23/06/2024
আসসালামু আলাইকুম
আসুন আল্লাহর পথে।
যারা এখনো সলাত-বিমুখ, আসুন মসজিদে, ৫ বার দৈনিক।
যারা এখনো সুদ, ঘুষ, চাদাবাজির সাথে আছি, আজ-ই অন্য কিছু করার সংকল্প গ্রহণ করি।
যারা এখনো পর্দা মেইনটেইন করতে পারেন নি, যারা এখনো দৃষ্টি সংযত করতে পারেন নি, যারা এখনো কথায়, আচরণে অশ্লীলতা ত্যাগ করতে পারেননি, তারা জেনে রাখেন যে এইগুলো মহা গুনাহ। আসলে আপনারা সবাই ই জানেন, আমি শুধু আবারও মনে করিয়ে দিলাম।
মিথ্যা ত্যাগ করেন। পাপ কে পাপ মনে করেন। নিজে আল্লাহর বিধানের উপরে বিধানদাতা হওয়ার স্পর্ধা দেখাবেন না। নিজের বুঝ রাসুল সা: এর চেয়ে বড় বুঝ, ভাবার চেষ্টা করবেন না। সূদ ছাড়া পৃথিবী অচল তাই সুদ এখন জায়েজ টাইপের ফতোয়া দিয়েন না। মনের পর্দাই বড় পর্দা, শালীন ভাবে থাকাটাই প্রধান, এমন ফতোয়ার অনুসারী হইয়েন না। যেই দিনকাল পড়েছে যেখানে ঘুষ ছাড়া কিছুই হয়না, সেখানে বাংলাদেশে ঘুষ দেয়া যায়েজ এই ফতোয়ার অনুসারী হইয়েন না।
যারা এখনো আমাদের রব, আমাদের ইলাহকে চিনতে পারেন নি,বুঝতে পারেন নি, দেরি না করে আজ-ই চেষ্টা শুরু করেন।
যারা এখনো ইসলাম ছাড়া অন্য ধর্মে পড়ে আছেন, না বুঝে বা চক্ষুলজ্জার খাতিরে অথবা বাপ-দাদার ধর্ম হিসাবে, তাদেরকে তাদের নিজেদের খাতিরেই দাওয়াত দিতে চাই, আল্লাহর কাছে একমাত্র মনোনিত ধর্ম ইসলাম।
যারা এখনো দুনিয়া এবং আখিরাতকে মাথায় ঢুকাতে পারেন নি, তারা আগে সসীম এবং অসীম বুঝতে সচেষ্ট হই।
যারা এখনো জান্নাত এবং জাহান্নাম কে ফ্যান্টাসি মনে করেন, তারা সেই ভ্রম থেকে বেরিয়ে আসুন।
আর যারা নিশ্চিত জান্নাত নিয়ে বসে আছেন, তাদের জন্য বলছি যে আপনি বা আপনারা রাসূল সা : এর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ১০ সাহাবীর মধ্যের কেউ নন।
যারা পীর বা বড়-হুজুর ধরে বসে আছেন দয়া করে তাদের ছাড়েন বা না ছাড়েন, কুরআন পড়েন এবং বুঝেন। রাসুল সা: এর হাদিস পড়েন।
অবশেষে বলবো, একমাত্র আল্লাহর ইবাদত করবো এবং তা করবো শুধুমাত্র রাসূল সা: এর দেখানো পথে। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা শিরক আর রাসূল সা: এর দেখানো পথ ছাড়া অন্য পথে হাটা মানে বিদা'আতের দিকে অগ্রসর হওয়া। শিরক মুক্ত ঈমান এবং বিদা'আত মুক্ত আমল ই আমাদের লক্ষ হওয়া উচিত। এই লক্ষ অর্জিত হইলে আমাদের চুরান্ত লক্ষ জান্নাতুল ফেরদৌস ইন-শা-আল্লহ অর্জিত হবেই।
আসসালামু আলাইকুম