16/03/2026
আপনিও কি প্রতিদিন এই ভুলটা করছেন?
গরমের দিনে অনেকেই অজান্তেই প্লাস্টিক বোতল রোদে রেখে দেই। কিন্তু অতিরিক্ত তাপমাত্রায় প্লাস্টিকের কিছু রাসায়নিক উপাদান ধীরে ধীরে পানির সাথে মিশে যেতে পারে।
বিশেষ করে যখন বোতলটি দীর্ঘ সময় রোদে থাকে বা বারবার ব্যবহার করা হয়, তখন BPA (Bisphenol A) পানিতে মিশে যাওয়ার ঝুঁকি বাড়ে। গবেষণায় দেখা গেছে, এসব রাসায়নিক শরীরে ঢুকলে হরমোনের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে এবং দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।
তাই সচেতন থাকুন—
☀️ প্লাস্টিক বোতল রোদে ফেলে রাখবেন না।
🔄 একই প্লাস্টিক বোতল বারবার ব্যবহার কমান।
💧 সবসময় নিরাপদ বোতলে পরিষ্কার পানি পান করার অভ্যাস করুন।
ছোট একটি সচেতনতা আপনার স্বাস্থ্যকে রাখতে পারে নিরাপদ।