02/10/2025
আল্লাহ তায়ালা কুরআনে বলেছেনঃ
"নিশ্চয়ই, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ শান্তি লাভ করে।"
(সুরা রা'দ, ১৩:২৮)
দুনিয়ার ঝামেলা, দুঃখ-কষ্ট, অভিমান সব কিছুর প্রকৃত শান্তি একমাত্র আল্লাহর জিকিরে।
যতই দুনিয়া বা সুখ ভেবে দৌড়াই, ততই ক্লান্ত হই। কিন্তু একবার আন্তরিকভাবে আল্লাহকে স্মরণ করলে মন হালকা হয়, চোখ ভিজে যায়, অন্তরে প্রশান্তি নামে।
আসুন প্রতিদিন কিছু সময় কুরআন তিলাওয়াত, দোয়া ও জিকিরে কাটাই। তাহলেই হৃদয়ের অশান্তি দূর হবে, মিলবে পরম শান্তি।