Amaarah Lifestyle

Amaarah Lifestyle Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Amaarah Lifestyle, Dhaka.

MAN❤️
20/06/2025

MAN❤️

Smart & Love
18/06/2025

Smart & Love

আপনার সবচেয়ে পছন্দের পোষাক কোনটি??
17/06/2025

আপনার সবচেয়ে পছন্দের পোষাক কোনটি??

আমরা কাপড়/পোশাক পড়ি কেনো?1️⃣ লজ্জা নিবারণের জন্য:মানুষের সমাজে লজ্জা ও শালীনতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। পোশাক আমাদের দেহ ...
16/06/2025

আমরা কাপড়/পোশাক পড়ি কেনো?

1️⃣ লজ্জা নিবারণের জন্য:
মানুষের সমাজে লজ্জা ও শালীনতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। পোশাক আমাদের দেহ ঢেকে দেয় এবং সামাজিক শালীনতা বজায় রাখতে সাহায্য করে।

2️⃣ আবহাওয়া ও পরিবেশ থেকে সুরক্ষার জন্য:
পোশাক আমাদের শরীরকে ঠাণ্ডা, গরম, বৃষ্টি, রোদ, ধুলো ও অন্যান্য প্রাকৃতিক উপাদান থেকে রক্ষা করে। যেমন:
👕শীতে গরম কাপড়
👕গ্রীষ্মে হালকা ও সুতির কাপড়

3️⃣ সামাজিক পরিচয়ের জন্য:
পোশাক অনেক সময় একটি মানুষের পেশা, ধর্ম, সংস্কৃতি বা শ্রেণী নির্দেশ করে। যেমন:
👕ডাক্তারদের অ্যাপ্রন
👕পুলিশদের ইউনিফর্ম
👕মুসলিমদের পাঞ্জাবি বা হিজাব

4️⃣ ফ্যাশন ও রুচির প্রকাশ:
মানুষ নিজের ব্যক্তিত্ব, রুচি ও ফ্যাশন সেন্স প্রকাশ করতে পোশাক ব্যবহার করে। অনেকেই সুন্দর দেখাতে বা ট্রেন্ড অনুযায়ী পোশাক পরে।

5️⃣ ধর্মীয় বা সাংস্কৃতিক কারণ:
বিভিন্ন ধর্ম বা সংস্কৃতিতে নির্দিষ্ট পোশাকের নিয়ম রয়েছে, যা অনুসরণ করা হয় ধর্মীয় বিশ্বাস বা সামাজিক ঐতিহ্য বজায় রাখতে।

পোশাক পড়ার আর কি কি কারণ আছে?

আপনি কেনো পোশাক পড়েন??

Enhance your elegance wearing this stylist & classic Panjabi. It’s made from soft & comfortable Pakistani fabric. You su...
04/06/2025

Enhance your elegance wearing this stylist & classic Panjabi. It’s made from soft & comfortable Pakistani fabric. You surely love to wear this.
N.B. For light and screen resolution pictures may appear different from the original color.

Coming Soon...
27/05/2025

Coming Soon...

23/05/2025

একটি পূর্ণবয়স্ক নিমগাছ একসাথে ১০টি এসি চালানোর সমান কাজ করে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়। যদিও এটি কতটুকু সত্য আর কতটুকু মিথ, তা নিয়ে প্রশ্ন আছে।

আবার নিমগাছের ছায়াতলে তাপমাত্রা বাইরের পরিবেশের চেয়ে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকতে পারে বলেও দাবি করা হয়। এটা কমবেশি সত্য যে নিমগাছ পরিবেশ ঠাণ্ডা রাখে।

নিম গাছ আসলে একটি ব্লেসিং! এটি পরিবেশগতভাবে যেমন উপকারী , তেমনি এটি অনেক বেশি মাত্রার দূষণও সহ্য করতে পারে।

ধূলিকণা, কার্বন ডাই-অক্সাইড, সালফার অক্সাইড এবং নাইট্রোজেনের মতো দূষক শোষণ করার ক্ষমতাও নিম গাছের রয়েছে।

পরিবেশ শীতল আর বিশুদ্ধ করতে নিমগাছের তুলনা হয় না আসলে!

আপনার বাড়ির চারদিকে ঘুরিয়ে যদি নিম গাছ লাগাতে পারেন, তাহলে সেটা একটা সবুজ বেল্ট এর মতো কাজ করবে। যার কারনে আপনার বাসার ভেতরে একটা "মাইক্রোক্লাইমেট" তৈরি হবে। তাহলে হবে কী, আপনার বাড়ির তাপমাত্রা আশপাশের চেয়ে কয়েক ডিগ্রি কমে যাবে।

বাড়ির আশেপাশে নিমগাছ লাগিয়ে মাইক্রোক্লাইমেট তৈরি করে প্রাকৃতিক এসির ফিল নেওয়ার সময় এখনই। কারণ বর্ষাকাল চলছে। এই সময়ে বেশি বেশি নিমগাছ লাগিয়ে নিজের ও পরিবারের ভবিষ্যতের জন্য ইনভেস্ট করা হতে পারে সেরা একটা আইডিয়া!

অঙ্কে দুর্বল দু'জন চাকুরি প্রার্থী ইন্টার্ভিউ দেওয়ার জন্য বসে রয়েছেন।প্রথম জন ভেতরে ঢুকলেন।অফিসারঃ মনে করুন, আপনি ট্রেনে...
20/05/2025

অঙ্কে দুর্বল দু'জন চাকুরি প্রার্থী ইন্টার্ভিউ দেওয়ার জন্য বসে রয়েছেন।

প্রথম জন ভেতরে ঢুকলেন।

অফিসারঃ মনে করুন, আপনি ট্রেনে যাত্রা করছেন। যাত্রাকালে আপনার অত্যধিক গরম লাগছে। আপনি কী করবেন?
চাকুরি প্রার্থীঃ ট্রেনের জানালা খুলে দেবো।
অফিসারঃ বাহ, খুব ভালো।

এখন বলুন,
জানালার ক্ষেত্রফল ১.৫ বর্গ মিটার, ট্রেনের কামরার ঘনফল ১৩ ঘনমিটার, পশ্চিমদিকে ট্রেনের গতিবেগ ৮০কিমি/ঘন্টা এবং হাওয়ার গতিবেগ দক্ষিণ দিকে ৫মাইল/সেকেন্ড হলে ট্রেনের কামরা ঠাণ্ডা হতে কত সময় লাগবে?
চাকুরি প্রার্থী কোন উত্তর দিতে পারলেন না। বেরিয়ে এসে দ্বিতীয় চাকুরি প্রার্থীকে প্রশ্নের বিষয়ে জানালেন।

এবার দ্বিতীয় জন ভিতরে ঢুকলেন।
অফিসারঃ মনে করুন, আপনি ট্রেনে যাত্রা করছেন। যাত্রাকালে আপনার অত্যধিক গরম লাগছে। আপনি কী করবেন?
দ্বিতীয় চাকুরি প্রার্থীঃ কোট খুলে ফেলবো।
অফিসারঃ তারপরেও গরম লাগলে কী করবেন?
দ্বিতীয় চাকুরি প্রার্থীঃ জামা খুলে ফেলবো।
অফিসারঃ তারপরেও গরম লাগলে?
দ্বিতীয় চাকুরি প্রার্থীঃ প্যান্ট খুলে ফেলবো।

(বিরক্ত হয়ে) অফিসারঃ তারপরেও গরম লাগলে?
দ্বিতীয় চাকরিপ্রার্থীঃ জাঙ্গিয়া খুলে ফেলবো।
(প্রচণ্ড রেগে গিয়ে) অফিসার : তারপরেও যদি গরম লাগে?
দ্বিতীয় চাকরিপ্রার্থী : স্যার, আমি গরমে মরে যাবো, কিন্তু ট্রেনের জানালা খুলবো না!

ইসলাম ধর্মে পোশাকের গুরুত্ব সীমাহীন। পোশাকের মাধ্যমে ইসলামী ঐতিহ্যৈর প্রকাশ ঘটে। পোশাক ব্যক্তিত্বের পরিচয় ফুটিয়ে তোলে। প...
19/05/2025

ইসলাম ধর্মে পোশাকের গুরুত্ব সীমাহীন। পোশাকের মাধ্যমে ইসলামী ঐতিহ্যৈর প্রকাশ ঘটে। পোশাক ব্যক্তিত্বের পরিচয় ফুটিয়ে তোলে। পোশাকের মাধ্যমে ব্যক্তিত্বের স্বভাব প্রকৃতি অনুভব করা যায়।
পোশাক মানুষকে সম্মানিত করার পাশাপাশি যথাযথ ভাবে পোশাকের গুরুত্ব না দিলে ব্যক্তিত্বকে কলুষিত করে। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম।
জীবনের সর্বক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা রয়েছে, পোশাক-পরিচ্ছদের বিষয়ে ও ইসলামের দিক নির্দেশনা রয়েছে।

পোশাককে আরবিতে ‘লিবাস’ বলা হয়। এর অর্থ পরিহিত বস্তু বা যা পরিধান করা হয়। শরিয়তের পরিভাষায় লেবাস ও পোশাক বলা হয়, যা মানুষের লজ্জাস্থানকে আবৃত করে। (ফাতাওয়ায়ে শামী ৬/৩৫২) পোশাক মানুষের মৌলিক প্রয়োজনীয় বিষয়। লজ্জাস্থান আবৃত রাখা এবং সুন্দর ও পরিপাটি থাকার চাহিদা মানুষের স্বভাবজাত।
শীত গ্রীষ্মের প্রকোপ ও বাইরের ধুলাবালি থেকে শরীরকে রক্ষার জন্য তা অতীব জরুরী আবরণ। মোটকথা পোশাক মানুষের জন্য আল্লাহর অপার এক অনুগ্রহ ।

আদিকাল থেকে মানুষ পোশাকের ব্যাবহার করে আসছে। মানুষের রুচিবোধ ও ব্যক্তিত্বের প্রতিফলন ঘটে পোশাকের মধ্য দিয়ে। তাই পোশাক পরিধানে যথাযথ বিধিনিষেধ পালনের গুরুত্ব দিয়েছে ইসলাম।
আল্লাহ তাআলা বলেন: হে বনী-আদম আমি তোমাদের জন্যে পোশাক অবর্তীণ করেছি, যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং অবর্তীণ করেছি সাজ সজ্জার বস্ত্র এবং পরহেযগারীর পোশাক, এটি সর্বোত্তম। এটি আল্লাহর কুদরতের অন্যতম নিদর্শন, যাতে তারা চিন্তা-ভাবনা করে।’ (সূরা আ’রাফ, আয়াত ২৬)।
ইসলামী শরীয়তে পোশাক - পরিচ্ছদের নীতিমালা নির্ধারিত রয়েছে। যা অনুসরণ করে মানুষ পোশাকের কল্যাণ লাভ করতে পারে এবং পোশাকের অকল্যাণ থেকে রক্ষা পেতে পারে।

Eye soothing Fabric & Design
18/05/2025

Eye soothing Fabric & Design

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amaarah Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share