Countryman Agros

Countryman Agros Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Countryman Agros, Farmers market, Block-e, Mohammadpur, Dhaka.

দেখুন অর্গানিক ফুড এর নমুনা!!!
13/08/2025

দেখুন অর্গানিক ফুড এর নমুনা!!!

Old is gold
01/07/2025

Old is gold

দূরদর্শন সংগ্রহ থেকে।

30/06/2025

আচ্ছা যারা অর্গ্যানিক ফুড কেনে তারা কি আদৌ জানে অর্গ্যানিক ফুড কি?
অর্গ্যানিক ফুড হচ্ছে এমন খাবার যা:

প্রাকৃতিক পদ্ধতিতে উৎপাদিত,

রাসায়নিক সার বা বিষময় কীটনাশক ছাড়াই চাষ করা হয়,

হরমোন ও অ্যান্টিবায়োটিক ছাড়া পশুপালন করা হয়,

GMO (Genetically Modified Organism) মুক্ত।

তাহলে আমরা কি বাজার থেকে অর্গ্যানিক ফুড কিনছি?
জানতে হলে চোখ রাখুন আমাদের পেজে

26/04/2025

আপনারাই বলেন আমরা কোন অবস্থায় আছি!!

একটি দেশ কিভাবে ধীরে ধীরে উন্নতির শিকড়ে আরোহণ করে তার বিশ্লেষণ:

মূল পয়েন্টসমূহ:

১. সুশাসন ও স্থিতিশীল নেতৃত্ব

দক্ষ, নীতিবান এবং দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠা অপরিহার্য।

আইনের শাসন, দুর্নীতি দমন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হয়।

২. মানবসম্পদ উন্নয়ন

জনগণের শিক্ষা, স্বাস্থ্য, ও দক্ষতা বাড়াতে বিনিয়োগ করতে হয়।

মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণ ছাড়া টেকসই উন্নয়ন অসম্ভব।

৩. অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করা

কৃষি, শিল্প ও সেবাখাতে ভারসাম্যপূর্ণ উন্নয়ন ঘটাতে হয়।

উৎপাদন বৈচিত্র্য ও রপ্তানি বৃদ্ধি করতে হয়।

৪. অবকাঠামোগত উন্নয়ন

উন্নত যোগাযোগ ব্যবস্থা (রাস্তাঘাট, বিদ্যুৎ, ইন্টারনেট) তৈরি করতে হয়।

অবকাঠামো উন্নয়ন বিনিয়োগ ও বাণিজ্য বাড়ায়।

৫. সামাজিক ঐক্য ও সহনশীলতা বজায় রাখা

জাতিগত, ধর্মীয়, সামাজিক বিভেদ কমিয়ে শান্তি ও সহাবস্থান নিশ্চিত করতে হয়।

সমান অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হয়।

৬. গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ

বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবন ছাড়া দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি সম্ভব নয়।

নিজেদের প্রযুক্তি উন্নয়ন করতে গবেষণার উপর গুরুত্ব দিতে হয়।

৭. পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা

প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করে ভবিষ্যত প্রজন্মের কথা ভাবতে হয়।

টেকসই শিল্পায়ন ও কৃষি প্রযুক্তির উন্নয়ন করতে হয়।

৮. আন্তর্জাতিক সম্পর্ক ও বৈশ্বিক বাণিজ্যে অংশগ্রহণ

মুক্তবাজার, বাণিজ্যিক চুক্তি এবং কূটনৈতিক সম্পর্ক উন্নত করতে হয়।

বৈশ্বিক বাণিজ্যে অংশ নিয়ে অভ্যন্তরীণ উৎপাদনশীলতা বাড়াতে হয়।

---

রেফারেন্সসমূহ:

1. World Bank Report — Governance Matters (Kaufmann, Kraay and Zoido-Lobaton, 1999)

2. Amartya Sen — Development as Freedom (1999)

3. Theodore W. Schultz — Human Capital Theory (1961)

4. UNDP — Human Development Report

5. W. Arthur Lewis — Theory of Economic Growth (1955)

6. World Bank — East Asian Miracle Report (1993)

7. UNCTAD — World Investment Report

8. Daron Acemoglu and James A. Robinson — Why Nations Fail (2012)

9. Robert Solow — Economic Growth Model (1956)

10. UN — Brundtland Report: Our Common Future (1987)

11. David Ricardo — Theory of Comparative Advantage

12. Examples:

দক্ষিণ কোরিয়া: শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন

সিঙ্গাপুর: সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসন

জাপান: উদ্ভাবন ও প্রযুক্তিগত উন্নয়ন

নরওয়ে ও সুইডেন: পরিবেশবান্ধব উন্নয়ন

রুয়ান্ডা: সামাজিক ঐক্য প্রতিষ্ঠা

20/04/2025

"আমি কষ্ট পাই, কারণ আমার হৃদয় জীবিত।
আমি কারো প্রতি অনুভূতি রাখতে পারি, তার মানে আমি ভালোবাসতে জানি।
কেউ আমাকে পাত্তা না দিলেও, আমি আমার গুরুত্ব হারাই না।
কারণ আমি নিজের ভালোবাসার যোগ্য।
আমি ধীরে ধীরে ঠিক হবো — এবং যেদিন ঠিক হবো, আমি আগের চেয়েও শক্তিশালী হবো।"

17/04/2025

যদি
যদি তুমি মাথা ঠান্ডা রাখতে পারো তখন
যখন সবাই মাথা গরম করে দোষারোপ করছে তোমাকেই,

যদি তুমি নিজের ওপরে আস্থা রাখতে পারো তখন, যখন সবাই তোমার ব্যাপারে সন্দিহান, আবার অন্যদের সন্দেহ করার জায়গাটাও দাও;
যদি তুমি অপেক্ষা করতে পারো, আর অপেক্ষা করতে গিয়ে ক্লান্ত হয়ে না পড়ো;
যদি তোমাকে নিয়ে যখন মিথ্যা কথা বলা হচ্ছে, তখন নিজে মিথ্যা কথা না বলো,
যখন তোমাকে ঘৃণা করা হচ্ছে, তখনো তুমি ঘৃণার পথ বেছে না নাও;
অবশ্য তখনো তোমাকে অতিরিক্ত ভালো সাজতে হবে না, খুব জ্ঞানীর মতো কথা বলতে হবে না:

যদি তুমি স্বপ্ন দেখতে পারো, কিন্তু স্বপ্নকে তোমার প্রভু বানিয়ে না ফেলো,
যদি তুমি চিন্তা করতে পারো, কিন্তু চিন্তাকেই তোমার লক্ষ্য বানিয়ে না ফেলো,
যদি তুমি ‘বিজয়’ আর ‘বিপর্যয়’—এই দুইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারো,
আর যদি তুমি এই দুই প্রতারককেই একইভাবে গ্রহণ করতে পারো;

যদি তুমি সহ্য করতে পারো তখন, যখন তোমার বলা সত্য কথাকে বিকৃত করে অসাধু লোকেরা বোকা মানুষদের জন্য ফাঁদ বানায়;
অথবা তুমি যে জিনিসগুলোর জন্য জীবন দিয়ে দিয়েছ, সেগুলোকে যদি তুমি ভেঙে যেতে দেখো, আর যদি তুমি সামনে-পেছনে ঝুঁকে পড়ে ক্ষয়ে যাওয়া হাতিয়ার দিয়ে আবার সেগুলোকে গড়ে তুলতে পারো:

যদি তুমি তোমার বিজয়গুলোকে এলোমেলো করে রাখতে পারো
আর সেসব নিয়ে বাজি খেলে সব হারিয়ে আবারও নতুন করে শুরু করতে পারো,
আর হারটা নিয়ে একটা কথাও ব্যয় না করো,
যদি তুমি তোমার হৃৎপিণ্ড, স্নায়ু আর পেশিকে তোমার পালা চলে যাওয়ার অনেক পরেও কাজ করতে বাধ্য করতে পারো, তখনো...
যখন তোমার ভেতরে আর কিছুই অবশিষ্ট নেই কেবল ইচ্ছাশক্তি ছাড়া, যা বলছে ‌‘লেগে থাকো’:

যদি তুমি সাধারণ মানুষের সঙ্গে চলার সময়ও তোমার বিনয় ধরে রাখতে পারো
আর রাজাধিরাজের সঙ্গে চলার সময়ও সাদাসিধে ভাবটা হারিয়ে না ফেলো,
যদি শত্রু কিংবা সহৃদয় বন্ধুও তোমাকে আঘাত দিতে না পারে,
যদি সব মানুষ তোমার ওপরে নির্ভর করে, কিন্তু কেউই খুব বেশি নির্ভরশীল হয়ে না পড়ে,
যদি তুমি ক্ষমাহীন একটা মিনিটকে ভরে তুলতে পারো ষাট সেকেন্ডের দৌড়ের সমান মর্যাদায়,
তাহলে
তাহলে এই পৃথিবী তোমার, এই পৃথিবীতে যা কিছু আছে সব তোমার;
এবং তারও চেয়ে বড় কথা, তুমি হয়ে উঠবে একজন মানুষ, পুত্র আমার।

লেখক: রুডইয়ার্ড কিপলিং

Address

Block-e, Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Countryman Agros posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Countryman Agros:

Share

Category