Dohar Organic Agro- দোহার অর্গানিক এগ্রো

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Dohar Organic Agro- দোহার অর্গানিক এগ্রো

Dohar Organic Agro- দোহার অর্গানিক এগ্রো Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dohar Organic Agro- দোহার অর্গানিক এগ্রো, Grocers, Dohar, Dhaka.

আলহামদুলিল্লাহ।ছাদবাগান, পারিবারিক কৃষি ও প্রান্তিক কৃষকদের জমিতে গিয়ে  "কেরুজ জৈব সার, সোনার দানা" পরীক্ষামূলক চাষের জন...
09/11/2024

আলহামদুলিল্লাহ।
ছাদবাগান, পারিবারিক কৃষি ও প্রান্তিক কৃষকদের জমিতে গিয়ে "কেরুজ জৈব সার, সোনার দানা" পরীক্ষামূলক চাষের জন্য বিনামূলে বিতরণ কাজ শেষ করেছি।
যারা নিতে পারেন নি, তাদের গুলো স্থানীয় প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।

প্রত্যাশা ভালো কিছু হবে। জৈব সার ব্যবহার করে কৃষিতে সফল হলে এ সারটি বাজারে পাওয়া যাবে নিয়মিত ।
মূল্য হবে অন্যান্য কর্পোরেট জৈব সারের চেয়ে কম ।

বিনীত
মোঃ নজরুল ইসলাম খান
এডমিন
দোহার অর্গানিক এগ্রো।

ধনে পাতার ওষুধি গুণধনে পাতা পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। সুপরিচিত পাতা অসাধারণ পুষ্টিগুন ভরপুর। ধনেপাতা একটি সুগ...
27/10/2024

ধনে পাতার ওষুধি গুণ

ধনে পাতা পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। সুপরিচিত পাতা অসাধারণ পুষ্টিগুন ভরপুর। ধনেপাতা একটি সুগন্ধি ঔষধি গাছ।

ধনিয়া পাতার বৈজ্ঞানিক নাম Coriandrum sativum. এটি একটি একবর্ষজীবী উদ্ভিদ।দক্ষিণ-পশ্চিম এশিয়াতে বেশি পরিমাণে পাওয়া যায়। বাংলাদেশের প্রায় সর্বত্র ধনের বীজ খাবারের মসলা হিসেবে ব্যবহৃত হয়।

ধনে পাতা পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। সুপরিচিত পাতা অসাধারণ পুষ্টিগুন ভরপুর। ধনেপাতা একটি সুগন্ধি ঔষধি গাছ।

ধনিয়া পাতার বৈজ্ঞানিক নাম Coriandrum sativum. এটি একটি একবর্ষজীবী উদ্ভিদ।দক্ষিণ-পশ্চিম এশিয়াতে বেশি পরিমাণে পাওয়া যায়। বাংলাদেশের প্রায় সর্বত্র ধনের বীজ খাবারের মসলা হিসেবে ব্যবহৃত হয়।

সুস্বাদু ধনের পাতা বাংলাদেশী চাটনি ও মেক্সিকান সালসাতে ব্যবহার করা হয়। ধনে পাতাকে আমরা সালাদ এবং রান্নার স্বাদ বাড়ানোর কাজে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। কিন্তু শুধু স্বাদ এবং ঘ্রাণ বাড়ানোর কাজেই এর গুণাগুণ শেষ হয়ে যায় না। এ পাতা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো একটি তৃণ জাতীয় খাবার।

অধিকাংশ মানুষ ধনে পাতার উপকারিতা না জেনেই নিয়মিত বিভিন্ন তরকারিতে ব্যবহার করে আসছে। এতে রয়েছে ১১ জাতের এসেনশিয়াল অয়েল তন্মধ্যে লিনোলেয়িক এসিড, লিনোলেনিক এসিড, স্টিয়ারিক এসিড, পামিটিক এসিড ইত্যাদি অন্যতম। এতে রয়েছে ফাইবার।

ভিটামিন সমূহের মধ্যে এতে রয়েছে, ভিটামিন ‘এ’, ভিটামিন ‘সি’, ভিটামিন ‘কে’, থায়ামিন, রিবোফ্লাভিন ইত্যাদি। মিনারেলের মধ্যে রয়েছে ম্যাংগানিজ, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্লোরিন এবং জিংক, ক্যালসিয়াম ইত্যাদি। এছাড়াও এতে প্রচুর পরিমানে পলিফেনল ও ফাইটোকেমিক্যাল রয়েছে যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটিতে কোলেস্টেরল এর মাত্রা শূন্য। তাই এ পাতাকে সাধারণ কিছু ভাবার কোনো কারণ নেই।

আসুন জেনে নিই ধনে পাতার অসাধারণ স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে।
১. ধনে পাতা খেলে শরীরে খারাপ কোলেস্টরলের মাত্রা কমে যায়, ভাল কোলেস্টরলের মাত্রা
বৃদ্ধি পায়। কারন এতে কোলেস্টেরল এর মাত্রা শূন্য।

২. ডায়াবেটিসে আক্রান্তদের জন্যে ধনে পাতা বিশেষ উপকারি। এটি ইনসুলিনের
ভারসাম্য বজায় রাখে এবং রক্তের সুগারের মাত্রা কমায়।

৩. ধনে পাতায় থাকা অ্যান্টি-সেপটিক মুখে আলসার নিরাময়েও উপকারী, চোখের
জন্যেও ভাল।

৪. ঋতুস্রাবের সময় রক্তসঞ্চানল ভাল হওয়ার জন্যে ধনে পাতা খেলে উপকার পাওয়া যায়।
এতে থাকা আয়রন রক্তশূন্যতা সারাতেও বেশ উপকারী।
৫. ধনে পাতার থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যেমন –অ্যাসকরবিক এসিড, বিটা
ক্যারেটিন, ম্যাংগানিজ পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধে কাজ করে।

৬. এতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা বাতের ব্যথাসহ হাড় এবং
জয়েন্টের ব্যথা উপশমে কাজ করে।

৭. স্মৃতিশক্তি প্রখর এবং মস্তিষ্কের নার্ভ (স্নায়ু) সচল রাখতে সাহায্য করে ধনে
পাতা।

৮. ধনে পাতার ভিটামিন ‘কে’ অ্যালঝেইমার রোগের চিকিৎসায় বেশ কার্যকরী।

৯. ধনেপাতায় এসেনশিয়াল অয়েল লিনোলেয়িক এবং লিনোলিক অ্যাসিড থাকে যার মধ্যে অ্যান্টিরিউম্যাটিক এবং অ্যান্টি-আথ্র্রাইটিক বৈশিষ্ট্য বিদ্যমান।এরা ত্বকের জ্বালাপোড়া এবং ফুলে যাওয়া কমাতে সাহায্য করে।

১০. ডিসইনফেকট্যান্ট, ডিটক্সিফাইং বা বিষাক্ততা রোধকারী, অ্যান্টিসেপটিক, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকার কারণে এরা বিভিন্ন স্কিন ডিজঅর্ডার বা ত্বকের অসুস্থতা (একজিমা, ত্বকের শুষ্কতা এবং ফাঙ্গাল ইনফেকশন) সারাতে সাহায্য করে। ত্বক সুস্থ ও সতেজ রাখতে তাই ধনে পাতার উপকারিতা অনেক।

ধনে পাতা। ছবি সংগৃহীত

বীজ বিতরণঅতি বৃষ্টিতে দোহার উপজেলায় শীতকালীন সব্জির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন প্রান্তিক কৃষকের বন্...
20/10/2024

বীজ বিতরণ
অতি বৃষ্টিতে দোহার উপজেলায় শীতকালীন সব্জির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন প্রান্তিক কৃষকের বন্ধুরা।

দোহার অর্গানিক এগ্রো পরিবারের পক্ষ হতে প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন ধরণের শীতকালীন সব্জি বীজ দেবার সিদ্ধান্ত নিয়েছি।

আমাদের কাছে বর্তমানে ১০০ জন কৃষকের মাঝে দেবার মতো বীজ আছে।

আপনার এলাকার কয়েকজন কৃষকের তালিকা সহ আগামী দুই (০২) দিনের মধ্যে যোগাযোগ করুন।

বিঃদ্রঃ তালিকা শেষে আগামী শুক্রবার ও শনিবার বীজ বিতরণ করবো।

বিনীত

এডমিন ও মডারেটর প্যানেলেরর পক্ষে-

মোঃ নজরুল ইসলাম খান

এডমিন

দোহার অর্গানিক এগ্রো পরিবার।

01819025718

প্রিয় কৃষক ভাইয়েরা, আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন। আপনি কি জানতে চান অক্টোবর মাসে কোন কোন সবজি চাষ করা যায়? ত...
20/10/2024

প্রিয় কৃষক ভাইয়েরা, আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন। আপনি কি জানতে চান অক্টোবর মাসে কোন কোন সবজি চাষ করা যায়? তাহলে এই পোস্টটি আপনার জন্য। এই পোস্টটিতে অক্টোবর মাসে কোন কোন সবজি চাষ করা যায় এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আমাদের দেশের হাজার হাজার কৃষক সবজি চাষের সাথে জরিত। কিন্তু তারা অনেকেই সঠিক ভাবে জানেনা কোন মাসে কোন কোন সবজি চাষ করা যায় এবং কোন মাসে কোন কোন সবজি চাষ করলে বেশি লাভবান হওয়া যায়।

অক্টোবর মাসে কোন কোন সবজি চাষ করা যায়

আমাদের দেশের হাজার হাজার কৃষক আছে যারা বানিজ্যিক ভাবে সবজি চাষ করে তাদের জীবিকা নিরবাহ করে থাকে। তাদের মধ্যে অনেকেই জানতে চায়, অক্টোবর মাসে কোন কোন সবজি চাষ করা যায়? আজকের এই আর্টিকেলটি তাদের জন্য তৈরি করা। অক্টোবর মাসে সাধারণত শীতকালীন সবজি গুলো চাষ হয়ে থাকে। যারা বানিজ্যিক ভাবে শীতকালীন সবজি গুলো চাষ করতে চান বা জানতে চান,অক্টোবর মাসে কোন কোন সবজি চাষ করা যায়? তাদের সুবিদার জন্য নিচে অক্টোবর মাসে চাষ করা যায় এমন ২৫ টি সবজি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলোঃ

১। লাউ চাষঃ লাউ আমাদের দেশের সুপরিচিত এবং খুব চাহিদা সম্পূর্ণ একটি সবজি। আমাদের দেশের বিভিন্ন এলাকায় লাউ বানিজ্যিক ভাবে চাষ হয়ে থাকে। লাউ একাটি শীতকালীন সবজি। আপনারা যারা ভাবতেছেন অক্টোবর মাসে কোন কোন সবজি চাষ করা যায়? তারা চাইলে লাউ চাষ করতে পারেন। কারণ লাউ চাষের উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর মাস। এই সময় লাউ চাষ করলে অনেক ভালো ফলন পাওয়া যায় এবং বাজার দর ভালো পাওয়া যায়। তাই অক্টোবর মাসে আপনারা লাউ চাষ করতে পারেন।

২। সিম চাষঃ সিম একটি শীতকালীন জনপ্রিয় সবজি । আমাদের দেশের হাজার হাজার কৃষক বানিজ্যিকভাবে সিম চাষ করে থাকে। আমাদের দেশে সিমের একটি ভালো বাজার চাহিদা রয়েছে। তাই আপনারা যারা জানতে চান,অক্টোবর মাসে কোন কোন সবজি চাষ করা যায়? তারা চাইলে সিম চাষ করতে পারেন। অক্টোবর,নভেম্বর ,মাস হচ্ছে সিম চাষের উপযুক্ত সময়। তাই অক্টোবর মাসে কোন চিন্তা ছাড়ায় সিম চাষ করতে পারেন।

৩। টমেটো চাষঃ শীতকালীক খুব জনপ্রিয় একটি সবজি হচ্ছে টমেটো। টমেটো বর্তমানে আমাদের দেশে গীস্ম ও শীত দুই সময়েই চাষ হয়ে থাকে। তবে গ্রীস্ম কালের তুলনায় শীতকালে টমেটোর অনেক বেশি ফলন পাওয়া যায়। আর শীতকালে টমেটো চাষের উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর মাস বা নভেম্বর মাস। তাই যারা চিন্তা করতেছেন অক্টোবর মাসে কোন কোন সবজি চাষ করা যায়? তারা চাইলে টমেটো চাষ করতে পারেন।
৪। লতি চাষঃ বাংলাদেশে লতি কচুর প্রচুর চাহিদা রয়েছে এবং এটি খুব পুষ্টিগুণ সম্পূর্ণ সবজি। তাই আপনি যদি লতি চাষ করতে চান তাহলে অক্টোবর মাসে চাষ করতে পারেন।

৫। শীতকালীন শসা চাষঃ শসা আমাদের দেশে সারা বছরই বানিজ্যিকভাবে চাষ করা যায়। তবে শীতকালীন শসা অনেক বেশি লাভজনক। শীতকালীন শসা চাষের উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর, নভেম্বর মাস। তাই আপনারা চাইলে অক্টোবর মাসে শীতকালীন শসা চাষ করতে পারেন।

৬। মিষ্টি কুমড়া চাষঃ আমরা সকলেই জানি, মিষ্টি কুমড়া একটি শীতকালীন সবজি। মিষ্টিকুমড়া চাষের উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর মাস। তাই আপনারা চাইলে অক্টোবর মাসে মিষ্টি কুমড়া চাষ করতে পারেন।

৭। বেগুন চাষঃ বেগুন আমাদের দেশে সারা বছর চাষ হয়ে থাকে। তবে শীতকালে এর বাজার দর অনেক ভালো থাকে। আর শীতকালে বেগুন চাষের উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর, নভেম্বর মাস। তাই যারা ভাবতেছেন,অক্টোবর মাসে কোন কোন সবজি চাষ করা যায়? তারা চাইলে শীতকালীন বেগুন চাষ করতে পারেন।

৮। মরিচ চাষঃ আমাদের দেশে সারা বছরই বানিজ্যিক ভাবে মরিচ চাষ হয়ে থাকে। তবে শীতকালে মরিচ চাষ করলে অনেক বেশি ফলন পাওয়া যায়। তাই আপনারা চাইলে অক্টোবর মাসে মরিচের চারা রোপণ করতে পারেন।

৯। বরবটি চাষঃ আমাদের দেশে সাধারণত বরবটি শীতকালে চাষ হয়ে থাকে। আর এই বরবটি চাষের উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর, নভেম্বর মাস। তাই আপনারা চাইলে অক্টোবর মাসে বানিজ্যিকভাবে বরবটি চাষ করতে পারেন।

১০। বাঁধা কপি চাষঃ আমরা সকলেই জানি শীতকালের সবচেয়ে জনপ্রিয় সবজি গুলোর মধ্যে অন্যতম হচ্ছে বাঁধা কপি। আর এই বাধাকপি চাষের উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর,নভেম্বর মাস। তাই আপনারা অক্টোবর মাসে বাঁধা কপি চাষ করতে পারেন।

১১। চাল কুমড়া চাষঃ আমাদের দেশে চাল কুমড়ার ভালো বাজার চাহিদা রয়েছে। চাল কুমড়া সাধারণত শীতকালে চাষ হয়ে থাকে। তাই আপনারা চাইলে অক্টোবর মাসে চাল কুমড়া চাষ করতে পারেন।

১২। করলা চাষঃ করলা আমাদের দেশে সারা বছরই বানিজ্যিক ভাবে চাষ হয়ে থাকে। তবে তীব্র শীতে করলা না চাষ করা ভালো। কিন্তু শীতকালে করলার ভালো ফলন পেতে চাইলে অক্টোবর মাসে করলা চাষ করতে হবে। আমাদের দেশে করলার বাজার সব সময় অনেক ভালো থাকে। তাই যারা চিন্তা করতেছেন,অক্টোবর মাসে কোন কোন সবজি চাষ করা যায়? তারা চাইলে অক্টোবর মাসে করলা চাষ করতে পারেন।

১৩। ওলকচু চাষঃ ওলকচু সাধারণত শীতকালে চাষ হয়ে থাকে। ওলকচু চাষের উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর, নভেম্বর মাস। তাই অক্টোবর মাসে আপনারা ওলকচু চাষ করতে পারেন।

১৪। পালং শাকঃ আমাদের দেশে যতগুলো শীতকালীন শাক চাষ হয়ে থাকে তার মধ্যে খুব জনপ্রিয় এবং সুস্বাদু একটি শাক হচ্ছে পালং শাক। আর পালং শাক চাষের উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর, নভেম্বর মাস। তাই আপনারা পালং শাক চাষ করতে চাইলে অক্টোবর মাসে চাষ করতে পারেন।

১৫। ডাটা বা লালশাক চাষঃ অক্টোবর মাসে ডাটা শাক বা লাল শাক চাষ করা যায়। অক্টোবর মাসে ডাটা বা লাল শাক চাষ করতে অনেক ভালো ফলন পাওয়া যায়। তাই আপনারা চাইলে অক্টোবর মাসে এই শাক চাষ করতে পারেন।

বন্যা দুর্গত মানুষের পাশে সার্বিক সহায়তা করতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নেতৃত্বে সব শ্রেণি পেশার লোকেরা ঝাঁপিয়ে পড়েছেন।...
27/08/2024

বন্যা দুর্গত মানুষের পাশে সার্বিক সহায়তা করতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নেতৃত্বে সব শ্রেণি পেশার লোকেরা ঝাঁপিয়ে পড়েছেন। আমরা তাদের জন্য গর্ব করে বলতে পারি আমরা বাংলাদেশি। আমরা পারি।

বন্যার পরপরই যে বিষয়টি দুর্গত মানুষের বেশি প্রয়োজন তা হলো
★ বিশুদ্ধ পানি
★ গৃহ নির্মাণ
★ খাদ্য শষ্য উৎপাদনের জন্য বীজ।
★ গবাদি পশু ও তাদের খাদ্য।

যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছেন তাদের প্রতি বিনীত অনুরোধ- বন্যা পরবর্তি সমস্যা মাথায় রেখে তা মোকাবেলা করার জন্য কর্মসূচী হাতে নিন।
ধরুণ, যে প্রান্তিক কৃষকের একটি গরু / ছাগল/ ভেড়া বা হাঁস-মুরগী ছিল তা সব হারিয়ে গেছে। ক্ষেতের শষ্যগুলো নষ্ট হয়ে গেছে। প্রায় ২০ লক্ষ লোকের সবার খাদ্য সহায়তা প্রয়োজন হবে না। কিন্তু একজন প্রান্তিক কৃষকের জন্য অনেক কিছু প্রয়োজন হবে। তার ঘরটি ভেসে গিয়েছে, তার জমির ফসল বিনষ্ট হয়েছে, তার গবাদি পশুগুলো হারিয়ে গেছে। তাদের পাশে সমাজের নেতারা খুব কমই মানবিক হোন। সারা জীবন তারা অবহেলার স্বীকারই হয়ে থাকেন।
সেজন্য সংগৃহীত সাহায্য সবগুলো খাদ্য ক্রয় না করে ভিন্নভাবে ব্যবহার করার বিবেচনা করা অনুরোধ করছি।
"দোহার অর্গানিক এগ্রো পরিবার" থেকে আমরা প্রান্তিক অসহায় কৃষকের পাশে দাড়াতে বিভিন্ন ধরণের বীজ ও সবজি চারা নিয়ে হাজির হবো।

আপনিও পারেন বীজ কিনে দিয়ে সহায়তা করতে। বীজ জমা দেবার ঠিকানা-

"দোহার অর্গানিক এগ্রো পরিবারের কার্যালয়,
মুক্তিযোদ্ধা মার্কেট, দ্বিতীয় তলা
(জয়পাড়া হাই স্কুলের সামনে পূর্বদিকে)
ফোন- 01819025718 - নজরুল
01718-162932 রাজিব
01812419528 - আওলাদ

আজ বীজ সরবরাহকারী জয়পাড়া বীজ ভান্ডারের সাথে আলোচনা করে বীজের দাম ঠিক করেছি। তারা বিনা লাভে বীজ দেবেন।
আপনাদের জ্ঞাতার্থে তা জানিয়ে দিচ্ছি-

★প্রতিটি কেজি দরে★
★ লাল শাক - ২৫০/ টাকা
★ ধনিয়া---- ৩২০/ টাকা
★ পালং শাক ১৮০/ টাকা
★ সীম বিএডিসি ৫৫০/টাকা
★ বরবটি ৫০০/টাকা
★ টমেটো হাইব্রীড। ৬০০০/ টাকা
★ বেগুন ৪০০০/ টাকা
★ লাউ শাক। ৮০০/ টাকা
★ করলা রানীপুকুর ১৫০০/টাকা
★ ভেন্ডি ৫০০/ টাকা
★ পুঁই শাক। ৬০০/টাকা
★ সাদা মূলা ৫০০/ টাকা
★ মিষ্টি কুমড়া ১০০০/ টাকা
★ শষা ২০০০/ টাকা
★ ডাটা ৫০০/ টাকা
★ ধুন্ধল। ৫০০/ টাকা
★ ঝিংগা ১২০০/ টাকা
★ কলমী শাক। ২২০/ টাকা।
★ ঘাস বীজ। ৮০/ টাকা।

সকলের যার সামর্থ মতো কৃষকের সহায়তায় এগিয়ে আসুন।

বিনীত
মোঃ নজরুল ইসলাম খান
এডমিন
দোহার অর্গানিক এগ্রো পরিবার।

একটি গাছ একটি প্রাণ, তাই যখনই সুযোগ পান একটি হলেও গাছ লাগান,মনে করবেন আপনি একটি প্রাণ রক্ষা করতে সক্ষম হয়েছেন।
01/07/2024

একটি গাছ একটি প্রাণ, তাই যখনই সুযোগ পান একটি হলেও গাছ লাগান,মনে করবেন আপনি একটি প্রাণ রক্ষা করতে সক্ষম হয়েছেন।

💥বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা 💥আসসালামু আলাইকুম, সন্মানিত প্রিয় বন্ধুগন        কেমন আছেন সবাই?  আশা নয় বিশ্বাস এই সুন্দর প...
08/03/2024

💥বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা 💥

আসসালামু আলাইকুম,

সন্মানিত প্রিয় বন্ধুগন

কেমন আছেন সবাই?

আশা নয় বিশ্বাস এই সুন্দর পৃথিবীতে জীবার তাগিদে কর্ম ব্যস্ততার মধ্যে ও যার যার অবস্থানে সকলেই সুস্থ ও নিরাপদে আছেন।

আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ।

শুরুতে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সকলের প্রতি। প্রিয় শিক্ষক তরুন প্রজন্মের আইডল জনাব MD Nazrul Islam Khan স্যার এবং Razib Sharif ভাই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এতো সুন্দর একটা প্লাটফর্ম পেয়েছি যার নাম " দোহার অর্গানিক এগ্রো। যার মাধ্যমে আজ শত শত নারী উদ্যোক্তার উৎপত্তি হয়েছে, এবং তারা আজ তাদের ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী হয়েছে।

নারী উদ্যোক্তারা তাদের নিজ নিজ দেশের অর্থনীতিতে অনেক অবদান রেখেছে কিন্তু তারপরেও তারা ছিল উদ্যোক্তা হিসেবে অবহেলিত ।

নারী উদ্যোক্তাদের সম্মান জানাতেই নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতেই এই বিশেষ দিনটিকে উদযাপিত করা হয় সারা বিশ্বে ----- বিশ্ব নারী উদ্যোক্তা দিবস হিসাবে ।

সকল সংগ্রামী নারীদের প্রতি বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা।

সবাইকে দোহার অর্গানিক এগ্রো  এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা।
05/03/2024

সবাইকে দোহার অর্গানিক এগ্রো এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা।

আমার মায়ের শখের  কাদাকনাথ মোরগ -মুরগী। মোরগ ০৩টি- মুরগী ০৫টি। মুরগীগুলো ডিম দিচ্ছে। fertile (উর্বর)  ডিম আছে অনেকগুলি। স...
25/02/2024

আমার মায়ের শখের কাদাকনাথ মোরগ -মুরগী। মোরগ ০৩টি- মুরগী ০৫টি। মুরগীগুলো ডিম দিচ্ছে। fertile (উর্বর) ডিম আছে অনেকগুলি। সৌখিনরা নিজেরা বাচ্চা ফোটাতে চাইলে ডিমের চাহিদা জানাতে পারেন। প্রতি ডিম ৩৫ টাকা।

ইচ্ছে শক্তির কাছে পৃথিবীর সব কিছু ধরা দেয়।সাথে শুধু একটু পরিশ্রম লাগে।চাইলে নদীর বুকেও ফুল ফোটানো যায়।স্থান:-  পদ্মা ন...
21/02/2024

ইচ্ছে শক্তির কাছে পৃথিবীর সব কিছু ধরা দেয়।
সাথে শুধু একটু পরিশ্রম লাগে।
চাইলে নদীর বুকেও ফুল ফোটানো যায়।
স্থান:- পদ্মা নদী
ছবি :- কায়সার আহমেদ চৌধুরী।

15/02/2024
রমজান টার্গেট করে শশা চাষ।জাত :আইসগ্রীন।
15/02/2024

রমজান টার্গেট করে শশা চাষ।জাত :আইসগ্রীন।

Address

Dohar
Dhaka

Telephone

+8801819025718

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dohar Organic Agro- দোহার অর্গানিক এগ্রো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category