Abiha Mim

Abiha Mim Mim's Lifestyle

21/07/2025
আজ একটু বেশি কাঁপছে বুকটা...আজকের ভয়াবহ দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ, উত্তরা শাখায় যে নিষ্পাপ শিশুরা প্রাণ হারিয়ে...
21/07/2025

আজ একটু বেশি কাঁপছে বুকটা...

আজকের ভয়াবহ দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ, উত্তরা শাখায় যে নিষ্পাপ শিশুরা প্রাণ হারিয়েছে, তারা সবাই তো কারও না কারও সন্তান। আমার সন্তানও পড়ে এই স্কুলের অন্য একটি ব্রাঞ্চে... ভাবতেই গা শিউরে ওঠে—আজ যে জায়গাটায় অন্য কেউ চিরতরে নিথর হয়ে গেল, সেখানেই তো আমার সন্তানটাও হতে পারতো!

আল্লাহর অশেষ কৃপায় আমার সন্তান বেঁচে গেছে, কিন্তু যাদের সন্তান আর ফিরে আসবে না, তাদের মা-বাবার কান্না যেন এই বুক চিরে যাচ্ছে। এই শোক কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব না।

🕊️ নিহত সকল শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফদের আত্মার মাগফিরাত কামনা করি।
- আহতদের জন্য দোয়া করি—আল্লাহ যেন তাদের দ্রুত আরোগ্য দান করেন।
- এই ভয়াবহ দিনটি যেন আর কোনো মা-বাবার জীবনে না আসে, সেই প্রার্থনাই করছি।

আজ পুরো জাতির চোখে অশ্রু, মনে এক প্রশ্ন—কেন?
তবুও প্রার্থনায় হাত তুলি... যেন এই শোক আর কারো ঘরে না আসে।

আমরা একসাথে কাঁদি, একসাথে দোয়া করি। 💔

সতর্কতা মূলক পোস্ট....🚫🚫১৬ বছরের একটি ছেলে সম্প্রতি মারা গেছে। তিনি এবং তাঁর ভাই একই ঘরে ঘুমাচ্ছিলেন।গভীর রাতে তার বমি প...
13/07/2025

সতর্কতা মূলক পোস্ট....🚫🚫

১৬ বছরের একটি ছেলে সম্প্রতি মারা গেছে। তিনি এবং তাঁর ভাই একই ঘরে ঘুমাচ্ছিলেন।

গভীর রাতে তার বমি পেয়ে উঠল। তার ভাই বলেছিলেন যে তিনি তার হাতটি তার মুখের কাছে ধরে বাথরুমে নিয়ে গিয়েছিলেন।
বমি করার পরে শ্বাস নিতে অসুবিধার অভিযোগ করেন তিনি। পরে মারা যান।.... এখন ডাক্তার ঘোষণা করেছেন যে তিনি বিছানা বা গালিচা নষ্ট না করার জন্য টয়লেটে পৌঁছা পর্যন্ত তিনি তার বমি ধরে রেখেছিলেন, এবং এটাই তাকে দম বন্ধ করেছিল। বমিটি সরাসরি তার বাতাসের পাইপ এবং শ্বাস প্রশ্বাসের ট্র্যাকের মধ্যে চলে যায়।.... সুতরাং, আমাদের উচিত বাচ্চাদের যেখানে বমি লাগে সেখানে করতে দেওয়া। বাথরুমে না পৌঁছানো পর্যন্ত আমাদের কখনই তাদের বমি ধরে রাখতে বাধ্য করা উচিত নয়। কার্পেটটি সর্বদা ধুয়ে নেওয়া যাবে তবে আমরা কোনও শিশুকে ফিরে পেতে পারি না একবার শ্বাস বন্ধ হয়ে গেলে।

শুধু শিশু নয় বড়দেরও এমন হতে পারে।

12/07/2025


পাকিস্তানি এই মডেলের নাম Humaira Asghar Ali
পাকিস্তানের পুলিশ একটা ফ্ল্যাট খালি কর‍তে গিয়ে তার
মৃ**তদেহ খুঁজে পায়!

সে দুনিয়া থেকে চলে গিয়েছে সম্ভবত ৯-১০ মাস আগে! এই এতোগুলা মাসে তার খবর ও কেউ নেয় নাই!!!
সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? সে যে দুনিয়াতে নাই,এইটা কেউ জানেই না! তার খোঁজ ও কেউ নেয় নাই! 🥺
ফেসবুকে তার লাস্ট পোস্ট ২০২৪ সালে জুলাই মাসে, যেই ফ্ল্যাটে থাকতো সেটার ভাড়া বাকি ৯-১০ মাসের, সব সময় নিয়মিত টাকা পরিশোধ করতো। এবার অনেক মাস পেরিয়ে গেলো ভাড়া দেই নি। তার বাসায় থাকার সব খাবারের মেয়াদ ও শেষ হয়ে গিয়েছে আগেই!😓

তার ফ্যামিলির সাথে তার সম্পর্ক ভালো ছিলোনা, সে ফ্যামিলি থেকে আলাদা হয়ে একা থাকতে শুরু করে।

বুঝলাম ফ্যামিলি নাই, তাই বলে কোনো ফ্রেন্ড ও কি ছিলোনা?
একজন মডেল, তার কি কোনো সহকর্মী ও ছিলোনা?
কেউ কি কখনো জানতে চায় নাই 'আচ্ছা এই মেয়েটা কই? তার তো কোনো খোঁজ নাই!'

একটা মানুষ এতোটা 'একা' হতে পারে?🥺
১০-১৫ দিন কাউকে না দেখলেও আমরা তার কথা চিন্তা করি, সেখানে ৯-১০ মাস আগেই যেই মানুষ টা দুনিয়া থেকে চলে গেছে তার খবর নেওয়ার চেষ্টা করলো না কেউ? এমনকি তার মা বাবাও না?
এতোটা পা**ষান কিভাবে হতে পারে??

৯/১০ টা মাস সে এভাবেই পড়ে রইলো,পুলিশ না গেলে আরো কয়েক মাস/বছর হয়তো এভাবেই পড়ে থাকতো! কেউ জানতো না, কেউ খবর নিতেও আসতো না!!

এতো দুর্ভাগ্যজনক 'বিদায়' আর কারো সাথে না হোক!
এতো বেশি 'একা' আর কেউ না হোক!! 🥺😭

©️

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Abiha Mim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Grocery Store?

Share