রয় (Retail Sales)-এ কমপক্ষে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা।
• সেইফ/অর্গানিক ফুড সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
• গ্রাহকসেবামুখী মনোভাব ও চমৎকার যোগাযোগ দক্ষতা।
• Google Sheets/Spreadsheet-এ ডেটা এন্ট্রি, বাংলা ও ইংরেজি টাইপিং এবং মেসেজিং অ্যাপ ব্যবহারে দক্ষতা।
• মৌলিক হিসাব-নিকাশ ও ওজন পরিমাপে দক্ষতা।
• ক্যামেরার সামনে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে পারলে অগ্রাধিকার দেওয়া হবে।
• সততা, দায়িত্বশীলতা ও সময়ানুবর্তিতা থাকতে হবে।
📬 আবেদন প্রক্রিয়াঃ
আবেদন করতে কমেন্টে থাকা Google Form পূরণ করুন। 👇
অথবা,
updated CV উক্ত আউটলেট এ জমা দিন অথবা ওয়াটসএ্যাপ করুন 01896459243
আবেদনের শেষ তারিখ: ৩০ জুলাই ২০২৬।
* শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করা হবে।
খাঁটি পন্যের দোকানে যোগ দিন এবং নিরাপদ, মানসম্পন্ন ও স্বাস্থ্যকর খাদ্যপণ্য গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার যাত্রার অংশ হোন।