15/12/2025
বিজয় দিবস ২০২৫
( HAPPY VICTOR DAY)
১৬ই ডিসেম্বর শুধু একটি আনুষ্ঠানিক বার্তা নয়—এটি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা এবং প্রিয় মাতৃভূমির প্রতি ভালোবাসার প্রকাশ। এক সাগর রক্ত,নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ,সাত বীরশ্রেষ্ঠ ও ত্রিশ লক্ষ বাঙ্গালীর রক্তের বিনিময়ে একটি স্বাধীন বাংলাদেশ - তোমাদের এই ঋণ কোন দিন শোধ হওয়ার নয় । বিজয়ের মাসের প্রথম দিনে তাই তোমাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে বীর সেনানী জাতির শ্রেষ্ঠ সন্তানগন, বিজয়ের এই দিনে লাল-সবুজের পতাকার নিচে দাঁড়িয়ে আমরা স্মরণ করি সেই অমর ত্যাগ, যে ত্যাগ আমাদের দিয়েছে স্বাধীনভাবে কথা বলার অধিকার, নিজের পরিচয়ে মাথা উঁচু করে বাঁচার শক্তি। আজকের বাংলাদেশকে আরও সুন্দর, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ করার শপথ নেওয়ারও দিন এই বিজয় দিবস। তাই বিজয়ের চেতনায় উদ্দীপ্ত হয়ে সবাইকে জানাই বিজয় দিবসের ২০২৫ আন্তরিক শুভেচ্ছা
মোহাম্মদ আলী উল্লাহ
সহঃপ্রধান স্বেচ্ছাসেবক
বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন
ঢাকা মহানগর দক্ষিণ