08/11/2022
#মাশরুম_রেসিপিঃ পর্ব০৪
সবজি (১০ জনের মতো)
উপকরণ
মাশরুম : ২৫০ গ্রাম
আলু : ২০০ গ্রাম
বাঁধাকপি : ২০০ গ্রাম
বরবটি : ২০০ গ্রাম
ফুলকপি : ২০০ গ্রাম
গাজর : ১০০ গ্রাম
পিঁয়াজ : ৫০ গ্রাম
আদা-রসুন বাটা : ১ টেবিল চামচ
কাঁচা মরিচ : ৫-৭ টা
লবণ : পরিমাণমত
সয়াবিন তেল : পরিমাণমত
প্রণালী
প্রথমে মাশরুম ছিঁড়ে হালকা গরম পানিতে ৫ মিনিট ভিজিয়ে রাখুন। মাশরুমের পানি ঝরিয়ে নিন। অন্যান্য সবজিগুলো টুকরো করে কেটে লবণ দিয়ে হালকা করে সিদ্ধ করে নিন। অন্য একটি পাত্রে তেল গরম করে আদা রসুন বাটা দিয়ে মাশরুমগুলো দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকুন
পানি কমে গেলে তাতে সিদ্ধ করা সবজি গুলো দিয়ে লবণ ও কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। পানি কমে গেলে লবণ দেখে নামিয়ে নিন ও গরম গরম পরিবেশন করুন
Bengal Safe Food
ওয়েস্টার মাশরুম অর্ডার করতেঃ 01780 313 575