Rizq

Rizq Hello, Welcome to Rizq Company � Comfortable & trusted, our food is very healthy and delicious ��

ঘরের বাজার সহজ এবং আরামদায়ক করতে রিজিক বাজার আছে আপনাদের পাশে...!
13/07/2026

ঘরের বাজার সহজ এবং আরামদায়ক করতে রিজিক বাজার আছে আপনাদের পাশে...!

07/06/2026

After two months of working day and night, I chased a dream of building my own brand. But today, after all the effort, I have to admit defeat. I didn’t hold back on planning or hard work. I went out to the market, visited shop after shop, talked to the shopkeepers. That’s when reality hit me. Competing on price with big companies was impossible, and the capital I had just wasn’t enough to keep fighting.
Yet I know my product is 100% pure. No adulteration, completely safe for health. My date chocolate would have actually helped people. But a good product alone doesn’t run a market. To survive you need financial strength, you need huge support. For one person alone, swimming against this current is truly impossible.

I don’t feel bad about moving forward with this. Because I tried, and I tried with my whole heart. In these two months, I heard so many things from so many people. Some encouraged me, some laughed, some said 'this won’t work.' Some pulled me back, some rejected me to my face. I heard it all, I endured it all. Because I knew what I was making.
So with a heavy heart, I have to shut my company’s doors today. A thought keeps echoing in my mind, maybe if I had gritted my teeth and fought for a few more months, I could have turned things around. Maybe with a little more patience, a little more pain, I would have seen the light. But when your pockets are empty and reality stands like a mountain in front of you, emotions aren’t enough.
I’m stopping for now, but I’m not ending this. I didn’t start because of what people said, and I won’t stop because of what people say. Today one door closes... who knows what door will open tomorrow?"

07/06/2026

টানা দুই মাস রাত-দিন এক করে খেটেছি, স্বপ্ন দেখেছি নিজের একটা ব্র্যান্ড দাঁড় করাবো। কিন্তু আজ সব চেষ্টার পর আমাকে হার মানতেই হলো। আমি আমার পরিকল্পনা আর পরিশ্রমের কোনো কমতি রাখিনি। মার্কেটে নেমে দোকানে দোকানে ঘুরেছি, দোকানদারদের সাথে কথা বলেছি। তখনই বাস্তবতাটা চোখে পড়লো। বড় বড় কোম্পানির সাথে দামের লড়াইয়ে আমার প্রোডাক্ট পিছিয়ে পড়ছে, আর আমার হাতে যে পুঁজি আছে সেটা দিয়ে এই লড়াই চালিয়ে যাওয়া সম্ভব না।
অথচ আমি জানি, আমার হাতের প্রোডাক্টটা ১০০% খাঁটি। কোনো ভেজাল নেই, স্বাস্থ্যের জন্য একদম নিরাপদ। খেজুর দিয়ে বানানো আমার এই চকলেটটা মানুষের উপকারেই আসতো। কিন্তু শুধু ভালো প্রোডাক্ট দিয়ে তো আর মার্কেট চলে না। টিকে থাকতে হলে টাকার জোর লাগে, লাগে বিশাল সাপোর্ট। একা একজন মানুষের পক্ষে এই স্রোতের বিপরীতে সাঁতার কাটা সত্যিই অসম্ভব।
এটা নিয়ে এগিয়ে যেতে আমার একটুও খারাপ লাগেনি। কারণ আমি চেষ্টা করেছি, মন থেকে করেছি। এই দুই মাসে কত মানুষের কত কথা শুনলাম। কেউ সাহস দিলো, কেউ হাসলো, কেউ বললো 'এইসব দিয়ে হবে না'। কেউ পেছন থেকে টেনে ধরলো, কেউ আবার মুখের উপর না করে দিলো। সবই শুনেছি, সবই সয়েছি। কারণ আমি জানতাম আমি কী বানাচ্ছি।
তাই ভারাক্রান্ত মন নিয়ে আজ আমার কোম্পানির দরজা বন্ধ করে দিতে হচ্ছে। মনের ভেতর একটা কথা বারবার বাজছে, হয়তো আর কয়েকটা মাস দাঁতে দাঁত চেপে লড়ে গেলে ঘুরে দাঁড়ানো যেত। হয়তো আরও একটু ধৈর্য, আরও একটু কষ্ট সহ্য করলেই আলোর দেখা মিলতো। কিন্তু পকেট যখন শূন্য, আর চারপাশের বাস্তবতা যখন পাহাড়ের মতো কঠিন হয়ে দাঁড়ায়, তখন আবেগ দিয়ে চলে না।
এই মুহূর্তে থেমে যাচ্ছি, তবে শেষ করছি না। মানুষের কথায় শুরু করিনি, মানুষের কথায় থামবোও না। আজ দরজা বন্ধ হলো... কাল আবার কোন দরজা খুলবে, কে জানে?

Field Work Done ✅Retail Sale Started
31/03/2026

Field Work Done ✅
Retail Sale Started

⚠️বাজারের মিষ্টিতে চিনি থাকে, যা শরীরের জন্য ভালো না⚠️কিন্তু আমাদের এই খেজুর + কাজুবাদামের কম্বিনেশন পুরোপুরি প্রাকৃতিক ...
28/03/2026

⚠️বাজারের মিষ্টিতে চিনি থাকে, যা শরীরের জন্য ভালো না⚠️

কিন্তু আমাদের এই খেজুর + কাজুবাদামের কম্বিনেশন পুরোপুরি প্রাকৃতিক ও হেলদি 💚
✨ খেজুর + কাজুবাদাম একসাথে খেলে যা পাবেন:
⚡ দ্রুত শক্তি
🧠 মস্তিষ্কের শক্তি বৃদ্ধি
❤️ হার্টের জন্য ভালো
💪 দুর্বলতা দূর করে
🍬 হেলদি মিষ্টির বিকল্প
👉 ১০০% প্রাকৃতিক
👉 কোনো প্রিজারভেটিভ নেই
👉 সব বয়সের জন্য উপযোগী
আপনার পরিবারকে দিন একটি স্বাস্থ্যকর মিষ্টির অভিজ্ঞতা ❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rizq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category