08/04/2025
মুসলিমদের এই হাদিসটা মনে রাখতে হবে*. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে গিয়েছিলেন,
يُوشِكُ الأممُ أن تَداعَى عليكم، كما تَداعَى الأكَلةُ إلى قصْعتِها، فقال قائلٌ : ومن قِلَّةٍ نحن يومئذٍ ؟ قال : بل أنتم يومئذٍ كثيرٌ، ولكنَّكم غُثاءٌ كغُثاءُ السَّيلِ ، ولينزِعَنَّ اللهُ من صدورِ عدوِّكم المهابةَ منكم، وليقذِفَنَّ اللهُ في قلوبِكم الوهْنَ، فقال قائلٌ : يا رسولَ اللهِ وما الوهْنُ ؟ قال حبُّ الدُّنيا وكراهيةُ الموتِ
একসময় সমস্ত বিজাতিয় শক্তি তোমাদের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য ঐক্যবদ্ধ হবে, যেমনটা ভোজনকারীরা খাবারের চারপাশে একত্রিত হয়। (চারদিক থেকে খেতে শুরু করে)।
একজন বলল, ’আমরা কি তখন সংখ্যায় কম থাকব, হে আল্লাহর রসূল?’ তিনি বললেন, বরং তখন তোমরা সংখ্যায় অনেক থাকবে। কিন্তু তোমরা হবে তরঙ্গতাড়িত আবর্জনার ন্যায় (শক্তিহীন, মূল্যহীন)।
আল্লাহ তোমাদের শত্রুদের বক্ষ থেকে তোমাদের প্রতি ভীতি তুলে নেবেন এবং তোমাদের হৃদয়ে (ওয়াহান) দুর্বলতা সঞ্চার করবেন।
একজন বলল, ’হে আল্লাহর রসূল! দুর্বলতা কী?’
তিনি বললেন, দুনিয়াকে ভালোবাসা এবং মরতে না চাওয়া।
(সাওবান রা। আবু দাউদ: ৪২৯৯)