02/10/2025
হালুয়াঘাটে গারো কিশোরী ধর্ষণের শিকার — নিন্দা ও প্রতিবাদ জানাই ✊
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ২নং জুগলী ইউনিয়নের ১৫ বছরের(৯ম শ্রেণির ছাত্রী) এক গারো আদিবাসী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে।
👉 অভিযোগ উঠেছে, এক বাঙালি অটোরিকশা চালক এ জঘন্য ঘটনার সঙ্গে জড়িত।
👉 বর্তমানে আসামী পলাতক রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়—
কিশোরীটি তার বান্ধবীদের সঙ্গে হালুয়াঘাট সদরে পূজা দেখতে গিয়েছিল। ফেরার পথে সে একা অটোরিকশায় উঠলে চালক জোরপূর্বক তাকে অপহরণ করে নিয়ে যায়। ভিক্টিমের বড় ভাই জানিয়েছেন, কয়েকজন মিলে মেয়েটির মুখ চেপে ধরে অটোরিকশা থেকে নামিয়ে নিয়ে যায়।
পরে পরিবারের দীর্ঘ খোঁজাখুঁজির পর হালুয়াঘাট সদরের পাশ থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হলেও এখনও পর্যন্ত ধর্ষককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ! 😡
এটি কেবল একটি মেয়ের উপর নৃশংসতা নয়—বরং সমগ্র গারো সমাজ ও মানবতার উপর আঘাত।
📢 আমাদের দাবি:
✊ ধর্ষককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
✊ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
✊ পাহাড়ি ও আদিবাসী মেয়েদের নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে।
👉 ন্যায়বিচার না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে ✊
#ধর্ষকের_শাস্তি_চাই