Karimganj News 24

Karimganj News 24 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Karimganj News 24, Kishoreganj district, Dhaka.

আত্মীয়তার ছায়ায় আদর্শের রাজনীতি—ডা. জেহাদ খানের প্রার্থিতা কী সত্যিই নিরপেক্ষ?  দক্ষিণ কেরানীগঞ্জে উম্মাল কুরা ইন্টার...
28/12/2025

আত্মীয়তার ছায়ায় আদর্শের রাজনীতি—ডা. জেহাদ খানের প্রার্থিতা কী সত্যিই নিরপেক্ষ? দক্ষিণ কেরানীগঞ্জে উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বিস্ফোরণ, পুলিশ সুপার মিজানুর রহমানের ব্রিফিং, মাদ্রাসা পরিচালকসহ আহত ৩ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সংবর্ধনায় ৩০০ ফিট এলাকায় জনসমুদ্র কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ড. এম ওসমান ফারুক কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনয়ন নিয়ে আলোচনা জামালপুরে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত জামালপুরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তি জাকিউল ইসলাম খান আর নেই নোয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ বাবুল উদ্দিন আটক, সন্ত্রাসী নাশকতার মামলায় আদালতে সোপর্দের প্রস্তুতি মাধবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি জামালপুরে মেলান্দহে শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত
/ সম্পাদকীয়
আত্মীয়তার ছায়ায় আদর্শের রাজনীতি—ডা. জেহাদ খানের প্রার্থিতা কী সত্যিই নিরপেক্ষ?

বাংলাদেশের রাজনীতিতে আদর্শের কথা বলা হয় বেশি, কিন্তু বাস্তবে সম্পর্ক ও আত্মীয়তার প্রভাবই অনেক সময় রাজনীতির গতিপথ নির্ধারণ করে। কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অধ্যাপক ডা. জেহাদ খানের নির্বাচনী মাঠে নামা সেই পুরোনো বাস্তবতাকেই নতুন করে সামনে এনে দাঁড় করিয়েছে।
কারণ, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ডা. জেহাদ খান সাবেক রাষ্ট্রপতি ও দীর্ঘদিন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপ্রধান মো. আব্দুল হামিদের ঘনিষ্ঠ আত্মীয়। আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী—এই দুই রাজনৈতিক শক্তি বাংলাদেশের রাজনীতিতে শুধু ভিন্ন নয়, বরং ঐতিহাসিকভাবে পরস্পরবিরোধী। সেই প্রেক্ষাপটে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা ব্যক্তির নিকট আত্মীয়ের জামায়াতের ব্যানারে নির্বাচন করা নিঃসন্দেহে একটি গুরুতর রাজনৈতিক প্রশ্নের জন্ম দেয়।
প্রশ্ন একটাই নয়—প্রশ্ন অনেক।

এই আত্মীয়তা কি শুধুই পারিবারিক, নাকি এর পেছনে রয়েছে নীরব রাজনৈতিক সমীকরণ?
ক্ষমতার কেন্দ্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও কি একজন প্রার্থী সত্যিই নিজেকে পুরোপুরি ‘বিরোধী রাজনীতির’ প্রতিনিধি হিসেবে উপস্থাপন করতে পারেন?
নাকি এটাই বাংলাদেশের রাজনীতির সেই চেনা চিত্র—যেখানে আদর্শের বাইরে গিয়েও সম্পর্ক সবসময় একটি নিরাপদ ছায়া তৈরি করে?

ডা. জেহাদ খান নিজেকে একজন আদর্শিক জামায়াত কর্মী হিসেবে তুলে ধরছেন এবং বলছেন, তার রাজনৈতিক অবস্থানের সঙ্গে পারিবারিক সম্পর্কের কোনো যোগসূত্র নেই। বক্তব্যে বিষয়টি সহজ মনে হলেও বাস্তবতা এতটা সরল নয়। কারণ, বাংলাদেশের রাজনীতিতে আত্মীয়তা কখনোই কেবল ব্যক্তিগত থাকে না—বিশেষ করে যখন সেই আত্মীয় রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ স্তরের সঙ্গে যুক্ত।
এখানে পরিষ্কার করে বলা জরুরি—এখন পর্যন্ত ডা. জেহাদ খান বা তার আত্মীয়তার বিষয়ে কোনো আইনগত অভিযোগ, দুর্নীতির মামলা কিংবা সরকারি তদন্ত নেই। কিন্তু রাজনীতিতে সব প্রশ্ন আদালতে নিষ্পত্তি হয় না। কিছু প্রশ্ন থাকে নৈতিকতা, বিশ্বাসযোগ্যতা এবং রাজনৈতিক স্বচ্ছতার জায়গায়। জনগণের রাজনীতিতে আস্থার প্রশ্নটি এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এই প্রার্থিতা আরেকটি বড় সত্যকে সামনে নিয়ে আসে—বাংলাদেশে রাজনীতি কি আদৌ আদর্শভিত্তিক? নাকি ক্ষমতার বলয়ে থাকা সম্পর্কই শেষ পর্যন্ত সব দরজা খোলা রাখে? যদি আত্মীয়তা সত্যিই অপ্রাসঙ্গিক হয়, তবে তা নিয়ে এত আলোচনা কেন? আর যদি প্রাসঙ্গিক না হয়, তবে রাজনৈতিক দলগুলোর উচিত এই প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে পরিষ্কার ব্যাখ্যা দেওয়া।

কিশোরগঞ্জ-৩ আসনে ডা. জেহাদ খানের প্রার্থিতা তাই শুধুমাত্র একটি আসনের নির্বাচন নয়। এটি বাংলাদেশের রাজনীতির চরিত্র, স্বচ্ছতা ও নৈতিকতার ওপর এক ধরনের পরীক্ষা। এই পরীক্ষা শুধু একজন প্রার্থীর নয়—বরং পুরো রাজনৈতিক সংস্কৃতির।

শেষ পর্যন্ত ভোটের রায়ই বলে দেবে জনগণ এই প্রার্থিতাকে কীভাবে দেখছে। কিন্তু প্রশ্ন তোলা থামানো যাবে না। কারণ গণতন্ত্র প্রশ্ন দিয়েই বাঁচে, নীরবতা দিয়ে নয়।

এবার খুলনার এনসিপির নেতা কে প্রকাশ্যে  গুলি করেছে দুর্বৃত্তরা।
22/12/2025

এবার খুলনার এনসিপির নেতা কে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা।

20/12/2025

অবশেষে লাখ লাখ মানুষ সাথে নিয়েই হাদি সংসদে গেল।

সাবেক রাষ্ট্রপতির শ্যালক ও জামায়াত প্রার্থীর সহোদর ডা. নৌশাদ খানের নেতৃত্বে করিমগঞ্জ-তাড়াইলের আওয়ামী লীগ পূর্ণগঠিত হচ্ছে...
19/12/2025

সাবেক রাষ্ট্রপতির শ্যালক ও জামায়াত প্রার্থীর সহোদর ডা. নৌশাদ খানের নেতৃত্বে করিমগঞ্জ-তাড়াইলের আওয়ামী লীগ পূর্ণগঠিত হচ্ছে, লক্ষ্য আগামী জাতীয় সংসদ নির্বাচন।

আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের শ্যালক ও প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. নৌশাদ খানের নেতৃত্বে করিমগঞ্জ-তাড়াইলের আওয়ামী লীগ পূর্ণগঠিত হচ্ছে।

করিমগঞ্জ-তাড়াইলের তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের আগামী নির্বাচনে তার ভাই জামায়াত মনোনীত এমপি প্রার্থী কর্নেল(অব:) ডা. জেহাদ খানের পক্ষে কাজ করার জন্য কোটি কোটি টাকা বিনিয়োগ করছে।আওয়ামী লীগের যত নেতাকর্মী জেলে আটক আছে নির্বাচনের আগে তাদেরকে জেল থেকে বের করার জন্য প্রশাসনিকভাবে দৌড়ঝাপ শুরু করেছেন ডা. জেহাদ খানের সহোদর ভাই ডা. নৌশাদ খান।

তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করলে তারা জানান, নৌশাদ খান তাদের বলেছেন তার ভাই জেহাদ খানকে নির্বাচনে জয়যুক্ত করলে আওয়ামী লীগের সময়ের মতোই তারা এলাকায় বসবাস করতে পারে।কোন ধরনের হামলা-মামলা হবে না এবং যাদের নামে মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার করা হবে।আর যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি না হওয়া পর্যন্ত তাদের সংসারের ভরণপোষণসহ যাবতীয় খরচ তিনি বহন করছেন।

Address

Kishoreganj District
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Karimganj News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share