لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ

لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ, Dhaka.

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।

আল্লাহ ছাড়া কোন মা’বুদ নাই, মুহাম্মাদ (সাঃ) আল্লাহর রাসুল।

Laa ilaaha illal lahoo Mohammadur rasool ullah (SAW)

There is no one worthy of worship except Allah, and Muhammad (SAW) is the Messenger of Allah.

13/02/2026

রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন-
"যে ব্যাক্তি কোনো জালিমের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে তার সাথে চলে, তাকে সাপোর্ট করে অথচ সে জানে যে ওই ব্যাক্তি জালিম, তখন সে ইসলাম থেকে বের হয়ে গেলো।"
- (মিসকাত : ৪৯০৮)

10/03/2025

সদকার জন্য কিছু সুন্দর টিপসঃ

➤ একটি জায়নামাজ কিনে মসজিদে রেখে দিন, যে ব্যক্তি তাতে নামাজ আদায় করবে, ইনশাআল্লাহ আপনি সেই আমলের জন্য পুরস্কৃত হবেন।

➤ আপনার পুরাতন অথবা ব্যবহার হচ্ছে না এমন পোশাক গরিবকে দান করুন।

➤ আপনার রুমে একটি বক্স রাখুন এবং যখনই আপনি মনে করবেন যে আপনি কোন অন্যায় করেছেন, তখনি তাতে সাধ্যমতো পয়সা রাখুন। মাস শেষে তা খুলে দেখুন এবং তা দান করে দিন। এতে নিজের ভুলগুলোর পরিমাণ বুঝতে পারবেন এবং অনুতপ্ত হয়ে নিজেকে সংশোধনের জন্য এটা সুন্দর একটি পন্থা।

➤ বাড়িতে ঢুকার ও বের হবার পথে দোয়া লিখে রাখুন একটি কাগজে। যে এই দোয়াগুলো দেখতে পেয়ে পাঠ করবে, ইনশাআল্লাহ আপনি সেজন্য পুরস্কৃত হবেন৷ একইভাবে ঘরের এমন কোন স্থানে দোয়া লিখে রাখতে পারেন যেটা সবার নজরে আসে।

➤ আপনার হাত খরচের টাকা দিয়ে একজন এতিমকে সহায়তা করুন আপনার সাধ্যমতো।

➤ আপনার বাড়ির আশপাশে যদি কোন নির্মাণ কাজ চলে কিংবা শ্রমিকেরা কাজ করে, তবে কিছু ঠাণ্ডা পানি বা খাবার তাদেরকে দিতে পারেন। ইনশাআল্লাহ আপনি পুরস্কৃত হবেন।

➤ কোন মসজিদে কোরআন শরীফ দিন, যে কোন ব্যক্তি যখন অন্তত একটি অক্ষর পাঠ করবে সেটার জন্য ১০ গুন সওয়াব লিখিত হবে আপনার আমলে।

➤ আপনি পান করা গ্লাসে পানি অবশিষ্ট থেকে গেলে তা একটি ফুলদানির পাত্রে রেখে দিন, অপচয় করবেন না।

➤ আপনার মুসলমান ভাই বোনদের উৎসাহ দিন, দুর্দিনে সাহায্য করুন, সহানুভূতিশীল হোন যখন তারা মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন।

➤ অসুস্থ আত্মীয় কিংবা পরিচিতদের দেখে আসুন। একটু হাসুন, কথা বলুন। এটাও সাদকা। মৃদু হাসি বিনিময় করাও সদকা।

➤ ততক্ষণ পর্যন্ত ঘুমাবেন না যতক্ষণ পর্যন্ত আপনাকে যারা কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করেছেন।

➤ কাউকে এক অক্ষর হলেও দীন শিক্ষা দিন। সেই ব্যক্তি যখন তার সন্তানসন্ততি, বন্ধুবান্ধব কিংবা তার সন্তানদের মাধ্যমে তার পরের প্রজন্ম এই দীন অর্জন করবে, সে সকল সওয়াব মৃত্যুর পরেও আপনার কবরে পৌঁছাবে।

➤ একটি বাটি বা গ্লাসে কিছু পানি আপনার জানালায় রেখে দিন পাখিদের জন্য, এটাও এক ধরনের সদকা। এটিকে অভ্যাসে পরিণত করুন। আপনি পুরস্কৃত হবেন।

➤ সামর্থ্য থাকলে মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল স্থাপনে সহায়তা করুন। গাছ লাগান, টিউবওয়েল বা পান করার পানির ব্যবস্থা করুন। আপনার মৃত্যুর পরেও মদজিদ মাদ্রাসা দীন শিক্ষা দিতে থাকবে, হাসপাতালে রোগী সেবা পেতে থাকবে, গাছ থেকে মানুষ অক্সিজেন এবং খাবার পাবে, পান করার পানি পান করতে পারবে আপনার ব্যবস্থা করে দেয়া পানির উৎস থেকে। এসকল কিছু সদকায়ে জারিয়া। এগুলো মৃত্যুর পরেও আপনাকে পরকালের জন্য ধনী করতে থাকবে।

➤ সন্তানদের উত্তম সন্তান হিসেবে গড়ে তুলুন। দীন এবং মানবতা শিক্ষা দিন। এদের দোয়া কবর পর্যন্ত পৌঁছাবে, আপনার থেকে প্রাপ্ত শিক্ষা এদের সঠিক মানুষ হতে সাহায্য করবে।

➤ এই সদকার পন্থা গুলো মানুষের সাথে শেয়ার করুন, তাদের শিক্ষা দিন। এটিও সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত।

সংগৃহীত

03/12/2024

পর্দা করছেন, কিন্তু পর্দা হচ্ছে কি আপনার?
আসুন, মহিলাদের লেবাসের শর্তাগুলো জেনে নেই-

➤ লেবাস (পোশাক) যেন দেহের সর্বাঙ্গকে ঢেকে রাখে। দেহের কোন অঙ্গ বা সৌন্দর্য যেন কোন বেগানা (যার সাথে বিবাহ বৈধ) পুরুষের সামনে প্রকাশ না পায়। কেননা, নবী (সাঃ) বলেন, “মেয়ে মানুষের সবটাই লজ্জাস্থান (গোপনীয়)। আর সে যখন বের হয়, তখন শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে পরিশোভিতা করে তোলে।”
(তিরমিযী, মিশকাতুল মাসাবীহ ৩১০৯)
সবটাই যেহেতু লজ্জাস্থান তাই মুখ ঢেকে রাখতে হবে এতে কোন সন্দেহ নেই। যেহেতু এটাই হাদিসের ভাষ্য তাই এর বিপরীত অর্থাৎ মুখ খুলে রাখা বৈধ নয় সে যেই বৈধ বলুক না কেন।
“সাহাবাদের মহিলাগণ যখন পথে চলতেন, তখন তাদের নিম্নাঙ্গের কাপড়ের শেষ প্রান্ত মাটির উপর ছেঁচড়ে যেত। নাপাক জায়গাতে চলার সময়েও তাদের কেউই পায়ের পাতা বের করতেন না।”
(মিশকাতুল মাসাবীহ ৫০৪)

➤ যে লেবাস মহিলারা পরিধান করবে সেটা যেন (বেগানা পুরুষের সামনে) সৌন্দর্যময় ও দৃষ্টি-আকর্ষণীয় না হয়। যেহেতু মহান আল্লাহ বলেন, “সাধারণতঃ যা প্রকাশ হয়ে থাকে তা ছাড়া তারা যেন তাদের অন্যান্য সৌন্দর্য প্রকাশ না করে।”
(সূরা আন-নূর, আয়াত ৩১)

➤ লেবাস যেন পাতলা না হয়, যাতে কাপড়ের উপর থেকেও ভিতরের চামড়া নজরে আসে। নচেৎ ঢাকা থাকলেও খোলার পর্যায়ভুক্ত।
“একদা হাফসা বিনতে আব্দুর রহমান (রাঃ) পাতলা উড়না পরে হযরত আয়িশা (রাঃ) এর নিকট গেলে তিনি তার উড়নাকে ছিঁড়ে ফেলে দিলেন এবং তাকে একটি মোটা উড়না পরতে দিলেন।”
(মিশকাতুল মাসাবীহ ৪৩৭৫)

➤ পোশাক (লেবাস) যেন এমন আঁট-সাঁট (টাইটফিট) না হয়, যাতে দেহের উঁচু-নিচু ব্যক্ত হয়। কারণ এমন ঢাকাও খোলার পর্যায়ভুক্ত এবং দৃষ্টি-আকর্ষণীয়।

➤ নিজ কক্ষের বাহিরে যেন সুগন্ধি ব্যবহৃত লেবাস না হয়। নবী (সাঃ) বলেন, “সুগন্ধ ছড়ানোর উদ্দেশ্যে কোন মহিলা যদি তা ব্যবহার করে অন্য পুরুষের সামনে যায়, তবে সে ব্যভিচারীনী।”
(তিরমিযী, মিশকাত ১০৬৫)
“এমনকি সুগন্ধি ব্যবহার করে মহিলারা মসজিদেও যেতে পারে না।”
(ইবনে মাজাহ, সিলসিলাহ সহীহা ১০৩১)

➤ লেবাস যেন কোন কাফির মহিলার অনুকৃত না হয়। কেননা, নবী (সাঃ) বলেন, “যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন (লেবাসে-পোশাকে, চাল-চলনে অনুকরণ) করবে সে তাদেরই দলভুক্ত।”
(সুনানে আবু দাউদ, মিসকাাতুল মাসাবীহ ৪৩৪৭)

➤ “তা যেন পুরুষের লেবাসের অনুরূপ না হয়। কারণ নবী (সাঃ) সেই নারীদের অভিশাপ দিয়েছেন, যারা পুরুষের বেশ ধারণ করে এবং সেই পুরুষদেরকেও অভিশাপ দিয়েছেন, যারা নারীদের বেশ ধারণ করে।"
(আবু দাউদ ৪০৯৭; ইবনে মাজাহ ১৯০৪)

➤ লেবাস যেন জাঁকজমকপূর্ণ প্রসিদ্ধজনক না হয়। কারণ, এসব পোশাকে পরিধানকারীর মনে অহংকার সৃষ্টি হয় এবং দর্শকের দৃষ্টি আকর্ষণ করে। তাই নবী (সাঃ) বলেন, “যে ব্যক্তি দুনিয়াতে প্রসিদ্ধজনক লেবাস পরবে, আল্লাহ তাকে কিয়ামত দিবসে লাঞ্চনার লেবাস পরাবেন।”
(সুনানে আবু দাউদ, মিশকাতুল মাসাবীহ ৪৩৪৬)

উপরের শর্তাবলী বর্তমান সমাজ ব্যবস্থায় যে কোন মহিলার জন্যই যথেষ্ট কঠিন। তবে আমরা (পুরুষেরা) যদি তাদের স্ত্রী, মেয়ে, মা ও বোনদের সহযোগীতা করি তবে তা অনেকটা সহজ হয়ে যাবে। (ইনশা আল্লাহ) আর মহিলারা যদি পরকালীন সুখের চিন্তাটুকু মাথায় রাখে, তবে এতটুকু কষ্ট খুবই সহজ হয়ে যাবে। (ইনশা আল্লাহ) এবং সাথে ফ্রী পেয়ে যাবেন ইহকালীন সম্মান ও নিরাপত্তা। (ইনশা আল্লাহ)

আল্লাহ আমাদেরকে বুঝতে ও মানতে সহজ করুন এবং পরকালে সম্মানিত করুন।
আমীন।

লেখার মাঝে কোন ভুল হলে ক্ষমা করে দিবেন। আর অবশ্যই আপনার মতামতটা জানাবেন।

18/07/2024

কারো মৃত্যুতে সবাই (নিন্দাসূচক মন্তব্য করলে) "আলহামদুলিল্লাহ" পড়লে, ওই মৃত ব্যক্তির উপর জাহান্নাম ওয়াজিব হয়ে যায়।।
(সহীহ বুখারী - ১৩৬৭)

28/06/2024

গার্ল ফ্রেন্ড কখনো নেককার স্ত্রী হতে পারেনা।
কারণ, নেককার মেয়ে কখনো কারো গার্ল ফ্রেন্ড হয়না।।

20/05/2024

কাকে বিয়ে করবেন?
বর্তমানে শতকরা ৮০ জন মেয়ে খুঁজে পাওয়া যাবে না, যারা বাসর রাত্রে স্বামীর বুকে হাত রেখে এই কথাটি স্বামীকে সত্যি করে বলতে পারবে যে, "আমি তোমাকে সেই যৌবন (সতীত্ব) আজ উপহার দিলাম, যেই যৌবনে (সতীত্বে) কলংকের কোনো দাগ লাগেনাই। আমি তোমাকে এমন একটি দেহ আজ উপহার দিলাম, যেই দেহতে অতীত জীবনে কোনো পর পুরুষের হাত লাগেনাই৷"
তাইতো বলি, বর্তমান যুগে বউ পাওয়া সহজ, কিন্তু সতী একজন নারী পাওয়া বড়ই কঠিন!

এটুকু পড়লেই বুঝতে পারবেন-
একদিন মেয়ে তার মাকে প্রশ্ন করলঃ ''মা, আমি কিভাবে আমার জন্য একজন ভাল ছেলে খুঁজবো?"
উত্তরে মা বললেনঃ "কুরআন কারিমে আল্লাহ পাক বলেছেনঃ ''ভাল নারীর জন্য ভাল পুরুষ, ভাল পুরুষের জন্য ভাল নারী৷ আর, খারাপ নারীর জন্য খারাপ পুরুষ, খারাপ পুরুষের জন্য খারাপ নারী৷" কাজেই তুমি ভাল ছেলের চিন্তা মাথা থেকে ঝেরে ফেল, নিজে ভাল মেয়ে হয়ে গড়ে উঠো, ভাল ছেলে আপনা আপনিই এসে তোমাকে ধরা দিবে।"

05/05/2024

ধরুন, বাসের ভাড়া দিয়ে নেমে দেখলেন, ভাংতি হিসাবে হেল্পার আপনাকে যে বিশ টাকার নোটটা ধরিয়ে দিয়েছে সেটাতে তিনটা জোড়াতালি। আপনাকে নিতান্তই অসাবধান এবং সরল পেয়ে বেচারা হাসতে হাসতেই তার 'চালাতে না পারা' নোটখানা ধরিয়ে দিয়ে হাওয়া হয়ে গেছে।

বাস থেকে নেমে আপনি রিক্সায় উঠলেন। রিক্সা ভাড়া চল্লিশ টাকা। মোক্ষম একটা সুযোগ এলো আপনার হাতে। হেল্পারের ধরিয়ে দিয়ে যাওয়া ছিঁড়ে-ফাঁড়া বিশ টাকার নোটটাকে অন্য একটা বিশ টাকার নোট, কিংবা দুটো দশ টাকার নোটের সাথে মিশিয়ে দিয়ে রিক্সাওয়ালার কাছে আপনি তা অনায়েশে চালিয়ে দিতে পারেন। বেচারা টের পেলে তো পেলোই, না পেলে নির্বিঘ্নে আপদটা অন্যের ঘাঁড়ে উঠিয়ে দেওয়া গেলো!
কিন্তু, সেই ছেঁড়া-ফাঁড়া বিশ টাকার নোট অন্য নোটের সাথে মিশিয়ে রিক্সাওয়ালাকে গছাতে গিয়েও শেষ পর্যন্ত পারলেন না।

আপনি ভাবলেন, কেউ একজন আমার সাথে অন্যায় করেছে বলে সেই একই অন্যায় আমি অন্য একজনের সাথে করতে পারি? এমনও তো হতে পারে, এই ছেঁড়া নোট রিক্সাওয়ালাটা কোথাও চালাতে পারলো না। এই নোট চলবে না বলে তাকে দোকানদার চাল না দিতে পারে, ওষুধের দোকানদার ওষুধ না দিতে পারে, এমনকি, নিজের মেয়ের জন্য একটা খেলনা কিনতে গেলেও এই নোটের কারণে তাকে ফেরত আসতে হতে পারে।

মানিব্যাগ থেকে নোটটা বের করতে গিয়েও শেষ পর্যন্ত বের করা হলো না আপনার। রিক্সাওয়ালাকে চকচকে দুটো বিশ টাকার নোট দিয়ে ছেঁড়া নোটটাকে মানিব্যাগের অবহেলিত কোণটায় গুঁজে রাখলেন।

এই যে শেষ মুহূর্তের এই বোধ, এটা হলো তাকওয়া। এই কাজটার সাক্ষী কেবল আপনি আর আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা। দুনিয়ার আর কেউ এই ব্যাপারে জানে না। না আপনাকে ধোঁকা দিয়ে যাওয়া সেই বাসের হেল্পার, না ধোঁকায় ফেলতে গিয়েও ফেলতে না পারা রিক্সাওয়ালা, কেউ না।

হতে পারে, কেবল এমন একটা অতি-ক্ষুদ্র কাজের জন্য আখিরাতে আপনি জান্নাতে পৌঁছে যাবেন। হতে পারে আপনার সেদিনকার এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালার এতো পছন্দ হয়ে যায় যে, তিনি আপনার পূর্বের আর পরের সমস্ত গুনাহ হয়তো মাফ করে দেবেন।

কখনোই কোন ভালো কাজকে তুচ্ছ জ্ঞান করে এড়িয়ে যাবেন না সেটা যতো ক্ষুদ্র-ই হোক না কেনো। ওই কাজটাই হয়ে উঠতে পারে আখিরাতে আপনার নাজাতের চাবিকাঠি।

02/05/2024

পর্দা মানে এমন নয় যে-
আপনি হিজাব পরলেন, লিপস্টিক মাখালেন, অতঃপর একটি সেলফি তোলে ফেসবুকে সেটা আপলোড করে দিলেন!

আমি যতটুকু জানি-
টাইট ফিটিং কিংবা বিভিন্ন মডেল ও ডিজাইনের বোরখা পড়া, ফ্যাশানের দরুন মাথার খোপাকে উটের কুঁজের মত এদিক ওদিক হেলানো অথবা মাথার উপর ফুলকপি কিংবা বাধাকপি বানানো, সুগন্ধি ব্যাবহার করা, সাজ-সজ্জা করে পর পুরুষকে আকৃষ্ট করা... ..
আর যাই হোক, এগুলোকে কখনো পর্দা বলা যায় না!
পর্দা মানে হল, আপনার সৌন্দর্যটাকে অপরের কাছ থেকে গোপন রাখা।

21/04/2024

একটি সুন্দর মোনাজাত-

"ইয়া রব! আমি জানি না কিভাবে ডাকলে আমার ডাকে সাড়া দিবেন। আমি জানি না কিভাবে চাইলে আমার চাওয়া পূরণ করবেন। আমি জানি না কিভাবে হাত উঠালে আমার হাত ভরে দিবেন! আমি জানি না কিভাবে দু'আ করলে আমার দু'আ কবুল করবেন। কিন্তু আপনি তো আপনার গুনাহগার বান্দার অন্তরের খবর জানেন।"

"ইয়া রব! আপনি তো অন্তরটাই দেখেন এবং আপনিই তো বলেছেন- তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিবো। তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পূরণ করবো। ইয়া রব! আপনিই তো বলেছেন- খালি হাত ফিরিয়ে দিতে আপনি লজ্জাবোধ করেন।"

"আমি অযোগ্য, আমার যোগ্যতার বাহিরে আপনি আমাকে অগণিত নিয়ামত দান করেছেন।
আমি ছাড়াও আপনার অনেক উওম বান্দা আছে কিন্তু আপনি ছাড়া আমার আর কেউ নেই ইয়া রব! আমার আবদার করার মতো, ডাকার মতো, চাওয়ার মতো আপনি ছাড়া আর কেউ নেই ইয়া রব!"

"আমি দূর্বল! আমার ধৈর্য্যের পরীক্ষা নিবেন না ইয়া রব। আমি তার উপযুক্ত নই, আমার জন্য সবকিছু সহজ করে দিন। আমার ডাকে সাড়া দিন, আ'ফিয়াহ্ ও খইর এর সাথে আমার চাওয়া গুলো পূরণ করুন ইয়া রব।
আমার খালি হাত আপনার রহমত দিয়ে পরিপূর্ণ করে দিন ইয়া রব।"

"ইয়া আরহা'মার রহি'মিন! দয়া করে আমার পাপের কারণে আমার দু'আ ফিরিয়ে দিবেন না।"

- আমিন।

06/04/2024

➤ ভাবী! আপনি দুই বাচ্চার মা! আপনাকে দেখলে কেউ বিশ্বাসই করবে না, দেখে মনে হয় মাত্র মাধ্যমিক পাশ করছেন! সিরিয়াসলি!

➤ ম্যাডাম, একটা কথা বলবো? অনেকদিন থেকে ভাবছি! কিন্তু বলবো বলবো করে বলা হচ্ছে না। আপনি এমনিতেই সুন্দর। কিন্তু নাকের পাশের তিলটা আপনাকে একদম পরী বানিয়েছে। এত্ত সুন্দর। জাস্ট অসাধারণ লাগে!

➤ মন খারাপ কেন ভাবী? ঝগড়া টগড়া করলো নাকি? আপনার মতো এ রকম একটা মানুষের সাথেও ঝগড়া করা যায়? বিশ্বাসই হচ্ছে না!

➤ একটা কথা বলি আপু! কিছু মনে করবেন না তো? আপনার কণ্ঠটা এত্ত সুন্দর! কোনো প্রিয় গান বারবার শুনলেও যেমন বিরক্তি লাগে না, আপনার কথাবার্তার স্টাইলও এরকম। টানা ২৪ ঘন্টা শুনলেও বোরিং লাগবে না!

➤ আপনি যা ইচ্ছা মনে করতে পারেন, আজ থেকে আপনাকে আর আন্টি ডাকবো না, বলে দিচ্ছি। হুঁ! দেখলে মনে হয় আবার বিয়ে দেওয়া যাবে, আর আপনাকে ডাকবো আন্টি? না, আর না!

➤ একটা কথা বলবো? নীল শাড়ীতে আপনাকে দারুণ মানিয়েছে! না না, তেল দিচ্ছি না, সত্যি বলছি! সত্যি অনেকটা কোয়েল মল্লিকের মতো লাগে আপনাকে!

➤ জন্মদিনে এবার কি কি করলেন আপনারা?
আপনার ভাই অফিসের কাজে ব্যস্ত!
কি যে বলেন! আমি এরকম একটা বউ পেলে জন্মদিন উপলক্ষ্যে এক সপ্তাহের ছুটি নিতাম! হাসবেন না, সিরিয়াসলি!

িঃদ্রঃ - অবিশ্বাস্য হলেও সত্য, কিছু কিছু মানুষ আছে, নিজের অফিসের কলিগ, পাশের বাসার ভাবী, কিংবা বন্ধুর বউ, পরিচিত আপু / ম্যাডামদের সাথে এভাবেই কথা বলে। আপাতদৃষ্টিতে এগুলো "জাস্ট প্রশংসাবাক্য"। এর গভীরে যে কত বড় লাম্পট্য, আর অসৎ কামনা লুকিয়ে আছে, খেয়াল না করলে বুঝার উপায় নেই। যারা এগুলো করে, এরা কিন্তু ফাঁদে ফেলবার জন্যেই করে! এদের স্বভাবই হলো ফ্লার্ট করে নিজের বশে আনা!

খুব স্মার্ট সুদর্শন পুরুষ দেখলে কিছু কিছু ক্ষেত্রে মহিলারাও এরকম ফ্লার্ট করে। সে সংখ্যাটাও কম না!! যে মহিলা জীবনে কোনোদিন স্বামীর বিকল্প স্বপ্নেও কল্পনাও করেন নি। মাঝে মাঝে ঝগড়া হয়, কিন্তুু স্বামীকে অনেক ভালোবাসেন। পর পুরুষের মুখে নিজের এত্ত সুন্দর প্রশংসা শুনে, "আমি হলে পায়ের কাছে পড়ে থাকতাম" কথাটা শুনে সেই মহিলাও ভাবেন, এই স্বামী আমাকে বঞ্চিত করছে, নিশ্চয়ই আমি আরও ভালো কিছু আশা করি!

যে মহিলা একটা সুখের সংসারে আছেন, বাচ্চা নিয়ে স্বামী স্ত্রী ব্যাস্ততার মাঝে কোনো কিছুর অভাবই বোধ করেন না, সে মহিলাও যখন বাইরের কারো কাছে নিজের কপালের তিলের এত্ত প্রশংসা শুনেন তখন তার মনে হতে পারে, "ওর সাথে এত্তদিন সংসার করলাম, ও তো একটা দিনের জন্যেও এভাবে আমার সৌন্দর্যের প্রশংসা করলো না! " নিজের বয়সের ব্যাপারে বাইরের পুরুষের প্রশংসা শুনে মহিলা, বারবার আয়নার সামনে নিজের চেহারা দেখেন। ভাবতে থাকেন, হ্যাঁ, আমি তো সুন্দরই। আর ওই পুরুষটাই আমার এ সৌন্দর্যের মূল্যায়ন করলো!

হ্যা, এভাবেই শুরু হয় দাম্পত্য কলহ যা পৃথিবীর নিকৃষ্টতম সম্পর্ক বা পরকীয়া বা ঘর ভাংগার মত ক্ষতির কাজ। তথা কথিত একটা "ইনোসেন্ট প্রশংসা"ই ধ্বংস করে দিতে পারে একটা মানুষকে, একটা পরিবারকে! যদি জীবনে সুখী হতে চান, কারো হালকা প্রশংসায় গলে যাবেন না। বরং এদের এড়িয়ে চলুন। প্রশংসা শুনতে সবারই ভাল লাগে। এভোয়েড না করলে, ধীরে ধীরে এদের ফাঁদে একদিন পড়বেনই।

তাই এই মানুষ রুপী কুকুর হইতে সাবধান।

14/03/2024

বিয়ে ছাড়া ছেলে মেয়ের সকল সম্পর্ক অবৈধ!

একদল তরুন তরুনী হালাল প্রেমের নামে পাপের সাগরে ডুবে থাকে৷ বোরখা পরে, পর্দা করে বা গায়ে পাঞ্চাবী দিয়ে ৫ ওয়াক্ত ছালাত আদায় করে প্রেমকে কখনো হালাল করা যায় না৷
যেভাবেই হোক না কেন, একজন ছেলে ও মেয়ের মাঝের বিবাহ বহির্ভূত (আত্বীয়তার সম্পর্ক ব্যাতিত) সকল সম্পর্ক হারাম!
রাসূল (সঃ) বলেন, যেনাকার ও যেনাকারীনি কেয়ামত পর্যন্ত উলঙ্গ অবস্থায় আগুনে জ্বলতে থাকবে৷৷
েফারেন্সঃ সহীহ আল-বুখারী, মিশকাতঃ ৮৬, সহীহ আল-মুসলিমঃ ২৬৫৭, সুনানে আবু দাউদ, সুনানে আন-নাসায়ী৷

সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য । যিনি বিয়ের পূর্বের প্রেমকে যেনা (অবৈধ, হারাম) আর বিয়ের পরে স্ত্রীর সাথে প্রেমকে ইবাদত (বৈধ, হালাল) করেছেন৷৷

হে আল্লাহ, আমাদের ছেলে-মেয়েদেরকে আর সমাজকে যেনা ব্যাভিচার থেকে হেফাজত কর৷
- আমিন৷৷

লেখার মাঝে কোন ভুল হলে ক্ষমা করে দিবেন। আর অবশ্যই আপনার মতামতটা জানাবেন।

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Friday 09:00 - 16:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ:

Share