Al-Harim Shop

Al-Harim Shop আল্লাহ তাআলা ব্যবসা কে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সূরা বাকারা আয়াত ২৭৫

২০২৫ সালে রওনা দেওয়া বিমানটি গন্তব্যে পৌঁছায় ২০২৪ সালেক্যাথে প্যাসিফিকের একটি বিমান হংকং থেকে ২০২৫ সালের পয়লা জানুয়ারির ...
01/01/2025

২০২৫ সালে রওনা দেওয়া বিমানটি গন্তব্যে পৌঁছায় ২০২৪ সালে

ক্যাথে প্যাসিফিকের একটি বিমান হংকং থেকে ২০২৫ সালের পয়লা জানুয়ারির রাত ১২টা ৩৮ মিনিটে যাত্রা শুরু করে। নির্ধারিত সময়ে সেটি যখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে পৌঁছায়, তখনও সেখানকার ঘড়ির কাঁটায় বাজে ৩১ ডিসেম্বর রাত ৮টা ৫৫ মিনিট। অর্থাৎ ২০২৫ সালে রওনা দেওয়া বিমানটি পৌঁছায় ২০২৪ সালে।

১ বলে ১৫ রান, বিপিএলে বিশ্বরেকর্ড২০৪ রানের বড় টার্গেট। রান তাড়ায় চট্টগ্রামের দরকার ছিল দারুণ এক শুরুর। চট্টলার দল সেটি প...
31/12/2024

১ বলে ১৫ রান, বিপিএলে বিশ্বরেকর্ড

২০৪ রানের বড় টার্গেট। রান তাড়ায় চট্টগ্রামের দরকার ছিল দারুণ এক শুরুর। চট্টলার দল সেটি পেয়ে যায় খুলনার বোলার ওশান থমাসের কল্যানে। একের পর এক নো আর ওয়াইডে এক বলেই দিয়েছেন ১৫ রান!

যারা ভুলেও ফুলকপি খাবেন নাফুলকপি একটি শীতকালীন সবজি। এ সময় প্রায় সবার ঘরেই প্রতিদিন ফুলকপির কোনো না কোনো পদ খাওয়া হয়। স্...
31/12/2024

যারা ভুলেও ফুলকপি খাবেন না

ফুলকপি একটি শীতকালীন সবজি। এ সময় প্রায় সবার ঘরেই প্রতিদিন ফুলকপির কোনো না কোনো পদ খাওয়া হয়। স্বাস্থ্যকর এই সবজি বিভিন্ন রোগের দাওয়াই হিসেবে কাজ করে।

ওজন কমানো থেকে শুরু করে হৃদরোগ, ডায়াবেটিস, ক্যানসারসহ বিভিন্ন সমস্যার সমাধান করে। ফুলকপি হলো সরিষা পরিবারে সদস্য। ব্রোকলি, বাঁধাকপি ও ব্রাসেলস স্প্রাউট সবই এ পরিবারের অংশ। সাধারণত ক্রুসিফেরাস সবজি হিসেবে পরিচিত ফুলকপি।

ইউএসডিএ’র তথ্যমতে, প্রায় ১০৭ গ্রাম ওজনের ১ কাপ কাটা কাঁচা ফুলকপিতে প্রায় ২৭ ক্যালোরি, ২ গ্রাম প্রোটিন, ৫ গ্রাম কার্বোহাইড্রেট ও ০.৩ গ্রাম ফ্যাট থাকে।

এতে ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন বি ৬, পটাসিয়াম, কোলিন ও ফোলেট সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিটামিনও খনিজ রয়েছে।

তবে ফুলকপি ডেকে আনতে পারে শারীরিক নানা সমস্যা। এর ফলে হজমের সমস্যা হতে পারে। ক্রুসিফেরাস সবজি হজম করা কঠিন, বিশেষ করে যখন আধা সেদ্ধ বা অবস্থায় কাঁচা খাওয়া হয়।

গর্ভাবস্থায় ও বুকের দুধ খাওয়ান যেসব নারীরা, তারাও চিকিৎসকের পরামর্শ ছাড়া ফুলকপি খাবেন না। কারণ এ সবজি কিছু কিছু ওষুধে পার্শ্ব-প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

ক্লিভল্যান্ড ক্লিনিকের মতে, ভিটামিন কে রক্ত পাতলা করার ওষুধের সঙ্গে বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারে। তাই আপনি যদি রক্ত পাতলা করা ওষুধ ব্যবহার করেন, তাহলে ফুলকপি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

ফুলকপি খেলে অনেকেরই অ্যালার্জি হয়। এটিও ফুলকপির একটি সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া। ফুলকপিসহ বিভিন্ন ধরনের প্রোটিনযুক্ত সবজি ও ফলে অনেকের অ্যালার্জির সমস্যা হতে পারে।

মায়োক্লিনিকের তথ্য অনুসারে, কিছু শাক-সবজি ও ফলে অ্যালার্জি-সৃষ্টিকারী প্রোটিনই মূলত এ ধরনের অ্যালার্জির জন্য দায়ী।

এ ছাড়াও ফুলকপি খাওয়ার পর অনেকেই গন্ধযুক্ত ঢেঁকুর ওঠে। ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ডিসঅর্ডার বলছে, শুধু ফুলকপি নয় মটরশুঁটি, গোটা শস্য, বাঁধাকপি, ব্রাসেলস স্প্রাউট, ব্রোকলি, অ্যাসপারাগাসসহ বিভিন্ন শাকসবজি খাওয়ার ফলে রাফিনোজ গ্যাস হতে পারে।

২০১৫ সালে ‘পুষ্টি ও ক্যানসারে’ প্রকাশিত একটি মেটা-বিশ্লেষণের তথ্য অনুসারে, ক্রুসিফেরাসযুক্ত শাক-সবজি অতিরিক্ত গ্রহণের ফলে থাইরয়েড ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে।

গবেষণায় আরও জানানো হয়, ক্রুসিফেরাস সবজি ও আয়োডিনের প্রাপ্যতার উপর থাইরয়েড ক্যানসারের ঝুঁকি অনেকটাই বাড়ে।

মাছ, সামুদ্রিক শৈবাল, দুগ্ধজাত দ্রব্য, শস্য-ভিত্তিক পণ্য যেমন সিরিয়াল-রুটি, আয়োডিনযুক্ত লবণ, ফল ও শাকসবজিসহ বিভিন্ন খাবারে প্রাকৃতিকভাবে পাওয়া যায় আয়োডিন।

এনআইএইচের তথ্য অনুসারে, থাইরয়েড হরমোন তৈরির জন্য শরীরের আয়োডিন প্রয়োজন। যা শরীরের বিপাক ও অন্যান্য গুরুত্বপূর্ণ শারীরিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। গর্ভাবস্থা ও শৈশবকালে সঠিক হাড়-মস্তিষ্কের বিকাশের জন্যও আয়োডিন প্রয়োজন।

এনআইএইচ নোট করে যে, মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ খাবার এবং পানীয় থেকে পর্যাপ্ত আয়োডিন পান। যেমন- ফুলকপিসহ গয়ট্রোজেনযুক্ত খাবার খাওয়ার বিষয়ে কেউ তেমন নিষেধ মানেন না।

তবে নিয়ম অনুযায়ী ও নির্দিষ্ট পরিমাণে খাওয়া হলে ফুলকপি স্বাস্থ্যের জন্য হতে পারে অনেক উপকারী। সপ্তাহে একদিন বা দু’দিন অল্প পরিমাণে এটি খেতে পারেন।

ফুলকপি বিভিন্ন উপায়ে খেতে পারেন। তবে আপনার যদি হজমের সমস্যা থাকে তাহলে রান্না করে তবেই ফুলকপি খাবেন। তবে পানি সেদ্ধ করবেন না, এতে ফুলকপিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট নষ্ট হয়ে যায়। সূত্র: লাইভস্ট্রং/টাইমস অব ইন্ডিয়া/ইট দিস, নট দ্যাট

জানেন হঠাৎ দাম কমে দেশি পেঁয়াজের কেজি কত হলো?দীর্ঘদিনের অস্থিরতার পর দেশের পেঁয়াজের বাজারে ফিরেছে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা।...
31/12/2024

জানেন হঠাৎ দাম কমে দেশি পেঁয়াজের কেজি কত হলো?

দীর্ঘদিনের অস্থিরতার পর দেশের পেঁয়াজের বাজারে ফিরেছে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা। নতুন পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি এবং সরকারের কার্যকরী পদক্ষেপের ফলে বাজারে পেঁয়াজের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। এতে স্বস্তি ফিরেছে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের মাঝে।

আজ রবিবার (২৯ ডিসেম্বর) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা যায়, স্থানীয় কৃষকদের উৎপাদিত নতুন পেঁয়াজের সরবরাহে বাজারে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সরবরাহ বৃদ্ধির ফলে পাইকারি ও খুচরা উভয় ক্ষেত্রেই দাম কমে এসেছে।

বীরগঞ্জ পৌর আরতের ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘নতুন পেঁয়াজ বাজারে আসায় সরবরাহ বেড়েছে। আজ পাইকারি বাজারে দেশি নতুন পেঁয়াজ প্রতি কেজি ৫২ টাকায় বিক্রি হচ্ছে।’

পৌর বাজারের খুচরা বিক্রেতা মো. মোজাম্মেল হক বলেন, ‘দেশি নতুন পেঁয়াজ এখন ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
আগের তুলনায় দাম অনেকটাই সহনীয় হয়েছে তাই ক্রেতারাও সন্তুষ্ট।’

পেঁয়াজ কিনতে আসা স্বপন দাস নামে এক ক্রেতা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আগে পেঁয়াজের চড়া দামের কারণে সংসার খরচ চালানো কঠিন হয়ে পড়েছিল। এখন দাম কমায় ব্যয়ও অনেকটা কমেছে। এই দাম যদি স্থায়ী থাকে, আমাদের জন্য এটি বড় স্বস্তি।

বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, এ বছর উপজেলায় পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ছিল ১৪৯ হেক্টর জমি। এর মধ্যে ৪০ হেক্টর জমিতে চাষ হয়েছে এবং ১৭ হেক্টর জমির পেঁয়াজ ইতিমধ্যে কর্তন হয়েছে। ফলন সন্তোষজনক হওয়ায় হওয়ায় কৃষকরা ভালো দাম পাচ্ছেন। স্থানীয় কৃষকদের উৎপাদিত পেঁয়াজ সরাসরি বাজারে সরবরাহ করায় বাজারে স্থিতিশীলতা এসেছে। এতে কৃষক এবং ক্রেতা উভয়ই উপকৃত হচ্ছেন।

হোমদেশচট্টগ্রাম বিভাগফলের বাগান করে আয় ৫০ লাখ টাকাতৌহিদ জামান, যশোর৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:০১তিন ধরনের ফলের বাগান করে বছরে ...
31/12/2024

হোমদেশচট্টগ্রাম বিভাগ
ফলের বাগান করে আয় ৫০ লাখ টাকা
তৌহিদ জামান, যশোর
৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:০১
তিন ধরনের ফলের বাগান করে বছরে ৫০ লাখের বেশি টাকা আয়
তিন ধরনের ফলের বাগান করে বছরে ৫০ লাখের বেশি টাকা আয়
তিন ধরনের ফলের বাগান করে বছরে ৫০ লাখের বেশি টাকা আয় করেছেন আব্দুল করিম। তিনি যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের মুজগুন্নী গ্রামের বাসিন্দা। এর মধ্যে চলতি বছর মাল্টা ও কমলা বিক্রি করে ২৮ লাখ, বরই বিক্রি করে ২০ লাখ এবং এসব গাছের চারা বিক্রি করে ১২ লাখ টাকার বেশি আয় করেছেন। তাকে দেখে এলাকার অনেকেই উৎসাহিত হচ্ছেন মাল্টা, কমলা ও বরই চাষে।

খোঁজ নিয়ে জানা যায়, এইচএসসি পর্যন্ত পড়াশোনা করে পোলট্রি খামার করেন আব্দুল করিম। খামারে বার্ড ফ্লু আক্রান্ত হয়ে বিরাট ক্ষতি হয়। এরপর বন্ধু কৃষি বিভাগের কর্মকর্তা মৃত্যুঞ্জয় রায়ের পরামর্শে মাল্টা ও কমলার চাষ শুরু করেন। আড়াই বছর পর লাভের মুখ দেখেন। ২২ শতক জমিতে মাল্টা চাষ শুরু করেছিলেন। এখন সাড়ে পাঁচ বিঘা জমিতে মাল্টার বাগান। সেখান থেকে প্রতি বছর ফল বিক্রি করছেন।

১২৫ পিস মাল্টা ও ২৫ পিস কমলার চারায় বাগান শুরু

বাগান শুরুর কথা জানিয়ে আব্দুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০১৩ সালের শেষের দিকে খুলনার কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে ১২৫ পিস মাল্টা আর ২৫ পিস কমলার চারা আনি। উচ্চতা অনুযায়ী এগুলো ১০০-২৫০ টাকা দরে কিনেছিলাম। সেগুলো লাগানোর দেড় বছর পর ফলন পাই। এ পর্যন্ত আটবার ফলন পেয়েছি। প্রথম দফায় খরচ ও বিক্রি মিলিয়ে সমান হয়েছিল। পরের বছর আড়াই লাখ, এর পরের বছর দ্বিগুণ হয়েছিল লাভ। ২০২৪ সালে মাল্টা আর কমলা বিক্রি করে আয় হয়েছে ২৮ লাখ টাকা।’

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এবার ১ হাজার ৫০ টাকা ক‌মিয়ে ...
31/12/2024

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এবার ১ হাজার ৫০ টাকা ক‌মিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম কমানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা।

With Harir shop – I just got recognized as one of their rising fans! 🎉
13/10/2024

With Harir shop – I just got recognized as one of their rising fans! 🎉

03/10/2024

I gained 6 followers, created 42 posts and received 32 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

Premium Stone Borka with Hijabবোরকা সাথে থাকবে জিহাব।ফেব্রিক্সঃ দুবাই চেরি।ডিজাইনঃ স্টোন বসানো।কোয়ালিটিঃ প্রিমিয়াম।কালার...
26/09/2024

Premium Stone Borka with Hijab

বোরকা সাথে থাকবে জিহাব।
ফেব্রিক্সঃ দুবাই চেরি।
ডিজাইনঃ স্টোন বসানো।
কোয়ালিটিঃ প্রিমিয়াম।
কালার গ্যারান্টি।

সাইজঃ
বডিঃ 46 পর্জন্ত।
লংঃ 52, 54, 56
ইনবক্সে যোগাযোগ করুন

Toncil Cotton PanjabiFabrics: Toncil CottonDesign: EmbroideryButton: Snap ButtonSize: M, L, XL
26/09/2024

Toncil Cotton Panjabi

Fabrics: Toncil Cotton
Design: Embroidery
Button: Snap Button

Size: M, L, XL

Address

Dhaka
3019

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Harim Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category