22/02/2023
কি ভেবেছিলে
তুমি চলে গেলে হয়তো বিষ পান করে মরে যাব?
নয়তো ফ্যানের সাথে ঝুলে যাব?
ভুল করেও না!
যখন তুমি ছিলে না
তখন তোমাকে ছাড়া জীবনের অনেকগুলো দিন একা কাটিয়েছি,
এখনও দিব্যি কেটে যাচ্ছে,
তুমি ভালো থাকতে পারলে
আমিও তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো।
ভুল করেও কখনো বলবো না ফিরে এসো।
যদি ভেবে থাকো
তোমার বিরহে রাত জেগে চোখের নিচে কালী তুলে ফেলবো,
তাহলে সেটা তোমার ভুল।
তুমি যদি নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতে পারো আমার কথা মনে না করে,
তাহলে জেনে রাখো,
আমিও পারি।
কারো জন্য করো জীবন থেমে থাকে না।
জীবন চলে জীবনের নিয়মে
শুধু অভ্যেসটা পাল্টে নিতে হয়।
তার জন্য কেনো চোখের মূল্যবান জল ফেলবো
যে মানুষের কাছে অনুভূতির কোনো মূল্য নেই।
যার কাছে ভালোবাসা সস্তা কোনো পণ্যের মত
তার জন্য কেনোই বা নিজেকে কষ্ট দেব?
প্রয়োজনে নিজেকে নিজের মত করে
আবার নতুন করে আবিষ্কার করবো
ভেঙেচুরে নতুন করে সাজিয়ে নেব নিজের স্বপ্ন গুলো।
তবুও ভুল করে বলবো না ফিরে এসো।
শুনে রাখো,
যদি তুমি সবকিছু ভুলে ঠিকঠাক থাকতে পারো
তবে আমিও পারি
তোমায় ভুলে শুধু নিজেকে নিয়েই জীবন কাটাতে।
তুমি পারলে আমিও পারি,
তুমি পারলে আমিও পারবো।