03/11/2023
চিয়াবীজ, স্বাস্থ্য সচেতন ব্যাক্তিদের পছন্দের তালিকার অন্যতম একটি সুপারফুড। এর গুনাগুণ সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। আজ বরঞ্চ একটা মজার গল্প বলি...
১৯৮৩ সাল থেকে, কলোরাডোর লিডভিলে একটি আলট্রাম্যারাথন আয়োজন করা হয়। এই আলট্রাম্যারাথন লিডভিল ট্রেইল ১০০ নামে পরিচিত। এটি প্রতি বছর রকি পর্বতমালার কেন্দ্রস্থলে কলোরাডোর লিডভিলে রুক্ষপথে অনুষ্ঠিত হয়। রেস কোর্সটিতে ১২,৬০০ ফুট পর্যন্ত উপরে উঠতে হয় এবং নেমে আসতে হয়!
সময়টা ১৯৯৩ সাল, একদল মধ্যবয়সী কৃষক অংশ নেন এই আলট্রাম্যারাথনে। তারা ছিলেন তারাহুমারা ট্রাইবের। তারা অল্প সময়ের মধ্যে বিশ্বের অন্যতম আলট্রা রানারদের পিছনে ফেলে এগিয়ে চলেছিলেন। হেনরি ডুপ্রে নামক একজন ম্যারাথন বিশ্লেষক পরবর্তীতে নিউ ইয়র্ক টাইমসে সাক্ষাৎকারে বলেন, ‘‘তাদের দেখে মনে হচ্ছিলো যেন পাহাড়ের মাঝে মেঘ বা কুয়াশা ভেসে চলেছে!”
অবশেষে রেকর্ড ভেঙ্গে ২০ঘন্টা ৩ মিনিট ৩ সেকেন্ডে ম্যারাথন শেষ করেন ৫৫ বছর বয়সী ভিক্টোরিয়ানো।
এই তারাহুমারা ট্রাইবের লোকদের এখন পর্যন্ত বিশ্বের বেস্ট রানার্স বলা হয়।
তাদের এই ম্যাজিক্যাল এনার্জি সম্পর্কে ক্রিস্টোফার এম সি ডৌগল তার বই “বোর্ন টু রান” এ উল্লেখ করেন, তারাহুমারার সিক্রেট ড্রিঙ্ক “ইস্কিয়াটে” সম্পর্কে।
চলুন জেনে নিই ইস্কিয়াটে কিভাবে বানাতে হয়?
উপকরণঃ
১. ঠাণ্ডা পানি
কোথায় পাবেনঃ বাসার ফ্রিজে
২. লেবুর রস
কোথায় পাবেনঃ যেকোনো কাঁচা বাজারে লেবু পেয়ে যাবেন
৩. চিয়া বীজ
কোথায় পাবেনঃ পিউর ফুড পেইজে
কীভাবে তৈরি করবেন?
একটা গ্লাসে পর্যাপ্ত পরিমাণ পানি,অর্ধেকটা লেবুর রস এবং এক চামচ চিয়া বীজ নিয়ে মেশাবেন। চাইলে একটু মধুও মেশাতে পারেন।
ব্যাস, তৈরি হয়ে গেলো সুপার ড্রিঙ্ক ইস্কিয়াটে!