18/02/2026
আসুন আমরা সবাই রমজানের প্রস্তুতির দোয়া পড়ে নিই ইনশাআল্লাহ
❝রমাদান প্রস্তুতির দু‘আ - (পর্ব : ১)❞
হে আল্লাহ, আসন্ন রামাদানের জন্য আপনি আমাকে অন্তর থেকে প্রস্তুত করে দিন। আমার নিয়তকে শুদ্ধ করে দিন, আমার ইবাদতকে ইখলাসে ভরিয়ে দিন। আমি যেন রমাদানে এবং রমাদানের বাইরেও কেবল আপনার সন্তুষ্টির জন্য আমল করতে পারি— কোনো রিয়া, কোনো প্রদর্শনের ইচ্ছা এবং শো অফ, কোনো মানুষের বাহবা পাওয়ার উদ্দেশ্য যেন আমার অন্তরকে কলুষিত না করে।
হে আল্লাহ, আমার অন্তরকে পরিশুদ্ধ করুন। আমার ভেতরে জমে থাকা গুনাহের কালো দাগগুলো মুছে দিন, আমার হৃদয়কে তাকওয়ার জন্য নরম করে দিন। আপনি আমাকে এখন থেকেই নিজেকে সংশোধন করার তৌফিক দিন, যেন আমি একদম প্রস্তুতি ছাড়া রমাদানে প্রবেশ না করি।
হে আল্লাহ, আপনি আমাকে আপনার প্রিয় বান্দা হিসেবে চলার শক্তি দিন। আমার কাজ, আমার ইবাদত, আমার সময়— সবকিছুর ভেতরে যেন ইখলাস থাকে। এই রমাদানকে আপনি আমার জন্য পরিবর্তনের রমাদান বানিয়ে দিন।
আমিন।