M.m rana

M.m rana "সত্য বল, সুপথে চল।

21/04/2026
সবাইকে শুভেচ্ছা
17/04/2026

সবাইকে শুভেচ্ছা

16/04/2026

একটু বৃষ্টিতেই রাস্তার এই অবস্থা!

good night 💞
13/04/2026

good night 💞

12/04/2026

omg😱




কুকুরের জায়গায় ছাগল থাকলে সমস্যা হতো না । কারণ কুকুরও তো মানুষ, ছাগল তো  আর মানুষ না । তাছাড়া কুকুরের মতো রেপুটেশনও নাই ...
11/04/2026

কুকুরের জায়গায় ছাগল থাকলে সমস্যা হতো না । কারণ কুকুরও তো মানুষ, ছাগল তো আর মানুষ না । তাছাড়া কুকুরের মতো রেপুটেশনও নাই ছাগলের ।

খান জাহান আলীর ওই মহামান্য কুমিরদেরকে ছাগল খাওয়াতে দেখেছি, জ্যন্ত ছাগল । অনেক ভিডিও আছে সেসবের । ছাগলের এমন কপাল, যুগ যুগ ধইরা তারে মানুষ কখনো বাঘের মুখে, কখনো কুমিরের মুখে ঠেলে দিতেছে, কিন্তু কুকুরের মতো সে ভাইরাল হতে পারলো না ।

আমি নিজেও ছাগলের চেয়ে কুকুরকে বেশি পছন্দ করি, কারণ কুকুর স্মার্ট প্রাণী, অপরদিকে ছাগল ক্ষ্যাত । তাই কুকুরের জন্য কষ্ট একটু বেশি লাগে ।

খেয়াল করে দেখবেন, কুমিরকে ছাগল খাওয়ানো আর কুকুর খাওয়ানো একই রকম কাজ কিন্তু । কোনো পার্থক্য নাই । এমনও না যে বিলুপ্তপ্রায় সরাইল হাউন্ড কুকুর ধরে খাওয়ায় দিয়েছে । এইগুলা স্ট্রে ডগস । কিন্তু তবুও আমরা বিষয়টা মেনে নিতে পারছি না । কারণ কুকুরের সাথে আমাদের খাতির ভালো ।

হায়রে ছাগল! একটু স্মার্ট না হইলে এই যুগে টেকা কঠিন!

"প্রাণীভেদে আমাদের এই ভিন্ন ভিন্ন আবেগ আসলে আমাদের মানসিকতারই এক অদ্ভুত প্রতিফলন।"

🖊️collected

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বাগেরহাটের হযরত খান জাহান আলী (রহ.) মাজারের দিঘির এই ভিডিওটি এখন 'টক অফ দ্য কান্ট্...
11/04/2026

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বাগেরহাটের হযরত খান জাহান আলী (রহ.) মাজারের দিঘির এই ভিডিওটি এখন 'টক অফ দ্য কান্ট্রি'। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই ইন্টারনেটে বইছে আলোচনার ঝড়। কেউ দাবি করছেন, কুকুরটির পা বেঁধে কুমিরের খাবার হিসেবে ফেলে দেওয়া হয়েছে। আবার কেউ বলছেন, উপস্থিত লোকজন অবলা জীবটিকে না বাঁচিয়ে স্রেফ মজা নিচ্ছিলেন। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) দিয়ে তৈরি কাল্পনিক ছবি ব্যবহার করেও নানা অপপ্রচার চালানো হচ্ছে।

‎​আসলে সত্যটা কী?

‎ অনুসন্ধানে পাওয়া গেল ভিন্ন তথ্য। প্রত্যক্ষদর্শী ও মাজারের খাদেমরা বলছেন, গত বুধবার বিকেলের সেই ঘটনাটি ছিল নিছক একটি দু'র্ঘট'না। দিঘির পাড়ে আসা একটি অসুস্থ ও পাগল কুকুর হঠাৎ দর্শনার্থীদের ওপর চড়াও হয় এবং শিশুসহ কয়েকজনকে কামড়ে দেয়। এমনকি তাড়া করে মে'রে ফেলে দুই-তিনটি মুরগিও। দিশেহারা হয়ে স্থানীয়রা যখন কুকুরটিকে তাড়ানোর চেষ্টা করছিল, তখনই ঘটে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা।
‎​ভাইরাল ভিডিওতে নিল-শার্ট পরা যে ব্যক্তিকে দেখা গেছে, তিনি মাজারের নিরাপত্তা প্রহরী ফোরকান হাওলাদার। তিনি জানান, পর্যটকরা যেন পানিতে না নামেন সে বিষয়ে সতর্ক করার সময় কুকুরটি তাকেও কামড় দেয়। আত্মরক্ষার্থে তিনি পা ঝাড়া দিলে কুকুরটি ছিটকে সরাসরি দিঘির পানিতে পড়ে যায়। ঠিক তখনই সেখানে ওত পেতে থাকা কুমিরটি তাকে শি'কার করে। কুকুরের কামড়ে আহত ফোরকান বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

‎​একটি খণ্ডিত ভিডিও অনেক সময় সত্যকে আড়াল করে দেয়। খান জাহান আলী (রহ.) মাজারের দিঘির এই ঘটনাটি পরিকল্পিত কোনো নিষ্ঠুরতা নয়, বরং একটি অনাকাঙ্ক্ষিত মুহূর্তের পরিণতি।

ভুল না বুঝে সবাইকে সত্যটা জানাতে প্রচুর পরিমাণে শেয়ার করুন।



সবাইকে জানাই শুভ সকাল 🌺💞
11/04/2026

সবাইকে জানাই শুভ সকাল 🌺💞

10/04/2026

ফুটপাতের রাতের ভিডিও ছিল..

#ফুটপথ

‎আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন এক সময়ের প্রভাবশালী ব্যক্তি ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ। আর ঠিক সেই মুহূর...
10/04/2026

‎আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন এক সময়ের প্রভাবশালী ব্যক্তি ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ। আর ঠিক সেই মুহূর্তেই দৃশ্যপট যেন উল্টে যায়।
‎একজন সাধারণ পুলিশ সদস্য, এএসআই মোশাররফ, হঠাৎ করেই ধমক দিয়ে উঠলেন। কণ্ঠে কোনো দ্বিধা নেই, চোখে কোনো সংকোচ নেই। মেয়েদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন মামুন খালেদ কিন্তু তার আগেই কঠোর স্বরে প্রশ্ন ছুঁড়ে দিলেন, “আদালতের অনুমতি নিয়েছেন?”
‎প্রশ্নটি যেন শুধু একটি নিয়মের কথা মনে করিয়ে দেওয়া নয়, বরং সময়ের নির্মম বাস্তবতার প্রতিধ্বনি।
‎শেখ মামুন খালেদ তাকিয়ে রইলেন পুলিশের দিকে হতবাক হয়ে নীরব, নির্বাক। কোনো জবাব নেই, কোনো প্রতিক্রিয়া নেই।
‎তার মেয়েরা এই আচরণে লজ্জায় মাথা নিচু করে এজলাসের বাইরে গিয়ে দাঁড়ালেন।
‎তখনো বিচারক এজলাসে উপস্থিত হননি।
‎কিছুক্ষণ পর বিচারক এজলাসে প্রবেশ করলেন, শুরু হলো আনুষ্ঠানিকতা, শুনানি।
‎তদন্তকারী কর্মকর্তা হত্যার অভিযোগ তুলে রিমান্ড আবেদন করলেন। রাষ্ট্রপক্ষ দৃঢ় কণ্ঠে সেই দাবিকে সমর্থন করল।
‎বিপরীতে, আসামিপক্ষের আইনজীবীরা রিমা'ন্ড বাতিলের পক্ষে যুক্তি তুলে ধরলেন।
‎এই পুরো সময়টায় বারবার হাত তুলে কথা বলার সুযোগ চাইছিলেন সাবেক এই গোয়েন্দা প্রধান। কিন্তু বিচারকের দৃষ্টি যেন তার দিকে পৌঁছাচ্ছিল না।
‎বরং তিনি মনোযোগ দিয়ে শুনছিলেন আইনজীবীদের বক্তব্য, মাঝে মাঝে ঠোঁটে ফুটে উঠছিল মৃদু হাসি,এক অদ্ভুত, নীরব প্রতিক্রিয়া।
‎শেষ পর্যন্ত, রাষ্ট্রপক্ষের রিপ্লাইয়ের পর বিচারক মাত্র এক মিনিটের জন্য কথা বলার সুযোগ দিলেন তাকে।
‎সে এক মিনিটে তিনি ফিরে যেতে চাইলেন তার অতীতে তার চাকরি জীবন, তার একাডেমিক অর্জন, তার পরিচয়।
‎কিন্তু সেই পরিচয় যেন আর এই কাঠগড়ায় কোনো মূল্য বহন করে না।
‎শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমা'ন্ড মঞ্জুর করলেন।
‎এজলাসে দাঁড়িয়ে তখন উপলব্ধি হলো এক গভীর সত্য আজ যিনি আসামির কাঠগড়ায়, এক সময় তার একটি ফোন কলেই বদলে যেত মানুষের ভাগ্য। কারো জামিন হতো, কেউ আবার বছরের পর বছর কারাগারে কাটাতো।
‎তার পরিবারের সদস্যদের সামনে বড় বড় কর্মকর্তারা শ্রদ্ধায় নত হতো, সমীহ করে চলতো।
‎আর আজ?
‎একজন এএসআইয়ের ধ'মকে তিনি নীরব হয়ে দাঁড়িয়ে থাকেন।
‎যে পুলিশ সদস্য আজ তাকে শা'সাচ্ছেন, হয়তো একসময় তার সঙ্গে দেখা করার জন্যই মাসের পর মাস অপেক্ষা করতে হতো।
‎ক্ষমতা, এটা কখনো স্থায়ী নয়, কখনো কারো ব্যক্তিগত সম্পত্তিও নয়।
‎সময়ই একমাত্র শক্তি, যা ক্ষমতার আসল মালিককে বারবার বদলে দেয়।

মনে রাখবেন, ​"দিনশেষে ক্ষমতা ধুলোয় মেশে, কেবল মানুষের কর্মটুকুই অবশিষ্ট থাকে।

🖊️ collected

​ #শেখ_মামুন_খালেদ

​ #আদালত


শুভ সকাল 🌺
10/04/2026

শুভ সকাল 🌺

ধান কাটতে গিয়ে ৫৫ বছর বয়সের কৃষক বিয়ে করে আনল ১৮ বছরের তরুণীকে..ধান কাটতে গিয়ে অন্যের বউকে বিয়ে করে নিয়ে চলে আসছে এই ...
09/04/2026

ধান কাটতে গিয়ে ৫৫ বছর বয়সের কৃষক বিয়ে করে আনল ১৮ বছরের তরুণীকে..

ধান কাটতে গিয়ে অন্যের বউকে বিয়ে করে নিয়ে চলে আসছে এই চাচা। এইটা তার ছয় নাম্বার বউ, কোন বউ এক মাসের বেশি সংসার করেনাই তার সাথে।

এই নারীর স্বামী গার্মেন্টসে সুপারভাইজারের চাকরী করত। ধানের সিজনে অনেক ধান চাষ করত তারা। আর তাদের বাড়িতেই ধান কাটার কাজ করতে যায় এই চাচা। কয়েকদিন থেকে কাজ করতে করতে একসময় এই নারীর প্রেমে পড়ে যান। মেয়েটিও তার প্রেমে পড়ে স্বামীকে ছেড়ে তার সাথে চলে আসে।

তিনি বলেন আমার স্বামী গার্মেন্টসে চাকরি করে। তার চ'রি'ত্র ভালোনা, তাই আমি উনার সাথে চলে এসেছি। আর চাচার কথা কি বলবো, উনি বলেন আমার কন্যা রাশি মেয়েরা পছন্দ করে বিয়ে করে কিন্তু বিয়ের পর এক মাসের বেশি সংসার করেনা। কেন সংসার করেনা আল্লাহই ভালো জানেন।

"ধানের সিজনে মানুষের চাল বাড়ে, আর আমাদের চাচার দেখি শুধু বউয়ের সংখ্যা বাড়ে!"😃

#অদ্ভুত_ভালবাসা #বিনোদন #চাচা_কাহিনী

Address

Mirpur 1 Dhaka, 1216
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when M.m rana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share