08/06/2025
তুমি ভাবছো..!😥
আমি বদলে গিয়েছি! আমি বদলাইনি, আগের মতোই আছি! শুধু একটু একটু করে তোমার কাছে নিজেকে প্রকাশ করা বন্ধ করে দিয়েছি! আর তোমাকে নিয়ে গড়ে উঠা ছোট্ট ছোট্ট অনুভূতির পাতাগুলো ধীরে ধীরে গুটিয়ে নিয়েছি নিজের ভিতরে.!😔
সব কিছু থেকে কেমন যেন আগ্রহ হারিয়ে ফেলেছি! এখন আর কোনো কিছুই প্রকাশ করতে ইচ্ছে করে নাহ্.!😓
যে না বলা কথাগুলো তোমাকে বলবো বলে জমিয়ে ছিলাম হৃদয়ের কোণে, সেগুলো এখন কেবল পুরনো ডায়েরির পাতায় বেঁচে থাকে! ভেবোনা অভিমান করেছি শুধু বোঝার জায়গাটুকু এখন আর খুঁজে পাই নাহ্.!😥
আমি এখনো বিরহে কাতর! ভালোবাসায় নরম অনুভবে ভরা সেই আগের মানুষটাই! শুধু তোমার কাছে হারিয়ে ফেলেছি নিজেকে খোলার সাহসটা.!😔💔🥀