16/07/2025
⛔ব্রয়লার মুরগীতেও এন্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া পাওয়া গেছে। ব্রয়লার, সোনালী সব মুরগীতেই হেভিমেটাল লেড, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম আছে।
দেশের বাজারে বহুল প্রচলিত সোনালি মুরগির মাংসে ক্ষতিকর ব্যাকটেরিয়া ইশেরেশিয়া কোলাই বা ই. কোলাইcয়ের উপস্থিতির প্রমাণ পেয়েছেন গবেষকেরা। এই ব্যাকটেরিয়া মূলত অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। অর্থাৎ, এ ধরনের ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক ওষুধের কার্যকারিতা ঠেকিয়ে দেয় বা অ্যান্টিবায়োটিক দিয়ে এই ব্যাকটেরিয়াকে ঠেকানো যায় না।
বাংলাদেশের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই গবেষক এবং বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি গবেষকেরা মিলে এই গবেষণা করেছেন। গবেষণাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞান সাময়িকী নেচারে।