24/06/2023
একটি পথশিশু সকাল 6 টায় ঘুম থেকে উঠে 8 বছরেই রাস্তার পাশে পরে থাকা নানান কিছু খুজে সেগুলো বিক্রয় করে জীবিকা নিরবাহ করে । অন্য দিকে ধনির দুলালদের 12 টায় উঠিয়ে ব্রাসকিরিয়ে দিতে হয় আমরা কি কখনো তাদের দিকে তাকিয়ে দেখেছি তাদের কত কিছু থেকে বঞ্চিত হতে হয় এই ছোট বয়সে। এর পর আস্তে আস্তে বড় হয় শুরু হয় ভিন্ন রকমের সংগ্রাম। হয় মাথায় করে হোটেলে পানি টেনে দিতে হয় না হয় পাচঁ তালায় ইট নিয়ে উঠতে হয়। আর না হয় চুরি করে গণ ধোলাই খেতে হয়। অথচ এ সময়টি ছিল তাদের জন্য বিদ্যালয়ে থাকার সময়। এর পর শুরু হয় ভিন্ন রকমের সংগ্রাম । পদারপন করে পরিবারিক জীবনে সেখানে ও নুন আনতে পান্তা পুরায় । বড় কোন রোগ হলে সেরে উঠা সম্বব হয়ে উঠে না । এক সময় মৃত্যুর মুখে ডলে পরে। মরার পরে ও যেন তার প্রতি বেদাবেদ থেকেই যায়। কবর দেয়ার মত যায়গা থাকে না।অনেক আবেদনের পরে যদি ও পাওয়া যায় সরকারী গোরস্তানে । তা ও যায়গার সল্পতার কারণে কিছু দিন পর লাশ তুলে ফেলা হয় । কি পেল লোকটি এই পৃথবীতে ।(মহব্বত উল্লাহ)