15/07/2025
Kotha
যারা বলেছিলো ছেড়ে যাবে না কখনো , তারা বহু আগেই ছেড়ে গিয়েছে যারা বলছিলো আমার মতো ভালো মানুষ পাইনি কখনো , তারা যাবার আগেই ভয়ংকর কলল্ক আর অপবাদ দিয়ে গেছে । যত যাই যতোজন বলছে , কারোর কথার শেষ পর্যন্ত মিল ছিলো না কখনো আর থাকবে না ।
মুখোশ অথবা দায়বদ্ধতা কেটে গেলে মানুষের প্রতি মানুষের আর কোনো গুরুত্ব, যন্ত্রণা, মায়া , সম্মান, ভালোবাসা থাকে না। আগে যা ছিলো সব মিথ্যে এবং প্রতারণা প্রমানিত করেই মানুষ একে অপর কে ছেড়ে যায় ।
আমি এমনই একজন,আমাকে কেউ কখনো অসঙ্গত রকমের ভালোবাসে নি , কারো পছন্দের শীর্ষ তালিকায় আমি নিজের নাম লেখাতে পারিনি । কারোর চোখের পৃথিবীর সুন্দর মানুষ টি আমি হতে পারি নি , কখনো কেউ আমার জন্য কেঁদে বুক ভাসাইনি। কখনো বলেনি কেউ আমাকে তার লাগবে লাগবেই । কেউ বলেনি তোমাকে দেখলে আমার মনের সকল ক্লান্তি দূর হয়ে যায়।যখনই ভেবেছি না এই মানুষ টা অন্তত আমাকে ভালোবাসে , ঠিক তখনই তারা আমাকে ভুল প্রমাণ করেছে।
কেউ কথা রাখেনি ,কেউ থাকে নি ,কেউ আমার মাথায় হাত রেখে বলেনি এতো ভয় কীসের , আমি আছি তোমার পাশে । এই জীবনে যারা আসছিলো তারা হারিয়ে গিয়েছে শীতের কুয়াশার মতো। কিন্তু কেউ কখনো আমাকে তার করে রাখলো না , কারোর কাছেই আমি তার ব্যক্তিগত সুখ সুখ নামে পরিচিত হতে পারি নি , পারিনি কারো ভালোবাসার নিরাপদ ঠিকানা হতে 😅💔