09/03/2026
ডালডা কিনেন না, অথচ ডালডা খাচ্ছেন- হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছেন!
একটা সময় বাড়িতে ব্যবহারের জন্য দোকান থেকে ডালডা কেনার প্রচলন ছিলো বেশ। তবে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় মানুষ এখন ডালডা তেমন কেনে না।
কিন্তু তাই বলে ডালডা খাওয়া কি আমাদের বন্ধ আছে?
ডালডা হলো তেল বা ফ্যাটের একটি রূপ যা সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে। এর ফলে ডালডা ব্যবহৃত খাবার বেশি সময় ক্রিস্পি বা মুচমুচে থাকে। শুধুমাত্র ডালডার এই ধর্মের কারণে প্রসেসড ফুড বা ভাজা খাবারে বিশেষ করে সেমাই তৈরির সময় ক্ষতিকর হওয়া স্বত্বেও ডালডা ব্যবহার করা হয়।
২০২৩ সালের একটি গবেষণায়া দেখা গিয়েছে পৃথিবীতে মোট মৃত্যুর ১ নাম্বার কারণ হিসেবে স্থান করে নিয়েছে হৃদরোগ। আর এই হৃদরোগের অন্যতম রিস্ক ফ্যাক্টর হলো ট্রান্স ফ্যাট গ্রহণ। পাম তেল থেকে হাইড্রোজিনেশন প্রক্রিয়ায় ডালডা তৈরির সময় এই ট্রান্স ফ্যাট তৈরি হয়। ট্রান্স ফ্যাট, HDL নামক ভালো কোলেস্টেরলের পরিমান কমিয়ে LDL নামক খারাপ কোলেস্টেরল বাড়িয়ে দেয়। যার ফলে রক্তনালীতে কোলেস্টেরল বিল্ডআপ হয়ে প্লাক তৈরি হয়। এই প্লাক যখন হৃদপিন্ডের রক্তনালীতে তৈরি হয় হখন হার্ট অ্যাটাকের মত ঘটনাও ঘটে।
শুধু তাই না, ট্রান্স ফ্যাট ইনসুলিনকে রক্তনালী থেকে গ্লুকোজ গ্রহণেও বাধা দেয়। যার ফলে টাইপ-২ ডায়াবেটিস এর ঝুঁকি বৃদ্ধি পায়।
একটা অবাক করা বিষয় হলো, লাচ্ছা সেমাইয়ের ওজনের অর্ধেক থাকে ডালডা। অর্থাৎ এক কেজি লাচ্ছা সেমাই কিনছেন মানে আধা কেজি ট্রান্স ফ্যাট যুক্ত ক্ষতিকর ডালডা কিনছেন!
তবে ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই নামে বাজারে যেগুলো বিক্রি হয় সেগুলো কি আসলেই ঘিয়ে ভাজা?
এক অর্থে ঘিয়ে ভাজা। কারণ ভাজার সময় ঘি তো দেয়। কিন্তু কতটুকু দেয়?
আমি বেশ কয়েক জায়গায় খোঁজ নিয়ে দেখেছি শতভাগ ঘি কোথাও ব্যবহার করে না। সবাই ডালডার সাথে ঘি মিশিয়ে ব্যবহার করে। (এই তালিকায় আছে পরিচিত সব অনলাইন সপও)
কিন্তু প্রশ্ন হলো ব্যবহার করে না না?
তিনটি কারণ খুজে পেয়েছি।
১. খরচ কমানো: লাচ্ছা সেমাই বানানোর জন্য ৩ ধাপে ঘি/ডালডা/তেল ব্যবহার করতে হয়। প্রথমত ময়দার ডো তৈরির সময়, দ্বিতীয়, ডো থেকে সেমাইয়ের প্যাচ তৈরির সময়। এই ধাপেই মূলত মোট ডালডা,তেল বা ঘি এর অর্ধেক ব্যবহার করতে হয়। তৃতীয়তো ভাজার সময়। এখন তিন ধাপেই ঘি ব্যবহার করলে উৎপাদন খরচ অনেক বেশি হয়। শেষের ২ ধাপের যেকোন একটিতে ডালডা ব্যবহার করলে উৎপাদন খরচ অর্ধেক হয়ে যায়।
২. সেমাই বানাতে সুবিধা: ডালডার মেল্টিং পয়েন্ট (৩৮-৪৫°C) ঘি এবং তেলের চেয়ে বেশি। আর লাচ্ছা সেমাই যেহেতু মেশিনে বানানো যায় না, সম্পুর্ন হাতের কারিগরিতে তৈরি করতে হয়, এক্ষেত্রে ডালডা ব্যবহার করে সেমাইয়ের সরু তন্তুগুলোকে সহজে আলাদা করে রাখা যায়। যা ঘি এবং তেলের ক্ষেত্রে কষ্টসাধ্য।
৩. ডালডার সাথে সামান্য পরিমাণে ঘি ব্যবহারেও ঘিয়ের ফ্লেভার পাওয়া যায়: তেল সাধারণত ফ্লেভারলেস, এবং ঘিয়ের ফ্লেভার ডালডার চেয়ে স্ট্রং হওয়ায় ডালডার সাথে সামান্য পরিমাণে ঘি ব্যবহার করলেই ফাইনাল ফ্লেভার হিসেবে ঘিয়ের ফ্লেভার পাওয়া যায়। অল্প ব্যবহারে যদি বেশি ফ্লেভর পাওয়া যায় বেশি কেন ব্যবহার করবে?
ডালডা নিজেই একটি ট্রান্স ফ্যাট যুক্ত খাবার। আবার এই ডালডাকে যখন উচ্চ তাপে দীর্ঘ সময় ধরে উত্তপ্ত করা হয় তখন নতুন করে অরো বেশি পরিমাণে ট্রান্স ফ্যাট তৈরি হয়।
অপরদিকে এনিমেল ফ্যাট (গরুর দুধ) থেকে তৈরি ঘি'তে ট্রান্স ফ্যাট থাকে না। এমনকি ঘি এর স্মোক পয়েন্ট অনেক বেশি হওয়ায় তাপে সহযে রাসায়নিক গঠনও পরিবর্তন হয় না।
কুকিং এবং বিজনেস, এই দুইটার প্রতি প্যাশন থেকে শুরু করেছি একটি বিজনেস স্টার্টআপ। আর প্রথম প্রোডাক্ট হিসেবে ঈদ উপলক্ষে থাকছে শতভাগ ঘিয়ে ভাজা (শুধু ভাজা নয়, ময়দা মেকিং থেকে শুরু করে সেমাইয়ের সরু প্যাচ তৈরি, সব ক্ষেত্রেই ঘি ব্যবহার করা হয়েছে, এক কথায় বললে, সম্পূর্ণভাবে ডালডা এবং তেল মুক্ত) লাচ্ছা সেমাই।
এটি শুধু একটি প্রোডাক্ট বিক্রি না। বরং একটি সমস্যাকে ডিল করা। যেখানে স্বাস্থ্যসম্মত উপায়ে হাইজিন মেইনটেইন করে কোনরকম ক্ষতিকারক উপাদান (হাইড্রোজ, রং, ফ্লেভার, ডালডা) ব্যবহার না করে নিজস্ব ব্যবস্থাপনায় লাচ্ছা সেমাই তৈরি করা হয়েছে।
অর্ডার করার প্রক্রিয়া এবং দাম নিচের লিংকে :
https://www.facebook.com/61584409985677/posts/122097631503146999/?app=fbl
ঈদের আগে অর্ডার করা যাবে আগামী শুক্রবার অর্থাৎ ১৩ তারিখ পর্যন্ত।
Happy reading 😊 Happy eating 😊
Not selling a product, dealing and solving a problem.