Dr.Tanha NutraCare

Dr.Tanha NutraCare It is a Nutraceutical Products Distributor Company.

It is established in 2021.We Manufacture Nutraceutical Products in a Reputed Indian Manufacturer and distribute all over Bangladesh both in open and online market.

18/10/2024

জীবনে যা কিছুই করো না কেনো, নিজেকে খুশি রাখার কারন অন্য কারোর মাঝে খোঁজার চেষ্টা করোনা কখনো।

কখনো কারো উপর এত এক্ট্রিম লেভেলের নির্ভরশীল হবে না যাতে তোমার এক্সপেকটেশন পূরণ না হলে মন ছোট হয়।
বিশেষ করে মানসিকভাবে।

তোমার মন খারাপ?

তুমি হেমন্তের গান শোনো,
নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে দাও,
বিকেল বেলা মিষ্টি রোদে আপনমনে নিজের সাথে নিজেই কথা বলো,
পছন্দের লেখকের ব‌ই পড়ো,
নিজের কোন বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখো। 🥀

অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা, নিজের দুঃখ, দুর্বলতা জনসম্মুখে প্রকাশ করা কোন বুদ্ধিমান মানুষের কাজ নয়।

খুব বেশি মন খারাপ হলে ঘর অন্ধকার করে চুপচাপ বসে থাকো।
যার যার ধর্ম অনুসারে প্রার্থনা করো।

পুরোনো কোন স্মৃতি মনে করো,
হাসো, কাঁদো, যাই করো নিজের সাথে নিজের এমন একটা সুন্দর সম্পর্ক তৈরি করো যাতে নিজের মন খারাপের দিনগুলোতে একটা কাঁধের প্রয়োজন না হয় তোমার।

যদি কোন কাজে সফল হ‌ও নিজেকে ট্রিট দাও,
যদি অকৃতকার্য হ‌ও নিজের সাথে অভিমান করো,
নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হ‌ও।
তবে অন্য কারো চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা করো না।

অন্যের চোখে তোমার ত্রুটিগুলোর মাঝে যখন তোমার গুণগুলো খুঁজে পাবে না তুমি,
তখন তুমি কষ্ট পাবে,
পারলে তুমিই পারবে এটা বিশ্বাস রাখো মনে।

রেস্টুরেন্টে একা বসে খাওয়াটাকে নরমালাইজ করতে হবে,
পার্কে নিজের সাথে সময় কাটাতে চাওয়াকে হাস্যকর কেন মনে হবে তোমার?
যদি সম্ভব হ‌য় ফিন্যানসিয়ালি নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে যাতে তীব্র মুড সুয়িংয়েও নিজেকে একটা চকলেট উপহার দিতে পারো,
নিজের জন্মদিনে নিজেকে গিফট দিতে পারো,
অথবা পাড়ার সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করতে পারো।
নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে হলেও নিজের জন্য কিনে নিতে পারো।

মাঝে মাঝে নিজেকে নিজে কিছু ফুল দাও।
ঘরের এক কোণায় ফুল থাকবে,
সুন্দর একটা গন্ধ ছড়াবে,
মন আপনা আপনিই ভাল হয়ে যাবে।

সবাইকে খুশি রাখাও তোমার দায়িত্ব না।
দুনিয়ার কারো পক্ষেই সবাইকে খুশি করা সম্ভব না।
যেখানে পারবে না, "না" বলাও শিখতে হবে।

আমার বাবা-মা আমাকে এপ্রিসিয়েট করে না,
আমার বন্ধু আমাকে সময় দেয় না, আমার কাছের প্রিয়জন আমার সাথে ঠিকমত কথা বলে না,
আমার প্রিয়মুখ সঠিক সময়ে আমার এসএমএস এর জবাব দেয় না,
আমার জন্য সময় নেই,
এসব উপদ্রবের সৃষ্টি করবে না।

তোমার ভাষায় যেটা এটেনশন অন্যের জন্য এই চাওয়াগুলো অযথা হয়তো টেনশন মাত্র।

কেনো নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে?

একটা সুন্দর ব্যক্তিত্ব থাকার জন্য খুব কঠিন হ‌ওয়ার দরকার নেই।
শুধু নিজেকে অতটুকু ভালোবাসলেই হবে যাতে অন্যের চোখে নিজের জন্য ভালোবাসা খোঁজার প্রয়োজন না হয়।

বর্তমান এই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে মানুষের মন প্লাস্টিকের মতোই।
কখন জানি রূপ বদলায়,
কারণে বদলায়, অকারণে বদলায়, বিনা কারনেও বদলায়।

তাই মনে হয় নিজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখাটাই তুলনামূলক ভাবে ভালো।
❤️❤️

17/10/2024
15/10/2024

ইদানিং লক্ষ্য করছি আমার কিছু কিছু লেখা হুবহু বা আংশিক পরিবর্তন করে অনেকেই ফেসবুকে তাদের পেইজে অথবা টাইমলাইনে পোস্ট করছেন।
বিষয়টা বেশ এনজয় করছি।
ভালো থাকুক ভালোলাগার মানুষ গুলো।

Address

Genetic Mayabee, Flat No.5B, House No.161, Road No.4, Block-B, Bashundhara R/A, Dhaka
Dhaka
1229

Telephone

+8801303430403

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Tanha NutraCare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr.Tanha NutraCare:

Shortcuts

Share