M.H.R KABIR

M.H.R KABIR Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from M.H.R KABIR, Grocers, Tahirpur, Sunamganj, Dhaka.

11/08/2025

আস্থা হারাবেন না, নিজের উপর বিশ্বাস রাখুন।
জীবন সবসময়ই মসৃণ পথে চলে না। কখনও পথে কাঁটা থাকে, কখনও ঝড়-তুফান এসে দাঁড়ায় সামনে। তখন মনে হয়, সব শেষ হয়ে গেছে, আর এগোনো সম্ভব নয়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই প্রয়োজন নিজের উপর বিশ্বাস রাখার।

মানুষের সবচেয়ে বড় শক্তি তার নিজের উপর আস্থা। পৃথিবীর ইতিহাসে যত বড় অর্জন, তার সবকটি শুরু হয়েছিল একটি বিশ্বাস থেকে—“আমি পারব।” আপনি যতবার নিজেকে বলবেন “আমি পারব”, ততবার আপনার মনের ভেতরে নতুন এক শক্তি জন্ম নেবে। এই শক্তিই আপনাকে এগিয়ে নিয়ে যাবে, বাধা ভেঙে পথ তৈরি করবে।
আস্থা হারালে আপনি শুরু করার আগেই হেরে যাবেন। কিন্তু নিজের প্রতি বিশ্বাস রাখলে, প্রতিকূল অবস্থাও আপনার সাফল্যের সিঁড়ি হয়ে উঠবে। হোঁচট খাবেন, কিন্তু পড়েই থাকবেন না; বারবার উঠে দাঁড়াবেন। কারণ, জেতার আগ পর্যন্ত খেলা শেষ হয় না।

তাই যত কষ্টই আসুক, যত বাধাই দাঁড়াক—মনে রাখবেন, আস্থা হারাবেন না। নিজের উপর বিশ্বাস রাখুন। একদিন আপনার স্বপ্ন সত্যি হবেই, শুধু আপনি চেষ্টা চালিয়ে যান। আপনার ভেতরের সেই শক্তিটিই আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে।

25/07/2025

ভুল করে তোমার মায়ায় পড়ে ছিলাম আমি একাকিত্ব ভাবে। আমাকে ক্ষমা করে দিও, আমি বুঝতেই পারিনি তুমি মানুষ এত দামী😭

29/06/2025

তোমার টাকা নেই, সমাজে তোমার কোন সন্মান নেই। তোমাকে টাকার পিছনে ছুটতেই হবে। টাকা কেই ভালোবাসতে হবে। নইলে...!
নিজের পরিবার, আত্মীয় স্বজন, ও বন্ধু মহলে তোমার কোন মূল্য নেই।
যতই তুমি সুদর্শন হও না কেন? তোমার আসল সৌন্দর্য তোমার ইনকাম।
যতই তুমি উচ্চ শিক্ষার ডিগ্রি গলায় ঝুলিয়ে রাখো। তোমার আসল ডিগ্রি তোমার রোজগার।
যতই তুমি মহান প্রেমিক হও, টাকা না থাকলে তোমার বেলা বোস অন্যের ঘরণী। যতই তুমি গন্ধহীন ফুল হও, তোমার পকেট ভর্তি থাকলে, অনেক ভ্রমর তোমার চারদিকে ঘুরবে।
তোমার টাকাই বলে দেবে তুমি কোন আত্মীয়র বাড়িতে নিমন্ত্রণ পাবে।
তোমার টাকাই ঠিক কবরে, কোন বংশের কেমন সুন্দরী তোমার জীবন সঙ্গী। তোমার টাকাই ঠিক করবে, তোমার ছেলে মেয়ে কোথায় কতটা আদর পাবে।
মৃ*ত্যুর পরে তোমার উত্তরসূরি তোমাকে কতটা গালাগালি দেবে, সেটা নির্ভর করছে তোমার জমানো টাকার পরিমানের উপর। তুমি জন্মেছ টাকা রোজগারের জন্য। পরিবারের সবার সুখ ও হাসি কেনার জন্য, তাই তোমার টাকার প্রয়োজন, অনেক অনেক টাকা।
তোমার পরিশ্রম, তোমার ঘাম, তোমার রক্তর হিসাব কেউ রাখবে না। শুধু তোমার টাকার হিসেব রাখা হবে। তোমার আবেগ, তোমার ক্ষিদে, তোমার চাহিদা কেউ বুঝবে না। বুঝবে শুধুই তোমার ব্যাঙ্ক ব্যালেন্স।
টাকা থাকলে তুমি সবার নজরে মহা পুরুষ, আর না থাকলে কাপুরুষ।
টাকা থাকলে তোমার সব কথাই বাণী। আর না থাকলে নর্দমার পানি।
তাই তোমাকে টাকা জোগাড় করতে হবে। কারণ তুমি পুরুষ। তুমি মানুষ নও তুমি শুধুই একটা রক্ত মাংসে গড়া টাকা উৎপাদনের মেশিন।
এটাই বাস্তবতা বন্ধু।

28/06/2025

শচীন টেন্ডুলকার, যাকে ক্রিকেট রাজা বলা হয়, তিনি আউট হয়েছেন যতবার, আপনি হয়তো জীবনে ততবার ব্যাটও ধরেননি। কিন্তু তিনিই হয়েছেন বিশ্ব ক্রিকেটের এক নক্ষত্র—কারণ তিনি হার মানেননি। তাই প্রশ্ন নয়, অনুপ্রেরণা খুঁজুন।

মার্ক জুকারবার্গ যখন প্রেমিকাকে হারালেন, তখন তিনি ভেঙে পড়েননি। বরং সেই কষ্টকে রূপ দিলেন এক বিশাল আবিষ্কারে—ফেসবুক। আজ তিনি শুধু একজন টেক উদ্যোক্তা নন, তিনি বিশ্বের শীর্ষ ধনীদের একজন। আপনি হলে হয়তো হতাশায় নিজেকে নিঃশেষ করতেন। কিন্তু সফলতার পথ তৈরি হয় এমনই অদ্ভুত ঘটনাগুলো থেকেই।

টমাস আলভা এডিসন, বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের আগে ৯৯৯ বার ব্যর্থ হন। কিন্তু তিনি থেমে যাননি। কারণ তিনি জানতেন, একদিন ঠিকই আলো জ্বলবে। যদি এডিসন ব্যর্থতাকে ভয় পেতেন, তাহলে আজ হয়তো পৃথিবী অন্ধকারেই থাকত। অথচ আপনি একটি পরীক্ষায় ফেল করলেই ভাবেন, ‘আমার দ্বারা আর হবে না!’ এটা নয়, নিজেকে জিজ্ঞেস করুন—"আমি আবার চেষ্টা করব তো?"

রাইট ভ্রাতৃদ্বয় আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেছিলেন সাইকেলের গ্যারেজে বসে। হাজারবার ব্যর্থ হয়েছেন, কিন্তু একবার সফল হতেই বদলে গেছে মানব সভ্যতার গতি। আকাশে উড়ছে বিমান, উড়ছে মানুষের ইচ্ছাশক্তি। কারণ তারা হার মানেননি। আপনি হয়তো এখনও ভালো করে আকাশে পাখির উড়াও দেখা হয়ে ওঠেনি। কিন্তু তাও দোষ পাখির নয়—দোষ আপনার ইচ্ছার অভাবে।

জীবন কোনো সরলরেখা নয়। এখানে উত্থান আছে, পতন আছে। তবে পতনের পরও যারা উঠে দাঁড়ায়, তারাই জয়ী হয়। ছোটবেলায় আপনি হাঁটতে শেখার সময় বহুবার পড়ে গেছেন। কিন্তু দেয়াল ধরে উঠে দাঁড়িয়েছেন, হাঁটতে শিখেছেন। এখন কেন ভয়?

জীবন এমন এক যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিনিয়ত আমাদের পরীক্ষার মুখোমুখি হতে হয়। কখনও সেই পরীক্ষা আসে ব্যর্থতার ছায়ায়, কখনও হতাশার অন্ধকারে। কিন্তু মনে রাখবেন, ইতিহাসের প্রতিটি সফল মানুষও একসময় ছিলেন অচেনা, উপহাসের পাত্র, কিংবা হার মানা এক সাধারণ মানুষ। পার্থক্য ছিল একটাই—তারা থেমে যাননি।

জীবনের সবচেয়ে বড় সত্য হলো, শুরুটা আপনাকেই করতে হবে। কেউ এসে আপনার হাত ধরে বলবে না, “চলো তুমি পারবে।” আপনাকেই নিজের মনে সেই প্রতিজ্ঞা করতে হবে—"আমি থামব না, যতদিন না জিতি।"

সফলতা কোনো যাদুর গল্প নয়, এটা কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তির ফল। আপনার জন্ম জেতার জন্যই। তাই ব্যর্থতা আসবেই, কিন্তু সেটাই শেষ নয়। নিজেকে বলুন, “হারব না, থামব না, আমিও পারব।” একদিন ঠিকই জিতে যাবেন—কারণ আপনার রক্তে আছে সম্ভাবনা, আর মনে আছে আগুন!

21/05/2025

“টাকাই সব নয়” —এ কথা বলা যতটা সহজ, বাস্তবে তা মানা ততটাই কঠিন। এই সমাজে টাকা ছাড়া কোনো মানুষের অস্তিত্বই যেন স্বীকৃত নয়।

যার হাতে টাকা নেই, তার কণ্ঠস্বর শোনা হয় না, তার দুঃখ-ব্যথা অনুভব করা হয় না। একজন মানুষ যখন অর্থহীন হয়ে পড়ে, তখন শুধু তার প্রয়োজনগুলোই অপূর্ণ থাকে না—সাথে সাথে সমাজ তার উপর ছুঁড়ে দেয় অবহেলার, অবজ্ঞার আর অপমানের তীক্ষ্ণ বাক্য।

টাকা না থাকলে—
তুমি এক ফোটা ওষুধ কিনতে পারবে না,
তোমার সন্তানের মুখে এক টুকরো হাসি ফোটাতে পারবে না,
তোমার মা-বাবার শেষ বয়সে চিকিৎসাটুকু করাতে পারবে না।

সত্যিটা নির্মম—অনেক বাবা-মা শুধুমাত্র গরিব থাকার কারণে বিনা চিকিৎসায় পৃথিবী ছেড়ে চলে যান। অনেক সন্তান নিজের স্বপ্ন ছুঁতে না পেরে ভেঙে পড়ে, থেমে যায়, কেবল টাকার অভাবে।

টাকা না থাকলে—
তুমি যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ মূল্য দেবে না। তুমি যতই সম্পর্ক ধরে রাখতে চাও, এক সময় সম্পর্কও তোমাকে ছেড়ে চলে যাবে।

এই সমাজ কেবল তখনই তোমাকে আপন ভাবে, যখন তোমার হাতে কিছু থাকে। আর যদি না থাকে? তখন তুমি তাদের চোখে শুধু একটা ‘বোঝা’।

টাকা ছাড়া—
না হয় ভালোবাসা কেনা যায় না, কিন্তু ভালোবাসার মানুষটাকে পাশে রাখতে হলেও টাকা লাগে। টাকা না থাকলে, সময়ের সঙ্গে সবাই দূরে সরে যায়…
কারণ এই সমাজ কেবল স্বপ্ন দেখে,
কেউ স্বপ্ন পূরণের দায় নেয় না।

কেউ যদি ভাবে, কিছু মানুষ কেবল টাকার পেছনে ছোটে—তবে তারা বোঝে না, যারা টাকার পেছনে ছোটে, তারা জানে অভাবের কষ্ট কতটা গভীর, তারা জানে সন্তানের মুখে দুমুঠো হাসি ফোটাতে কতটা যন্ত্রণা সহ্য করতে হয়, তারা জানে জীবনের প্রতিটা মুহূর্তে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে কতটা যুদ্ধ করতে হয়।

টাকাই কি সব? না, হয়তো নয়।
কিন্তু টাকাই সেই ভিত্তি, যার ওপর দাঁড়িয়ে থাকে জীবন, দায়িত্ব, সম্পর্ক, স্বপ্ন আর আত্মসম্মান। যারা বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না, তাদের বোঝা উচিত— সুখ যদি না-ও কেনা যায়, সুখে বাঁচার রাস্তাটা কিন্তু টাকা দিয়েই তৈরি হয়।

আর সব থেকে বড় কথা দুবেলা দুমুঠো খাবার যোগাড় করার জন্যও কিন্তু ওই টাকাটাই প্রয়োজন।

তাই জীবনকে ছোট মনে কোরো না। টাকাকে ঘৃণা নয়—সৎভাবে উপার্জনের মানসিকতা গড়ে তুলো। বুদ্ধি, ব্যবহার, ভালোবাসা সবকিছুর পাশাপাশি টাকাও প্রয়োজন—

কারণ জীবন শুধু আবেগ দিয়ে চলে না, চলে প্রয়োজন পূরণের সক্ষমতা দিয়ে। আর সেই সক্ষমতার নামই “টাকা''
- সংগৃহীত

18/03/2025

জীবনে টাকার প্রয়োজন অনেক ❤️

17/03/2025

মানুষের জীবনের প্রতিটি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত এবং নীতির গুরুত্ব অপরিসীম। সঠিক নীতি অনুসরণ করলে জীবনের মান উন্নত হয়, আর ভুল নীতি আপনাকে বি'পদে ফেলতে পারে। নিচে কিছু মূল্যবান নিয়ম এবং জীবনব্যবস্থা উল্লেখ করা হলো যা আপনাকে জীবনে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে:


নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না। নিজেকে বড় করে তুলে ধরা আত্মবিশ্বাস নয়, অ'হংকার। এটি অন্যের চোখে আপনাকে ছোট করে তোলে। বিনয়ী এবং নম্র আচরণ মানুষের মন জয় করার চাবিকাঠি।


ভুল স্বীকার করুন এবং "Thank you", "Please" বলুন।
ভুল স্বীকার করা দুর্বলতা নয় বরং আত্মজ্ঞান এবং সাহসিকতার পরিচয়। ছোট কথাগুলো যেমন "ধন্যবাদ" বা "অনুগ্রহ করে" মানুষকে সম্মানিত করে এবং সম্পর্ক উন্নত করে।


নিজের গোপন কথা কাউকে বলবেন না। গোপন বিষয় শেয়ার করা ঝুঁকিপূর্ণ। কাউকে অন্ধভাবে বিশ্বাস করলে আপনাকে বি'পদে পড়তে হতে পারে। সবসময় সতর্ক থাকুন।


অভিজ্ঞতা ছাড়া ব্যবসায় ঝাঁপ দেবেন না। অর্থ এবং সময়ের অপচয় এড়াতে যেকোনো ব্যবসায় নামার আগে জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করুন।


প'র্নোগ্রাফিতে আসক্ত হবেন না। প'র্ন আসক্তি আপনাকে সাময়িক আনন্দ দিলেও দীর্ঘমেয়াদে আপনার আত্মবিশ্বাস, সম্পর্ক এবং মনস্তাত্ত্বিক স্থিতি ন'ষ্ট করে দেয়।


পরচর্চা করবেন না। যে অন্যের নিন্দা করে, সে আপনার পেছনেও নিন্দা করবে। নিজের সময় এবং মানসিক শক্তি নষ্ট না করে ইতিবাচক কাজে মনোযোগ দিন।


গাধার সঙ্গে তর্ক করবেন না। তর্কের শুরুতেই সে আপনাকে তার স্তরে নামিয়ে আনবে এবং আপনাকে অপদস্থ করবে। তাই, যুক্তিহীন তর্ক এড়িয়ে চলুন।


কোনো কাজ পরে করার জন্য ফেলে রাখবেন না। যদি কাজ ফেলে রাখেন, তা আর কখনোই সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকে না। "এখনই" কাজ শেষ করার অভ্যাস তৈরি করুন।


‘না’ বলতে শিখুন। সবসময় অন্যকে খুশি করার জন্য নিজেকে বোঝার মধ্যে ফেলবেন না। প্রয়োজনে দৃঢ়ভাবে ‘না’ বলুন। এটি আত্মসম্মান রক্ষার অংশ।


বাবা-মা এবং জীবনসঙ্গীকে সমান গুরুত্ব দিন। কোনো সম্পর্কের কারণে অন্য কোনো গুরুত্বপূর্ণ সম্পর্ককে উপেক্ষা করবেন না। পরিবার হলো জীবনের মূল শক্তি।


সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন না। আপনি যদি সবসময় অন্যকে সন্তুষ্ট করার জন্য নিজেকে পরিবর্তন করেন, তবে নিজের ব্যক্তিত্ব হারাবেন। নিজের মূল্য বুঝতে শিখুন।


ঝুঁকি ছাড়া সাফল্য আসে না। সফল হতে হলে জীবনে হিসাব করা ঝুঁকি নিতে হবে। সঠিক পরিকল্পনা এবং সাহসিক

17/03/2025

"নিজের জন্য ঘুরে দাঁড়াও"

জীবনে চলার পথে সবাই পাশে থাকবে না। কেউ হাত ধরে এগিয়ে নেবে না, কেউ মাঝপথে ছেড়ে যাবে। তবুও দাঁড়াতে হবে। নিজের স্বপ্নের জন্য, নিজের ইচ্ছার জন্য, নিজের আত্মসম্মানের জন্য।

যখন কেউ পাশে থাকবে না, চারপাশ অন্ধকার হয়ে আসবে, তখন নিজেই নিজের আলো হও। ভেতরের ক'ষ্টকে শক্তিতে পরিণত করো। মনে রাখো, তোমার ভেঙে পড়া মানে তোমার হার নয়—তোমার উঠে দাঁড়ানো মানে তোমার নতুন শুরু।

আজ নিজেকে বলো—"আমি যতই ভাঙি, ততই গড়ব। যতই পথ কঠিন হোক, আমি থামব না।" কারণ পৃথিবীর সব গল্পের মতো তোমার গল্পেও জয়ের অধ্যায় আছে। শুধু সেই অধ্যায়টা তোমাকেই লিখতে হবে।

তুমি হয়তো ক্লান্ত, ভেতরে অজস্র ক'ষ্ট। কিন্তু এই মুহূর্তটাই তোমার নতুন শক্তি খোঁজার সময়। দাঁড়াও, চোখে আগুন নিয়ে হাঁটতে শুরু করো। কারণ তোমার গল্পের প্রধান চরিত্র তুমি নিজেই। আর তোমার বিজয়ের অপেক্ষা করছে ঠিক সামনে।

সফলতা সবার আছে। কিন্ত তা কতদূরে তা তুমি আমি কেউ জানি না। শুধু ধৈর্য, পরিশ্রম আর সময়ের অপেক্ষা করতে হবে।থামা যাবে না। এমনো হতে পারে তোমার সাফল্য খুব কাছে তোমার কিন্ত তুমি হতাশায় হার মেনে নিলে। এতে কি হলো তোমার এতোদিনের পরিশ্রম তুমি নিজেই গলা টিপে মেরে ফেললে। তাই কখনো হার মানতে নেই,থামতে নেই।

"মনে রেখো, যতক্ষণ তুমি থামবে না তোমায় ততক্ষণ পযর্ন্ত কেউ থামাতে পারবে না!''

যত ব্যর্থতাকে মেনে নিবে সফলতা ততই তোমার নিকটাপন্ন হবে।

15/03/2025

১. লোক চক্ষুর আড়ালে তুমি তোমার জীবনকে সুন্দর করো, তাহলে আল্লাহ তোমার প্রকাশ্য জীবনকে সুন্দর করে দেবেন।

২. তুমি তোমার এবং আল্লাহর মধ্যকার সম্পর্কের ব্যাপারে যত্নবান হও, তাহলে আল্লাহ তোমার এবং লোকদের সাথে সম্পর্ককে ঠিক করে দেবেন।

৩. পরকালের জন্য আমল করো তাহলে আল্লাহ তোমার দুনিয়াবী চাহিদা পূরণ করবেন।

৪. আখেরাতের বিনিময়ে তুমি তোমার দুনিয়াকে বিক্রি করো, তাহলে উভয় জগতে তুমি লাভবান হবে।

৫. দুনিয়ার বিনিময়ে তুমি আখেরাতকে বিক্রি করোনা, তাহলে উভয় জগতে তুমি ক্ষতিগ্রস্ত হবে।

- সুফিয়ান আস-সাওরী (রহি’মাহুল্লাহ)
[হিলইয়াতুল আওলিয়াঃ ৭/৩৫]

08/03/2025

জীবনের সবকিছু এলোমেলো লাগলে কী করবেন?

ধরুন আপনি জীবন নিয়ে খুব একটা খুশি নন। মনে হচ্ছে কোথাও আটকে আছেন?

কী করবেন তখন? কীভাবে এই ‘আটকে যাওয়া’ থেকে বেরিয়ে আসবেন? আপনার উত্তর একটাই—জানার চেষ্টা।

জীবনে যে পর্যায়েই থাকুন না কেন, সব সমস্যার সমাধান আছে। কিন্তু তার জন্য প্রয়োজন সঠিক ধাপ এবং সঠিক দৃষ্টিভঙ্গি।

চলুন, ধাপে ধাপে বিষয়টি বুঝি।

১. আপনি যদি হারিয়ে যান, সমাধান হলো শিক্ষা।

কখনো কি লক্ষ্য করেছেন, যখন আপনি কোনো সমস্যার মুখোমুখি হন, তখন আপনার সবচেয়ে বড় অসুবিধা হয় জানার অভাব? তাই যদি হারিয়ে যান, প্রথমে শিখুন। জানতে শুরু করুন। বই পড়ুন, লোকের সাথে কথা বলুন, ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করুন। জানাটাই আলো, যা আপনাকে পথ দেখাবে।

২. আপনি যদি শিখে যান, সমাধান হলো কাজে নামা।

জ্ঞান যদি শুধু মস্তিষ্কেই থাকে, তবে তা মূল্যহীন। কাজেই, শিখে ফেললে এখন দরকার বাস্তবজীবনে তার প্রয়োগ। শুধু পরিকল্পনা করে বসে থাকলে হবে না, এক পা সামনে বাড়াতে হবে।

৩. আপনি যদি কাজ শুরু করেন, সমাধান হলো লেগে থাকা।

শুরু করা সহজ, কিন্তু মাঝপথে হাল ছেড়ে দেওয়া সহজতর। এটাই সবচেয়ে বড় ভুল। কাজ করুন ধৈর্য ধরে। মনে রাখবেন, সফলতা তাদেরই ধরা দেয় যারা শেষ পর্যন্ত টিকে থাকে।

৪. আপনি যদি লেগে থাকেন, সমাধান হলো নতুন কিছু চেষ্টা করা।

যদি দেখেন পুরনো পথে কাজ হচ্ছে না, তাহলে নতুন পথ খুঁজুন। আপনার চারপাশে তাকান। পরিস্থিতি বুঝুন। নতুন কিছু করার সাহস অর্জন করুন।

জীবনটা আসলে এক দীর্ঘ পরীক্ষার মতো। যেখানে প্রতিটি ধাপের জন্য আলাদা সমাধান আছে। হারিয়ে গেলে জানতে হবে। শিখে গেলে কাজে নামতে হবে। কাজ শুরু করলে লেগে থাকতে হবে। আর লেগে থাকলে কখনো কখনো পুরাতন নিয়ম ভেঙে নতুন নিয়ম তৈরি করতে হবে।

তাই আপনার জীবন কোথাও আটকে থাকলে থেমে যাবেন না।

শেখা কাজ, লেগে থাকা, আর নতুন কিছু করার সাহস—এগুলো আপনাকে যেকোনো সমস্যার সমাধান এনে দেবে।
স্বপ্ন

17/02/2025

❑ তিন বন্ধু মিলে সিঙ্গাপুরে বেড়াতে গেলেন। তারা সেখানে একটি হোটেলে উঠলো এবং রুম পেয়েছেন ৭০ তলায়। তবে হোটেলের নিয়ম অনুযায়ী,রাত ১২ টার পর লিফ্ট বন্ধ থাকে!

একদিন তারা ঘুরতে বের হল। কিন্তু তারা ফিরতে দেরি হয়ে গেল। হোটেলে এসে দেখে লিফ্ট বন্ধ, তারা চিন্তায় পড়ে গেলেন, কিভাবে ৭০ তলায় হেঁটে উঠবে! পরে সিদ্ধান্ত নিয়ে তারা উপরে উঠতে লাগল। তাদের মধ্যে একজন গল্প আরম্ভ করল! তার গল্প শেষ হতে হতে তারা, ২৫ তলায় পৌঁছাতে সক্ষম হলো।

এরপর আরেক জন গানকরা আরম্ভ করল। গান শুনতে শুনতে দেখে ৫০ তলায় এসে গেছে।
এখন কি করা যায়?
তারপর তৃতীয় জন, গান, গল্প কিছুই পারেন না, তাই তার জীবনের ঘটে যাওয়া দুঃখ-কষ্ঠের কথা শুরু করলেন। তার সব ঘটনা যখন বলা শেষ হয়, তখন তারা ৭০ তলায় গিয়ে পৌছে।

তারা যখন দরজা খুলতে গেল, দুর্ভাগ্য ক্রমে দেখা গেল, চাবিটা রিসেপশনে! তবে এখনকি আর সম্ভব! নিচে গিয়ে চাবি নিয়ে আসা?

এমনি ভাবে, আমরা যখন জীবনের তিনটি ধাপ পার করে, কবরে গিয়ে পৌছবো, যখন জান্নাতের সামনে গিয়ে দেখবো চাবিতো(নামাজ) দুনিয়ায় থেকে আনতে পারিনি, তখন কি আর দুনিয়ায় ফিরে যাওয়া সম্ভব হবে?

তাই প্রতিদিন জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, জান্নাতের চাবিটা সাথে রাখার প্রয়োজন নয় কি?
মহান রাব্বুল আল আমিন, আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন। (আমিন)।

Address

Tahirpur, Sunamganj
Dhaka
HI,IMHABIBURRAHMANKABIR

Alerts

Be the first to know and let us send you an email when M.H.R KABIR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M.H.R KABIR:

Share

Category