25/09/2024
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ প্রাকৃতিক এবং ঘরোয়া উপায়ে তৈরি বিভিন্ন পুষ্টি উপাদান সমৃদ্ধ, বায়োটিন লাড্ডু।
এতে রয়েছে বিভিন্ন ধরনের বীজ যেমন চিয়া সিড, তিসির বীজ, কালিজিরা এবং বিভিন্ন ধরনের বাদাম যেমন কাঠবাদাম, চিনাবাদাম, আখরোট। এতে আরো রয়েছে খেজুর।
এই লাড্ডুতে ব্যবহৃত প্রতিটি উপাদান-ই স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।
এখন আসি এই লাড্ডু স্বাস্থ্যের জন্য কেন উপকারী?
✅ এতে রয়েছে বায়োটিন, যা ত্বক এবং চুলের স্বাস্থ্য নিশ্চিত করে, কোলেস্টেরল কমায় এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।
✅ এতে আরো রয়েছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যা হার্টের জন্য ভালো এবং ব্রেইন ডেভেলপমেন্টে সাহায্য করে।
✅ এতে ব্যবহৃত খেজুর এবং বাদাম সমূহ ফাইবারের অন্যতম উৎস।
✅ এছাড়াও এটি হাড়ের স্বাস্থ্য নিশ্চিত করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট এর উৎস হিসেবে কাজ করে।
✅ Postpartum hair loss, Hormonal imbalance, Constipation এবং Overall wellbeing এর জন্য প্রতিটি উপাদান-ই গুরুত্বপূর্ণ।
ছোট থেকে বড় সকল বয়সিরাই এটি গ্রহণ করতে পারবে। তবে যাদের কিডনির সমস্যা আছে তাদের এটি গ্রহণ না করাই উচিত কারণ এতে ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের বাদাম এবং বীজ, যা কিডনি রোগীর জন্য ক্ষতির কারণ হতে পারে।
প্রতিদিন একটি করে লাড্ডু যেকোনো সময়ে গ্রহণ করা যাবে; খাবারের পরে মুখ মিষ্টি করার জন্য কিংবা খালি পেটে ক্ষুধা নিবারনের জন্য।