মার্কাজুল হক্ক ইসলামি ফাউন্ডেশন।

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • মার্কাজুল হক্ক ইসলামি ফাউন্ডেশন।

মার্কাজুল হক্ক ইসলামি ফাউন্ডেশন। Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মার্কাজুল হক্ক ইসলামি ফাউন্ডেশন।, Grocers, Dhaka.

মার্কাজুল হক্ক ইসলামি ফাউন্ডেশন এর মাধ্যমে, আমরা ইসলামের বিধান ও নীতিমালা বাস্তবায়নে অবদান রাখতে চাই। হক্ক-বাতিলের মধ্যে তফাৎ খুঁজে বের করার মাধ্যমে মানুষকে আমরা সত্যের সন্ধান দিতে চাই।
ইসলামপন্থী মুমিন মুসলমান ভাইদের নিয়ে আমাদের এই পথচলা।

01/06/2025

24/05/2025

16/05/2025
আলহামদুলিল্লাহ্! ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।  এটি সকলেরই একান্ত কাম্য ছিল। শান্তির দিকে এ অগ্রগতি নিঃসন্দেহে...
10/05/2025

আলহামদুলিল্লাহ্! ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এটি সকলেরই একান্ত কাম্য ছিল। শান্তির দিকে এ অগ্রগতি নিঃসন্দেহে স্বস্তির বার্তা।

তবে বাস্তবতা হচ্ছে, মূল কাজটি ইতোমধ্যেই পাকিস্তান আদায় করে নিয়েছে। কৌশলগতভাবে নিজেদের অবস্থান ও দাবি তুলে ধরে, ভারতের শক্তিমত্তা এবং আত্মঅহংকারকে বাস্তবতার মাটিতে নামিয়ে এনেছে পাকিস্তান।

একথা নিঃসন্দেহে বলা যায়—পাকিস্তান তার কাঙ্ক্ষিত অর্জন ছিনিয়ে নিয়েই এ যুদ্ধবিরতির পথে এসেছে। ছুম্মা আলহামদুলিল্লাহ!

তোমার টাকা নেই, সমাজে তোমার কোন সন্মান নেই। তোমাকে টাকার পিছনে ছুটতেই হবে। টাকা কেই ভালোবাসতে হবে। নইলে...নিজের পরিবার, ...
07/05/2025

তোমার টাকা নেই, সমাজে তোমার কোন সন্মান নেই। তোমাকে টাকার পিছনে ছুটতেই হবে। টাকা কেই ভালোবাসতে হবে। নইলে...

নিজের পরিবার, আত্মীয় স্বজন, ও বন্ধু মহলে তোমার কোন মূল্য নেই।

যতই তুমি সুদর্শন হও না কেন? তোমার আসল সৌন্দর্য তোমার ইনকাম।

যতই তুমি উচ্চ শিক্ষার ডিগ্রি গলায় ঝুলিয়ে রাখো। তোমার আসল ডিগ্রি তোমার রোজগার।

যতই তুমি মহান প্রেমিক হও, টাকা না থাকলে তোমার বেলা বোস অন্যের ঘরণী।

যতই তুমি গন্ধহীন ফুল হও, তোমার পকেট ভর্তি থাকলে, অনেক ভ্রমর তোমার চারদিকে ঘুরবে।

তোমার টাকাই বলে দেবে তুমি কোন আত্মীয়র বাড়িতে নিমন্ত্রণ পাবে।

তোমার টাকাই ঠিক কবরে, কোন বংশের কেমন সুন্দরী তোমার জীবন সঙ্গী।

তোমার টাকাই ঠিক করবে, তোমার ছেলে মেয়ে কোথায় কতটা আদর পাবে।

মৃত্যুর পরে তোমার উত্তরসূরি তোমাকে কতটা গালাগালি দেবে, সেটা নির্ভর করছে তোমার জমানো টাকার পরিমানের উপর।

তুমি জন্মেছ টাকা রোজগারের জন্য। পরিবারের সবার সুখ ও হাসি কেনার জন্য, তাই তোমার টাকার প্রয়োজন, অনেক অনেক টাকা।

তোমার পরিশ্রম, তোমার ঘাম, তোমার রক্তর হিসাব কেউ রাখবে না। শুধু তোমার টাকার হিসেব রাখা হবে।

তোমার আবেগ, তোমার ক্ষিদে, তোমার চাহিদা কেউ বুঝবে না। বুঝবে শুধুই তোমার ব্যাঙ্ক ব্যালেন্স।

টাকা থাকলে তুমি সবার নজরে মহা পুরুষ, আর না থাকলে কাপুরুষ।

টাকা থাকলে তোমার সব কথাই বাণী। আর না থাকলে নর্দমার পানি।

তাই তোমাকে টাকা জোগাড় করতে হবে। কারণ তুমি পুরুষ। তুমি মানুষ নও তুমি শুধুই একটা রক্ত মাংসে গড়া টাকা উৎপাদনের মেশিন।

এটাই বাস্তবতা বন্ধু।
Tilottoma Academy

♦️ কিভাবে বিবাহিত জীবন সুন্দর করবেন: ১০টি গুরুত্বপূর্ণ পরামর্শ:১. একসাথে কখনো রেগে যাবেন নাবিবাহিত জীবনে রাগ আসতেই পারে,...
02/05/2025

♦️ কিভাবে বিবাহিত জীবন সুন্দর করবেন: ১০টি গুরুত্বপূর্ণ পরামর্শ:

১. একসাথে কখনো রেগে যাবেন না
বিবাহিত জীবনে রাগ আসতেই পারে, তবে কখনোই একসাথে রেগে যাবেন না। একজন যদি রেগে যান, আরেকজন যেন শান্ত থাকেন। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় না।

২. একসাথে সময় কাটানোর অভ্যাস গড়ে তুলুন। দুজন একসাথে বসে গল্প করা, রান্না করা, ঘুরতে যাওয়া বা দিনে অন্তত একবেলা একসাথে টেবিলে খাওয়া—এই ছোট ছোট অভ্যাসগুলো সম্পর্ককে দৃঢ় করে। সময় দিন এবং সময় উপভোগ করুন।

৩. ইগো বাদ দিয়ে ক্ষমা চাইতে শিখুন
ইগো অনেক সম্পর্কেরই শত্রু। নিজের ভুল হলে তা স্বীকার করুন এবং আন্তরিকভাবে ক্ষমা চান। ক্ষমা চাওয়াতে ছোট নয়, বরং সম্পর্ককে বড় করার ইচ্ছা প্রকাশ পায়।

৪. অতীত নিয়ে টানাটানি নয়। পুরনো ভুল বারবার মনে করিয়ে দেওয়া বা খোঁটা দেওয়া সম্পর্ককে বিষাক্ত করে তোলে। বরং বর্তমান ঠিক রাখুন, ভবিষ্যৎ আপনাতেই সুন্দর হবে।

৫. পার্টনারকে সম্মান দিন। কখনো সঙ্গীকে ছোট করে কথা বলবেন না, বিশেষ করে অন্যের সামনে। বরং তার প্রশংসা করুন, মজা করলেও যেন অপমান না হয়। ভালোবাসা মানে সম্মান।

৬. মনে রাখুন, আপনারা একটি টিম
দুজনের লক্ষ্য আলাদা হলেও লক্ষ্যপানে যাওয়ার পথ এক। একে অপরের স্বপ্নে উৎসাহ দিন, সাহায্য করুন। পার্টনারের সাফল্যে খুশি হন—তাহলেই সম্পর্ক আরও গভীর হবে।

৭. ঝগড়া হলে দিনের শেষটা ভালোভাবে শেষ করুন: ঝগড়া হতেই পারে, সেটাই স্বাভাবিক। কিন্তু দিনের শেষে সব ভুলে ভালোভাবে দিনের সমাপ্তি করুন। ঠান্ডা মাথায় কথা বলুন, একে অপরকে বুঝুন।

৮. দোষ চাপানোর খেলা বন্ধ করুন
সবকিছুতেই পার্টনারকে দোষারোপ না করে আগে নিজের দিকটাও দেখুন। ভুল স্বীকার করার মানে সম্পর্কের প্রতি দায়িত্ববোধ।

৯. সম্পর্কের প্রতি প্রতিশ্রুতি রাখুন
একই মানুষের সাথে সারাজীবন কাটানোর ইচ্ছা থাকতে হবে। বারবার মন অন্যদিকে গেলে সম্পর্ক টেকানো সম্ভব নয়। সম্পূর্ণ মনোযোগ দিন আপনার সঙ্গীর প্রতি।

১০. গোপন কিছু রাখবেন না: সম্পর্কে স্বচ্ছতা খুব জরুরি। একে অপরের কাছে খোলা বইয়ের মতো থাকুন। সত্য গোপন রাখলে বিশ্বাসে ফাটল ধরে। প্রতিটি কথা, অনুভূতি শেয়ার করুন।

✅ শেষ কথা: বিবাহিত জীবন একটি সুন্দর যাত্রা, যেখানে দুটি মানুষ একে অপরের হাতে হাত রেখে পথচলা শুরু করে। সেই পথচলায় ঝড়-ঝাপটা আসবেই, কিন্তু পারস্পরিক ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে সবকিছু সহজ হয়ে যায়। শুধু চাই—চেষ্টাটুকু এবং একে অপরের পাশে থাকার অঙ্গীকার!
ভালো লাগলে পোস্টটি শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিন। ❤️

বিষ পান করলে মরে একজন আর বীজ খেলে মরে সবাই 😚বর্ষা আসছে, প্রকৃতি জেগে উঠছে।ডিমওয়ালা মাছগুলো ছুটছে নদী,পানিযুক্ত খোলা মাঠে...
29/04/2025

বিষ পান করলে মরে একজন আর বীজ খেলে মরে সবাই 😚
বর্ষা আসছে, প্রকৃতি জেগে উঠছে।
ডিমওয়ালা মাছগুলো ছুটছে নদী,পানিযুক্ত খোলা মাঠের দিকে—ডিম ছাড়বে, পোনা হবে, লক্ষ কোটি মাছে ভরে উঠবে দেশ।
এই সময়ে সামান্য লোভ দেশের জন্য হতে পারে বড় ক্ষতি।

চলুন, আমরা অঙ্গীকার করি—
ডিমওয়ালা ও পোনা মাছ নিধন করব না।
প্রকৃতিকে তার নিজস্ব ছন্দে চলতে দেব।
#মাছবাঁচান

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when মার্কাজুল হক্ক ইসলামি ফাউন্ডেশন। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category