The Junction-জংশন

The Junction-জংশন একটি অলাভজনক প্রতিষ্ঠান

08/01/2026

প্রাইমারি নিয়োগ পরিক্ষার জন্য সতর্ক বার্তা।

এবারের প্রাইমারি পরীক্ষায় ভুল উত্তরে ০.৫০ কাটা যাবে। ২ টা ভুল উত্তরে ১ মার্ক মাইনাস। তাই সিওর না হয়ে উত্তর দাগাবেন না। 💫কার্টমার্ক হবে উপজেলাভিত্তিক শূন্যপদের উপর। ১টা শূন্যপদের বিপরীতে ২ জনকে ওয়েটিং রাখবে। ৯০ মার্কে ৭০+ থাকলে সেইফ জোনে থাকবেন।

29/01/2025

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এক আওয়ামী বুদ্ধিজীবীর খোলা চিঠি। পড়ে দেখুন, ভালো লাগবে।

আওয়ামী লীগের কোনো নেতা কিংবা শেখ হাসিনার বিশ্বস্ত কোনো ব্যক্তি যদি এই লেখাটি তাঁর কাছে পৌছে দিতে পারেন তবে সবিশেষ কৃতজ্ঞ থাকবো।

কান ফেলে শুনুন

আপনি ক্ষমতায় থাকতে কথাগুলো কখনোই বলতে পারতাম না। কারন লেখাটি প্রকাশ হওয়ার সাথে সাথে আপনার দলীয় উশৃংখল কর্মীরা আমার বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে আমাকে জানে মেরে ফেলতে বিন্দুমাত্র কুন্ঠাবোধ করতো না। দলীয় ফোরামে যদিও আপনার অনেক সমালোচনা করেছি কিন্তু ব্যক্তিগতভাবে আপনাকে এসব কথা বলবার মতো সাহস আমার কেন বাংলাদেশে কারোই ছিল না।

প্রথম থেকে যদি বলি, তবে বলতে হয়, আওয়ামী লীগের মতো বৃহৎ দল চালাবার মতো মেধা, প্রজ্ঞা এবং দূরদর্শিতা আপনার ছিল না। শুধু দলের ঐক্যের প্রতীক বিবেচনায় সেদিন বঙ্গবন্ধুর কন্যা হিসেবে আপনাকে ঐ আসনটি ছেড়ে দেয়া হয়েছিল। প্রয়াত জনাব মালেক উকিল সাহেবের নেতৃত্বে ১৯৭৯ সালের পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেই কিন্তু আওয়ামী লীগ বেশ ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছিল। ৩৯ টি আসন পেয়ে তাঁরা বিরোধীদলের আসন অর্জন করেছিল।বঙ্গবন্ধুর পতনের পর অনেকেই বলাবলি করছিল, আওয়ামী লীগ আগামী একশো বছরেও রাজনীতিতে ঠাঁই পাবে না। কিন্তু সেটি পেয়েছিল আপনার নেতৃত্ব ছাড়াই।

দ্বিতীয়ত , আপনি দলের ভেতর কোন নেতৃত্বের বিকাশ একেবারেই সহ্য করতে পারেন নি। আপনার পিতা ভুল বশত:তাজুদ্দিনকে দূরে ঠেলে দিয়েছিলেন, আর আপনি সজ্ঞানে কামাল হোসেনের মতো মানুষকে দূরে ঠেলে দিয়েছেন, তোফায়েল , রাজ্জাক সাহবদের মতো ত্যাগী নেতাদের নানাভাবে অপদস্ত করেছেন। তাঁদের জনপ্রিয়তা আপনি মেয়েলি প্রতিহিংসায় সহ্য করতে পারেননি। অথচ বাংলাদেশের স্বাধীনতায় এসব নেতার অবদান জ্বলজ্বল করে এখনো জ্বলছে। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী সাহেবকে আপনি ধরে রাখতে পারেননি।

তৃতীয়ত , অতো বড় দলের নেতা হিসেবে কী বলা উচিত আর কী উচিত নয় এই জ্ঞান আপনার ছিল না। আপনি কথা বলতেন সাধারণ মানুষের মতো ঝগড়ার বডি ল্যাঙ্গুয়েজে। সেসব কথায় বড় নেতা কিংবা দেশের প্রধানমন্ত্রীর বক্তব্যের কোন ছাপ ছিল না। মাধুর্যহীন , প্রতিহিংসার বাক্য এবং শব্দ আপনার বক্তব্যকে অত্যন্ত নিম্নমানের বক্তব্যে পরিণত করতো। একটি বক্তব্যের পনের আনা জুড়ে থাকতো বিরোধীদের সমালোচনা। আর সে সমালোচনায় কোনো রাজনৈতিক প্রজ্ঞা একেবারেই ছিল না। ছিল ব্যক্তিগত আক্রমণের রোষানল।

চতুর্থত , বঙ্গবন্ধু একটা বিশেষ আদর্শকে সামনে রেখে বাকশাল কায়েম করতে চেয়েছিলেন। আর আপনি একমাত্র ক্ষমতাকে ধরে রেখে লুটপাটের আদর্শ কায়েম করার জন্য স্বৈরাচার প্রতিষ্ঠা করেছিলেন। আপনার লক্ষ্য ছিল শুধুই ক্ষমতা এবং এক ভীতিকর রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। আপনার সামান্য সমালোচনা করেও কতজন যে গুরুদন্ড এমনকি জীবন পর্যন্ত হারিয়েছে তার ইয়ত্বা নেই। আমি নিজেও কিছুটা ভুক্তভুগী হয়ে সন্দ্বীপ পর্যন্ত দেখে এসেছি। সেটি ছিল পুরাকালের দীপান্তরের মতোই।

পঞ্চমত, এদেশের মানুষ দুইবার আপনাকে খাতির করে ক্ষমতায় বসিয়েছে।বাকী তিনবার আপনি নজীর বিহীন ভোট ডাকাতি করে , জনগণের রাজনৈতিক অধিকার ভুলুন্ঠিত করে ক্ষমতা কেড়ে নিয়েছেন।
আপনি এখনো প্রশ্ন করেন , আমার কি অপরাধ ছিল? এটা তো একটা প্রতিবন্ধীর প্রশ্ন। আপনার তো আর কোনো অপরাধ করার প্রয়োজন নেই। শুধু এই বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার জন্যই যে কোন শাস্তি হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। আপনি যদি আপনার অপরাধ না বুঝতে পারেন তাহলে আপনাকে প্রতিবন্ধী ছাড়া ভদ্রভাবে আর কী বলা যায়।

ষষ্ঠত, আপনাকে থামাবার বা সাবধান করার কোনো মানুষ ছিল না। আপনার চারপাশে ছিল কেবল মেরুদন্ডহীন স্বার্থ উদ্ধারকারী কিছু তোষামোদকারী। আপনি পাগলের প্রলাপ বকলেও তারা উলুধ্বনি দিয়ে তা সাপোর্ট করতো। আপনি একটা পরিশীলিত জনবহুল সভায় দাঁড়িয়েও মুখে লাগাম দিতে পারেন নি। কাউকে কাক বলেছেন, কাউকে পদ্মা সেতু হতে টুস করে ফেলে দিয়ে পদ্মায় চুবাতে চেয়েছেন। এসব একজন প্রধানমন্ত্রীর মুখে মানায়? হ্যাঁ মানায়। আপনার মতো অর্ধশিক্ষিত , ক্ষমতালোভী এরচেয়ে ভালো কথা আর কি বলতে পারে।

১৯৯৬ সালের মেয়াদে বাংলাদেশের প্রথিতযশা সকল বুদ্ধিজীবী আপনার পক্ষে ছিলেন। কারণ আপনি বঙ্গবন্ধুর কন্যা। তাঁরা আপনাকে সাবধান করে " সাধু সাবধান" রচনা করতেন। কিন্তু আপনি তাঁদের সকলের মুখেই চুনকালি মেখেছেন। এজন্য ২০১৪ থেকে আপনি তাঁদের দিক থেকে একেবারে নি:সঙ্গ হয়ে পড়েছিলেন।২০২৪ এসে তাঁরা কেউই আপনার পাশে ছিল না। শুধু আপনার ঠোঁটের জন্য আপনার পতন বারো আনা ত্বরান্বিত হয়েছে। আদালতও একবার আপনার জিহ্বা সংবরণ করার জন্য হুঁশিয়ার করেছিল। কিন্তু আপনার স্বভাব আপনি বিন্দুমাত্র পরিত্যাগ করতে পারেননি।

আপনি প্রচুর মিথ্যা কথা বলতেন যা একজন রাষ্ট্রনায়ককে মানায় না। জয় পরাজয় নিয়েই তো রাজনীতি। আপনি কখনো হেরে যাবেন এটা ভাবতে পারেন নি। আপনার আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ থেকে বহুদূর সরে এসেছিল। আপনার আওয়ামী লীগ একেবারে গ্রাম পর্যন্ত টাউট বাটপার আর মাস্তান তৈরি করেছিল। বঙ্গবন্ধু গড়ে তুলেছিলেন একটা মধ্য চরিত্রের সেবক শ্রেণী। আর আপনি গড়ে তুলেছিলেন একটা সন্ত্রাসী লুটেরা শ্রেণী।

আপনি কখনোই পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করতে পারেননি। আমলা কামলা আর প্রতিরক্ষার মানুষ ব্যবহার করতে চেয়েছিলেন শুধু আপনার ক্ষমতার জন্য। কিন্তু কে আর চিরকাল ব্যবহৃত হতে চায়? আপন বিবেচনা থেকেই তাঁরা একদিন পিছুটান দিতে বাধ্য হয়।

আপনি উন্নয়নের ঘ্যানর ঘ্যানর ফিরিস্তি আওড়ান যা খুবই বিরক্তিকর। কান ঝালাপালা হয়ে গেছে জনগণের। জনগণ উন্নয়ন চায়, কিন্তু তারচেয়ে বেশী চায় তার রাজনৈতিক অধিকার তথা ভোটাধিকার। আপনি সেই পবিত্র অধিকার পদদলিত করেছেন। যা আপনার সমস্ত উন্নয়নকে ম্লান করে দিয়েছে।

আপনার হাতে সুযোগ ছিল ইতিহাস রচনার। আপনি বঙ্গবন্ধু কন্যা। আপনার আর কি চাই। অর্থ সম্পদ থাকবে আপনার পায়ের নিচে। আপনি হতে পারতেন নির্লোভ ত্যাগী মহীয়সী। কিসের অভাব আপনার। আপনি সেসব না করে লুটপাটে নামলেন নিজেই। আর পিওনকে বানালেন পাঁচশো কোটি টাকার মালিক।
জনসভায় দাঁড়িয়ে পাগল উন্মাদের মতো আপনি আবার সেসব কথা গর্বের সাথে বলে বেড়ান।

এদেশের মানুষকে আপনি নির্মমভাবে আশাহত করেছেন।মানুষের অনেক প্রত্যাশা ছিল আপনার কাছ থেকে। আপনি সে প্রত্যাশার মোটেও যোগ্য ছিলেন না।

আপনার কোনো সংশোধন নেই। আজ ভারতে বসেও আপনি যে প্রতিহিংসা মূলক বক্তব্য প্রদান করেন তাতে আপনাকে পাগল ছাড়া আর কী বলা যায়?

আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে না, একজন রাষ্ট্র্ব বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি তা মনে করি না।হয়তো আসবে। কিন্তু সেটি বহুদূরের পথ। বাইরে বাঁধার দরকার নেই। আওয়ামী লীগের দুর্নীতিবাজ প্রজন্ম কোনমুখে দাঁড়াবে জনগণের দরজায়? বদলাতে হবে। খোল নলিচা সহ। সেটি দীর্ঘ সময়ের ব্যাপার।ততদিনে ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকবে কিনা কে জানে।

যাহোক একটি প্রগতিশীল পার্টির কর্মী হিসেবে মনে করি আপনার ফিরে আসা না আসা কোনো ম্যাটার করে না।মেটার করে মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে যাওয়ার আশঙ্কা। যেটি বিক্রি করে আপনি খেয়েছেন। আর ভবিষ্যতে তা বিলীন হওয়ার পূর্বাভাস আমাদেরকে ব্যথিত করে।

তবে এদেশের জনগণ বড়ই সময়োপযোগী সিদ্ধান্ত নিতে জানে। তারা সময় মতো রুখে দাঁড়াবেই।রক্ষা করবে তাঁদের গৌরবের মুক্তিযুদ্ধের চেতনাকে।সেটি ইতিহাসের অবধারতি নিয়মেই হবে।

আর শেষে আপনাকে বলি, স্বভাব পাল্টান। সেটি বাংলাদেশের রাজনীতিতে কাজে না লাগলেও বৃদ্ধ বয়সে আপনার নিজের কাজে লাগবে।

আগেই বলেছি এসব কথা আগে হয়তো বলতে পারতাম না। এখন বলছি। জানি দৈবাৎ যদি ক্ষমতায় ফিরে আসেন তবে আমাকেই আগে খুঁজবেন। কারণ আপনি সংশোধন হবেন না। হবেন আরো প্রতিহিংসা পরায়ণ।

05/01/2025
05/01/2025

1.১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা কারা করছে?
মেজর ডালিম- রকেট সাইন্স, পাকিস্তানি বাহিনী তাদের মেরে কি করবে?
2.মুক্তিযুদ্ধে কতজন মানুষ শহীদ হন?
মেজর ডালিম- ৩০ লক্ষ নয়, ৩ লক্ষ।

আজকে সবাই তাহাজ্জুদ আদায় করেন।
আর মাফ চান,
বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই পইড়া খাতায় কতো মিথ্যা কথা লিখে যে নাম্বার পাইছি আল্লাহ যেন মাফ কইরা দেন।
মেজর ডালিমের লাইভ না দেখলে মাফও চাইতে পারতাম না। সবাই মাফ চান
©

১৯৭১ আর ২০২৪ এর সম্ভবত রাজাকার তারাই ছিলো.....মাঠের বাহিরে থেকে কখনো প্রকৃত খেলার মজা উপলব্ধি করা যায়না।হয় খেলোয়াড় নয়তো ...
25/07/2024

১৯৭১ আর ২০২৪ এর সম্ভবত রাজাকার তারাই ছিলো.....

মাঠের বাহিরে থেকে কখনো প্রকৃত খেলার মজা উপলব্ধি করা যায়না।
হয় খেলোয়াড় নয়তো দর্শক। তাহলেই আপনি খেলাটা কি হচ্ছে সেটার মর্ম উপলব্ধি করতে পারবেন।

যে মাঠে পুলিশের বুলেটের কোনো নিরাপত্তা নাই যেনেও আমরা যারা মাঠে নেমে এক হয়ে কোটা বিরোধি আন্দোলন করছি। সেখানে ঘরে বসে একদল লোক নিজেদের কে সাংবাদিক ভেবে নিউজপেজেন্ডার দাবি করে সেই যে ঘরের কোনায় ডুকছে খেলা শেষ হওয়ার পরেও আমরা তাদেরকে রাস্তা ঘাটে বা এলাকায় দেখিনি। অথচ তারাই আমার প্রাণপ্রিয় সেই চাপাবাজ ছাত্রভাই। যাদের অন্তরে বিষ, মুখের ভরসার হাসি। রাজাকার কাকে বলবেন?

'হায়দারাবাদের পথে বাংলাদেশ' নব্বই দশকের শেষের দিকে একটা বই লিখেছিলাম, বইটির নাম ছিল ‘হায়দারাবাদ ট্রাজেডি ও আজকের বাংলাদে...
24/07/2024

'হায়দারাবাদের পথে বাংলাদেশ'

নব্বই দশকের শেষের দিকে একটা বই লিখেছিলাম, বইটির নাম ছিল ‘হায়দারাবাদ ট্রাজেডি ও আজকের বাংলাদেশ’। আমার জানা মতে ভারতের হায়দারাবাদ দখল নিয়ে বাংলাভাষায় লেখা সেটাই ছিল প্রথম ইতিহাস গ্রন্থ। সেখানে ভারত কিভাবে হায়দারাবাদ দখল করেছিল সেই ইতিহাস তুলে ধরে আশংকা প্রকাশ করেছিলাম, বাংলাদেশের পরিণতিও কি হায়দারাবাদের পথ ধরে এগোবে! বইটি প্রকাশ করেছিল, বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লি:। বইটা এখন আর বাজারে নেই, প্রিন্ট ও পাওয়া যায়না। হয়ত দরকার নেই! কারন হিসাবে পুস্তক ব্যবসায়ীরা হয়তো ভাবেন ভারত তো হায়দারাবাদ দখল করে ‘হায়দারাবাদ’ নামটাকেই আজ পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে ফেলেছে! কে এসব বই পড়বে!

তবে আমার বিশ্বাস ইতিহাস বিলুপ্ত করা যায়না। শীঘ্রই হায়দারাবাদের ইতিহাস হয়ত বাংলাদেশ হয়ে ফিরে আসতে যাচ্ছে। তাই হায়দারাবাদ দখলের ব্লু প্রিন্ট ইতিহাস প্রত্যেকটি বাংলাদেশীর জানা অত্যন্ত জরুরী এবং প্রয়োজনীয় ছিল। হায়দারাবাদের করুন ইতিহাস বাংলাদেশের মানুষকে অনেককিছু বলতে চায়, জানাতে চায়, সতর্ক করতে চায়! ইতিহাস কোনদিন বিলুপ্ত হয়না!

কি ছিল হায়দারাবাদ ট্রাজেডি ও আজকের বাংলাদেশ বইটিতে
পৃথিবীর বিস্ময়, জ্যোতির পাহাড়, ‘কোহিনুর’ হীরার জন্মদাত্রী, হীরক-আকর সমৃদ্ধ গোলকুন্ডার কন্যা হায়দারাবাদ। গোদাবরী, কৃষ্ণা, তুঙ্গভদ্রা, পূর্ণা, ভীমা, পেনগঙ্গা, ওয়ার্ধা, মুসী, প্রানহিটা নদী বিধৌত সুজলা সুফলা দেশ হায়দারাবাদ।

ইতিহাস খ্যাত অজন্তা-ইলোরা গুহা। আওরঙ্গাবাদ, ওসমানাবাদ শহর। গোলকুণ্ডা, গুলবার্গ, ওয়ারাংগাল, রাইচুর, পারেন্দা, নলদূর্গ প্রভৃতি ঐতিহাসিক দূর্গের ঐতিহ্যমণ্ডিত হায়দারাবাদ। হীরক, স্বর্ণ, লৌহ, কয়লা, অভ্র প্রভৃতি মূল্যবান আকরিক সম্পদে সমৃদ্ধ হায়দারাবাদ। মক্কা মসজিদ, চার-মিনার সৌধ মসজিদ সহ পাঁচশ বছরের মুসলিম শাসনের আভিজাত্য সম্বলিত হায়দারাবাদ ,আজ নিঝুম গোরস্থানে নিভে যাওয়া এক প্রদীপের মত, নাম নিশানাহীন, ভারতশাষিত তেলেঙ্গানা অঙ্গ-রাজ্য মাত্র!
বাংলাদেশের আয়তনের তুলনায় বড় (৮২,৬৯৬ বর্গ মাইল) বিস্তৃত দেশীয় রাজ্যগুলির মধ্যে সুবিশাল রাজ্য ছিল হায়দারাবাদ। ব্রিটিশ সাম্রাজ্যের অধীনেও একধরণের স্বাধীন রাজ্য হিসেবে বিবেচিত হত দেশটি। হায়দারাবাদের নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছিল। নিজস্ব মুদ্রা ছিল, সেনাবাহিনী ছিল, আইন আদালত ছিল, বিচার ব্যবস্থা ছিল, হাইকোর্ট ছিল, শুল্ক বিভাগ ছিল।

নিজস্ব বিশ্ববিদ্যালয় ছিল, ভাষা ছিল। নিজস্ব স্বাধীন পতাকা ছিল, জাতীয় সঙ্গীত ছিল, দেশে দেশে নিজস্ব রাষ্ট্রদূত ছিল, এমনকি জাতিসংঘে নিজস্ব প্রতিনিধি ও ছিল। অর্থাৎ একটা স্বাধীন দেশের যা যা পদমর্যাদা থাকে, সবই হায়দারাবাদের ছিল। তাছাড়াও ১৯৩৫ সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এ্যাক্টে হায়দারাবাদকে স্বাধীন মর্যাদা দান করে বলা হয়েছিল, দেশীয় রাজ্যগুলির পদমর্যাদা এবং স্বাভাবিক কার্যাবলী, স্বাধীন ভারতের কাছে রাজ্যগুলির অনুমতি ব্যতিরেকে হস্তান্তর করা যাবেনা। তারপরও নাজী হিন্দুত্ববাদী ভারত, আন্তর্জাতিক সকল আইন-কানুন নর্ম উপেক্ষা করে, হায়দারাবাদে সেনা সমাবেশ ঘটিয়ে দেশটি দখল করে নেয়, কিন্তু আজও তা স্বীকার করেনা । ওরা বলে জনগনের অনুরোধে পুলিশি এ্যাকশানকরে দেশটিতে শান্তি শৃঙ্খলা সংহত করা হয়েছে!

ভারত কি ভাবে হায়দারাবাদ দখল করলো:

নাজী হিন্দুত্ববাদী ভারতের আশপাশের রাজ্যগুলি দখল করার ইতিহাস দেখলে দেখা যাবে যে ,প্রথমে তারা কিছু এজেন্টের মাধ্যমে দেশের অভ্যন্তরে বিরোধ বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারপর সেই সুযোগে দূর্বল দেশটির উপর বলপ্রয়োগের মাধ্যমে দেশটি দখল করে নেয়। ৪৭সালের পার্টিশনের সময় যেমনটা আমরা দেখেছি, ত্রিবাঙ্কুরে, যোধপুরে, ভূপালে, জুনাগড়ে এবং হায়দারাবাদে। পরে সিকিমে।

ফিরে আসি হায়দারাবাদের কথায়। মুসলিম শাসিত হায়দারাবাদের জন্মলগ্ন থেকে দেশটির জনগন কোনদিন সাম্প্রদায়িকতা কাকে বলে জানতোনা। সেই হায়দারাবাদে হিন্দু মহাসভা, আর্য্য সমাজ প্রভৃতির শাখা সৃষ্টি করে ভারত সাম্প্রদায়িকতার বীজ বপন করা শুরু করলো।
বংশ পরম্পরায় প্রচলিত জাতীয় সংগীতের বিরুদ্ধে, গান্ধীজীর নির্দেশে, তার শিষ্য রামানন্দ তীর্থ, নরসীমা রাও (ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী), ওয়াই বি চ্যবন প্রমুখ, ‘বন্দেমাতরম’ কে জাতীয় সঙ্গীত করার আন্দোলন শুরু করে দিল।

মোগল আমল থেকে প্রচলিত হায়দারাবাদের নিজস্ব জাতীয় ভাষা, উর্দুভাষার পরিবর্তে হিন্দুস্থানি ভাষা প্রচলন করার দাবিতে ভাষা আন্দোলন শুরু করা হল। ষ্টেট কংগ্রেস প্রেসিডেন্ট রামানন্দ তীর্থর মাধ্যমে বর্ডার এলাকা গুলোতে অস্ত্রধারী ক্যাডারদের জড় করে সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে, হায়দারাবাদের সীমান্ত অঞ্চলকে ফ্রীজোন ঘোষণা করলো।

তারপর, শ্রেণী সংগ্রামী নামধারী কমিউনিস্টদের হাতে অস্ত্র তুলে দিয়ে তেলেঙ্গানা বিদ্রোহ সৃষ্টি করে হায়দারাবাদ দখলের প্রস্তুতিমূলক ড্রেস রিহার্স্যাল শেষ করলো! এবার দেশটি দখলের ফাইনাল মঞ্চায়নের পালা।
প্রথম ভাগে, বিশ্বাসঘাতক রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীদের মাধ্যমে হায়দারাবাদ কে ভিতর থেকে অস্থিতিশীল এবং জনগনকে বিভক্ত ও দূর্বল করে ফেলা হল, যাতে করে সেনাবাহিনীর সামান্য আঘাতেই হায়দারাবাদের পতন ঘটে।

প্রিয় পাঠক! আগ্রাসী ভারতের হায়দারাবাদ দখলের নক্সা বা ব্লু-প্রিন্ট পর্যালোচনা করলে, বর্তমান বাংলাদেশের আর্থ-সামাজিক রাজনীতির বেশ কিছু সাদৃশ্য খুঁজে পাচ্ছেননা কি?

১৯৪৭ সালের ১৪ই আগষ্ট স্বাধীন পাকিস্তানের ঘোষণা দেয়া হল।ঐ একইদিনে হায়দারাবাদও স্বাধীনতা ঘোষণা করলো। বর্ণবাদী হিন্দু নেতারা হায়দারাবাদের স্বাধীনতা মেনে নিতে পারলনা! জওহরলাল নেহেরু হুঙ্কার দিয়ে বললেন ‘ যদি এবং যখন প্রয়োজন মনে করবো, হায়দারাবাদের বিরুদ্ধে সেনা অভিযান শুরু করা হবে।’ নেহেরুর এই দাম্ভিক উক্তি সম্বন্ধে মন্তব্য করতে গিয়ে ১৯৪৮ সালের ৩০ জুলাই তৎকালীন বৃটিশ বিরোধীদলীয় নেতা উইনস্টন চার্চিল কমন্স সভায় বলেছিলেন,
“Nehru’s threat to the language, which Hi**er might have used the devouring of Austria” (B K Bawa. The last Nizam).

দেশের ভিতরে নানান বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার পর ভারত ফাইনালি হায়দারাবাদ দখলে সেনা অভিযানের পরিকল্পনা করলো। লেঃ জেঃ ই এম গোর্দাদ , জিএসও সাউর্দান কমান্ড-এর উপর আক্রমণের প্ল্যান তৈরির ভার দেয়া হল। তাকে দেয়া হল —

১) একটি আর্মাড বিগ্রেড।
২) ১৭ ডোগরা রেজিমেন্টের থার্ড ক্যাভালরি ও নবম ব্যাটালিয়ন।
৩) নবম ইনফ্যান্ট্রি ব্যটালিয়ন সহ আরও ৩ টি ইনফ্যান্ট্রি ব্যটালিয়ন।
৪) ৪টি অতিরিক্ত ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন।
৫) ৩রেজিমেন্ট ফিল্ড আর্টিলারি ও একটি এ্যান্টি ট্যাঙ্ক রেজিমেন্ট।
৬) ১৮ ক্যাভালরি সার্ভিস মেইনটেইনেন্স ট্রুপস।
৭) বিপুল সংখ্যক ফোরম্যান ও ষ্টুয়ার্ট ট্যাংক।
৮) রয়্যাল ইন্ডিয়ান বিমান বাহিনী!

অপর পক্ষে হায়দারাবাদের ছিল মাত্র-
১) ১২ হাজার সেনা।
২) ৮ টি ২৫ পাউন্ডের কামান।
৩) ৩ রেজিমেন্ট সেনা যানবাহন।
৪) ১০ হাজার পুলিশ ও কাস্টম বাহিনী, ও কিছু জানবাজ বেসরকারি রেজাকার বাহিনী।

১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর যেদিন পাকিস্তানের প্রাণপ্রিয় নেতা কায়েদে আজম মোহাম্মদ আলি জিন্নাহ ইন্তেকাল করলেন, সমস্ত মুসলমান জাতি তখন শোকে মুহ্যমান, ঠিক সেই সময়টিকে হায়দারাবাদ আক্রমণের উপযুক্ত সময় হিসেবে বেছে নিলেন ভারতীয় খলনায়করা।
১৯৪৮ সালের ১৩ সেপ্টেম্বর ভারতীয় বাহিনী, মে: জেঃ জে এন চৌধুরির নেতৃত্বে হায়দারাবাদ অভিমুখে ত্রিমুখী অভিযান শুরু করলো। অভিযানের নাম দেয়া হল ‘অপারেশন পোলো’। ১৯৪৮ সালের ১৮ সেপ্টেম্বর মাত্র ৫ দিনের যুদ্ধে, হায়দারাবাদ বাহিনীর সেনাপতি মেজর জেনারেল আল ইদরুস (নিজাম কে না জানিয়ে) বেইমানী করে ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করলো ।

এভাবেই চিরতরে নিভে গেল স্বাধীন হায়দারাবাদের স্বাধীনতার প্রদীপ! আজ হায়দারাবাদ নামটির অস্তিত্ব বিলুপ্ত করে হিন্দুত্ববাদীরা নাম দিয়েছ তেলেঙ্গানা। শকুনের দল স্বাধীন দেশটিকে ছিন্নবিচ্ছিন্ন করে, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু প্রভৃতি রাজ্যের মধ্যে বিলিবন্টন করে দিয়েছে। হায়দারাবাদের নামনিশানা পর্যন্ত পৃথিবীর মানচিত্রে আর অবশিষ্ট নেই!

ভারতীয় সাংবাদিক ভি টি রাজশেখর এক প্রবন্ধে লিখেছিলেন, ‘মুসলমানদের বড় অক্ষমতা তারা নাজী হিন্দুদের মনের কথা বুঝতে সক্ষম হয়নি’। কথাটির সত্যতা বাংলাদেশের মুসলমানরা আজ হাড়েহাড়ে উপলব্ধি করার কথা থাকলেও,তারা সাপেরচাইতেও খল ভারতকে মিত্র ভেবে হাত বাড়িয়ে বসে আছে! প্রাণের কানুকে ভালবেসে আজ তারা গভীর খাদের শেষ কিনারায় এসে দাঁড়িয়েছে তবুও বেহুঁশ। এবার সামান্য আঘাতেই হায়দারাবাদের মত বাংলাদেশেরও নিশ্চিহ্ন হয়ে যাবার পালা!
বাংলাদেশের মানুষ কি করে বিশ্বাস করে যে ভারত তার বন্ধু রাষ্ট্র !
ভারত কোনদিনই বাংলাদেশের বন্ধু রাষ্ট্র ছিলনা। তার বহু প্রমান আমার বিভিন্ন লেখায় তুলে ধরেছি। এখানে স্থানাভাবে তার পুনঃরাবৃত্তি সম্ভব নয়। স্মৃতি তাজা করার জন্য মাত্র দু একটা উপমা তুলে ধরতে চাই।

১৯৪৭ থকে ৫০ সাল পর্যন্ত জওহরলাল নেহেরু ৩বার পুলিশ এ্যাকশন করে তৎকালীন পূর্বপাকিস্তান (আজকের বাংলাদেশ) দখল করার পরিকল্পনা করেছিল। এ তথ্য ফাঁস করেছেন মিঃ নিরোদ সি চৌধুরী তাঁর এক প্রবন্ধে। জয়প্রকাশ নারায়ন সৈন্য ঢুকিয়ে পূর্ব পাকিস্তান গ্রাস করার পরামর্শ দিয়েছিলেন। শুধু কি নেহেরু- জয়প্রকাশ! প্যাটেল বলেছিলেন ‘পূর্ববাংলাকে ৬মাসের মধ্যেই আমাদের পা’য়ে এসে পড়তে হবে ‘। ‘৪৭ থেকে বর্তমান মোদির জমানা পর্যন্ত ভারত প্রতিটি পদক্ষেপে নিজেকে পররাজ্য লোভী, চরম হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক দেশ বলে প্রমান রেখেছে! তারপরও ৯০%মুসলমানের দেশ বাংলাদেশ বলে ভারত নাকি তার ‘নাড়ীর বন্ধু ‘!

বাংলাদেশের (ভারত নিয়োজিত) প্রধানমন্ত্রী বলেন, “ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে"। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত-বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মত’!

অতএব স্ত্রীর সম্পত্তিতে তো স্বামীর অধিকার থাকা বাঞ্ছনীয়। সেজন্যই আজ বাংলাদেশের সবকটা নদী ভারতের অধিকারে! বাংলাদেশের রাস্তাগুলোতে চলছে ভারতীয় ট্রাক বহর! রেলপথ ভারতের জন্য উন্মুক্ত! সমুদ্রবন্দরে ভারতের অবাধ অধিকার প্রতিষ্ঠিত! বাংলাদেশের সমুদ্র উপকূল ভারতের নজরদারিতে। বাংলাদেশ ব্যাংকের প্রধান থেকে মন্ত্রনালয়ের সচিব বেশিরভাগ পদ ভারতীয় র’অপারেটরদের হাতে! পুলিশ প্রশাসনে গ্রাম পর্য্যায় পর্যন্ত ভারতীয় ক্যাডারদের দৌরাত্ম। তাদের অস্ত্র মুসলমানদের ক্রশফায়ারে হত্যা করার জন্য উন্মুক্ত ভাবে কাজ করে যাচ্ছে !

দেশের মুসলমান যুবকরা বেকার, অথচ লক্ষ লক্ষ ভারতীয়রা এদেশে চাকরীকরে, ব্যবসা করে ভারতে টাকা পাচার করছে। ভারত এখন বাংলাদেশ থেকে সর্বাধিক রেমিটেন্স অর্জনকারী দেশে।
দেশের প্রায় সবকটা সংবাদপত্র এবং টেলিভিশন ভারতের নিয়ন্ত্রনে।
দেশের ভিতরে ‘ইসকন’, ‘হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য' ইত্যাদি নামের বেশ কিছু সংগঠন এবং এনজিও মুসলমানদের বাড়ীঘর দখল, অত্যাচার, হত্যা প্রভৃতির মাধ্যমে সংখ্যাগুরু মুসলমানদের ভিতর ত্রাস সঞ্চার করে রেখেছে। ৯৮% মুসলমান দেশে ইউনিভার্সিটি হলে গরুর গোস্ত খাওয়া নিষিদ্ধ করা হচ্ছে! মেয়েদের হিজাব নিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এসবই নিত্যদিনের খবর। তারপরও বলা হচ্ছে বংলাদেশ নাকি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র!

বিজেপির গুরু ভিডি সাভারকর ১৯২৩ সালে হিন্দুর সংজ্ঞা দিয়ে বলেছিলেন, “হিন্দু এমন এক মানুষ যিনি সিন্ধু থেকে সাগর পর্যন্ত বিস্তৃত ভারতবর্ষকে নিজের পিতৃভূমি, পূণ্যভূমি এবং তার ধর্মের জন্মস্থান বলে মনে করে।" ভারত তোষনকারী আওয়ামীলীগ নেতানেত্রীরা, ক্ষমতায় টিকে থাকবার জন্য সেই হিন্দুত্ববাদী ভারতের যতই দালালি করুক,যতইগুনগান করুক, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র বলে যতই প্রচার করুক না কেন, ভারত বন্ধুত্বের একটা নজীরও স্থাপন করতে পারেনি।
ভারতীয় দালালরা ‘৭১ সালের স্বাধীনতা যুদ্ধের উপমা টেনে জনগনের মগজ ধোলাই করতে চায়, তাদের জানিয়ে দেবার সময় এসে গেছে যে , ভারত আমাদের স্বাধীনতার জন্য ৭১ সালে সেনা অভিযান করেনি, তাদের উদ্দেশ্য ছিল, শক্তিশালি পাকিস্তান ভেঙ্গে দূর্বল করে ফেলা, এবং বাংলাদেশ নামক পূর্ববাংলাকে ১৯৪৭ এর আগের হিন্টারল্যান্ড বা ভারতের তাঁবেদার রাষ্ট্রে পরিনত করা, যা আজকের বাস্তবতা।

১৭কোটি মুসলমানের দেশটাকে ভারত জল, স্থল আকাশ সমুদ্র চারিদিক থেকে ঘিরে ধরে ধ্বংসের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে। আজ প্রয়োজন নবজাগরণের, সৎ বন্ধু অন্বেষণের, এবং প্রয়োজন আত্মবাদে বলীয়ান হয়ে ওঠার। বাংলাদেশের শোষিত মানুষকে আহ্বান জানাই! বিলীন হয়ে যাওয়ার আগে আত্মবলে বলীয়ান হয়ে জেগে উঠুন! আমাদের প্রিয় রাসূল (সাঃ) আমাদের শিখিয়েছেন “ক্ষমতা মদমত্ত জালেমের জুলুমবাজির প্রতিবাদে সত্য কথা বলা, ও সত্য মতের প্রচারই সর্বোৎকৃষ্ট জেহাদ।" আসুন এই রমযানে আমরা সকলে একহয়ে সেই জেহাদে প্রবৃত্ত হই। প্রিয় দেশটাকে ঘৃন্য দূর্বৃত্তের হাত থেকে রক্ষা করি! হায়দারাবাদের মত বিলুপ্ত হয়ে যাওয়ার আগে আমাদের আড়াই লক্ষ মসজিদের পূন্য দেশ কে ,আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমকে, হায়দারাবাদ বা তার পূণ্য চারমিনার মসজিদের মত অপরিচ্ছন্ন দূর্বিত্তের নাপাক পদস্পর্শ থেকে হেফাজত করি! ১৮ কোটি মুসলমানের ঈমানি শক্তি এক হলে আল্লাহর রহমতে যেকোন বৃহত শক্তির বিরূদ্ধে বিজয় গৌরব অর্জন কঠিন নয়।

লেখক : আরিফুল হক
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বহু গ্রন্থের লেখক
আমার দেশ, ১৩ মার্চ ২০২৪

Address

Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Junction-জংশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category