Md. Abdur Rahman Molla

Md. Abdur Rahman Molla Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md. Abdur Rahman Molla, Grocers, Nawduba, Dhaka.

আজ আমি অনেক খুশি.. যাকে ভালোবাসি তাকে নিজের করে পেলাম.🙈 পালিয়ে বিয়ে করতে হইছে. কিন্তু ওর বাড়ির লোকেরা মেনে  নিয়েছে.!  ১১...
15/03/2024

আজ আমি অনেক খুশি.. যাকে ভালোবাসি তাকে নিজের করে পেলাম.🙈 পালিয়ে বিয়ে করতে হইছে. কিন্তু ওর বাড়ির লোকেরা মেনে নিয়েছে.! ১১ বছর থেকে আমাদের পরিচয়..🙃 তার পর ভালো লাগা—ভালোবাসা. 🥰 ও ওর বাড়িতে জানিয়েছিলো—কেউ রাজি ছিল না কিন্তু বিয়ের পর এখন সবাই রাজি...👫 খুশিতে আত্মহারা আমি/🥹আর কিছু বলতে পারছি না! আমাদের জন্য সবাই দোয়া করবেন 🤲 আমরা যেন সারা জীবন এক সাথে থাকতে পারি.. ।
এ রকম পোস্ট পরতে কার না ভাল্লাগে বলেন ? আমারও ভালো লেগেছিল তাই মাত্র কপি করে পোস্ট করলাম.... যাই হোক, আমার এখনো বিয়ের বয়স হয় নাই.আমি এখনো ছোট বাচ্চা..... হুদাই আপনাদের ইমোশন করলাম 🤦

ভারত ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশবিশ্বকাপে দুই ম্যাচে টানা হারের স্বাদ নিয়েছে লাল-সবুজেরা। বর্তমান ওয়ানডে বিশ্ব...
17/10/2023

ভারত ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
বিশ্বকাপে দুই ম্যাচে টানা হারের স্বাদ নিয়েছে লাল-সবুজেরা। বর্তমান ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের সঙ্গে ১৩৭ রানে এবং রানার্স-আপ নিউজিল্যান্ডের সঙ্গে ৮ উইকেটে হেরেছে চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। যদিও প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ।

এদিকে টুর্নামেন্টের এবারের আসরে নিজেদের পরের ম্যাচে আগামী বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

পুনেতে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
তবে এই ম্যাচটির আগেই বড় দুঃসংবাদ পেল লাল-সবুজের প্রতিধিনিরা। আইসিসির হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান খুইয়েছে হাথুরুর শিষ্যরা। ধারাবাহিক বাজে পারফরম্যান্সের কারণে র‍্যাঙ্কিংয়ে আটে নেমে গেছে বাংলাদেশ। চলতি বিশ্বকাপে কেবল এক ম্যাচে জয় পেয়েছে সাকিব-মুশফিকরা। ৩৮ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৯১।

বাংলাদেশকে আটে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে সাত নম্বরে উঠে এসেছে এশিয়া কাপের ফাইনালিস্ট শ্রীলঙ্কা। ৪০ ম্যাচে তাদের রেটিং পয়েন্টও ৯১। তবে মোট পয়েন্টে এগিয়ে থেকে বাংলাদেশের ওপরে তাদের অবস্থান।

এদিকে র‍্যাঙ্কিংয়ে আর কোনো দলের অবস্থান তেমন পরিবর্তন হয়নি। শীর্ষে থাকা ভারতের পর যথাক্রমে অবস্থান করছে পাকিস্তান।

তবে চমক দেখিয়ে এই তালিকায় তিনে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের রেটিং পয়েন্ট ১১০। তাদের থেকে এক রেটিং পয়েন্টে পিছিয়ে তালিকার চারে নেমে গেছে অস্ট্রেলিয়া (১০৯)।

অন্যদিকে দুঃসংবাদ রয়েছে ইংল্যান্ডের জন্যও। কেননা, র‍্যাঙ্কিংয়ে তারা দক্ষিণ আফ্রিকার কাছে খুইয়েছে অবস্থান। ছয়ে নেমে গেছে ইংলিশরা (১০৫)। আর পাঁচে নিউজিল্যান্ড (১০৬)। এ ছাড়া নবম ও দশম অবস্থানে আছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

লিটন দাস দুঃখ প্রকাশ করলেন।গতকাল পুনের টিম হোটেলে সাংবাদিকদের সঙ্গে অদ্ভুত আচরণ করেছিলেন লিটন। লবিতে সংবাদ সংগ্রহের জন্য...
16/10/2023

লিটন দাস দুঃখ প্রকাশ করলেন।

গতকাল পুনের টিম হোটেলে সাংবাদিকদের সঙ্গে অদ্ভুত আচরণ করেছিলেন লিটন। লবিতে সংবাদ সংগ্রহের জন্য অপেক্ষারত বাংলাদেশের সাংবাদিকদের তিনি নিরাপত্তাকর্মী ডেকে হোটেল থেকে বের করে দেন।

বাংলাদেশের এই ওপেনার অবশ্য আজ গতকালের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড পেজে লিটন দাবি করেন, হোটেলের লবিতে যে প্রচুর সংবাদকর্মীরা ছিলেন, সেটা নাকি তিনি বুঝতে পারেননি। ফেসবুক পেজে লিটন লিখেছেন, ‘গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি, সেখানে এত গণমাধ্যমকর্মী উপস্থিত ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।’ গতকাল ‘হুট করেই’ লিটন কনরাড পুনে হোটেলের লবিতে অপেক্ষমাণ সাংবাদিকদের দেখে খেপে যান। তিনি তখন দলের ভারতীয় পরামর্শক শ্রীধরণ শ্রীরামকে সঙ্গে নিয়ে বাইরে কোথাও মধ্যাহ্নভোজে যাচ্ছিলেন। লবিতে বাংলাদেশের সাংবাদিকদের দেখেই তাঁর মোটেও ভালো লাগেনি। তিনি হোটেলের নিরাপত্তাকর্মীদের ডেকে এ ব্যাপারে অভিযোগ করেন। এর পরপরই নিরাপত্তাকর্মীরা সাংবাদিকদের বেরিয়ে যেতে বলেন। অথচ ঘটনার কিছুক্ষণ আগেই লবিতে তাঁরই সতীর্থ তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয় ও তানজিদ হাসান বাংলাদেশ দলের অ্যানালিস্টের সঙ্গে খেতে বেরিয়েছিলেন।

তিনজনই সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে টুকটাক কথাও বলেন। কিন্তু লিটনের আচরণ দেখে উপস্থিত সাংবাদিকেরা রীতিমতো হতভম্ব হয়ে যান।

24/09/2023

Address

Nawduba
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Abdur Rahman Molla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category