24/06/2025
কঠিন সময়ে টিকে থাকুন…👇
জীবনের পথে আমরা সবাই এক সময় না এক সময় কঠিন সময়ের মুখোমুখি হই।
হঠাৎ প্রিয়জনের দূরত্ব, চাকরির অনিশ্চয়তা, নিজের ভেতরের একাকীত্ব, কিংবা আত্মসম্মান আর ব্যক্তিত্বের টানাপোড়েন এসব কষ্ট যেন আমাদের ভেঙে ফেলতে চায়।
তবে মনে রাখবেন, সবচেয়ে গভীর অন্ধকারের পরেই আসে নতুন ভোর। কঠিন সময় মানেই শেষ নয়,বরং এ সময়েই আপনি চিনে নেবেন চারপাশের মানুষকে। কে সত্যিকারের বন্ধু, কে সহায়; আর কে মুখোশের আড়ালে লুকিয়ে থাকা হায়েনা—যে আপনার দুর্বল মুহূর্তে সুযোগ খোঁজে আপনাকে ছিঁড়ে ফেলার! এই চেনা-জানার প্রক্রিয়াটাই কঠিন সময়ের সবচেয়ে বড় উপহার। হ্যাঁ, আপনার কান্না, হতাশা, ভেঙে পড়া সবই স্বাভাবিক। কাঁদুন, মন খারাপ করুন, নিজেকে সময় দিন। তবে মনে রাখবেন, আপনি ভেঙে পড়লেও ভেঙে যেতে পারবেন না।
নিজেকে এক রাখুন, নিজেকে জোড়া দিন।
ভাবুন, এতকিছুর মধ্যেও আপনি এখনও বেঁচে আছেন, লড়ছেন, হাঁটছেন—এটাই প্রমাণ করে আপনি কতটা সাহসী। হয়তো আজ কেউ বুঝবে না আপনার লড়াইয়ের গল্প, কিন্তু একদিন এই গল্পই হবে অন্য কারও অনুপ্রেরণা।
একদিন, আপনার টিকে থাকাই হয়ে উঠবে একটি বিজয়ের ইতিহাস। নিজেকে ভালোবাসুন, সময় দিন, নিজের যত্ন নিন। প্রিয় মানুষের পাশে থাকুন। আর সবচেয়ে বড় কথা— হাল ছাড়বেন না। আপনি একা নন। এই যুদ্ধ সবার।
“ঝড় যতই প্রবল হোক, তা চিরকাল থাকে না।
সূর্য একদিন ঠিকই ফিরে আসে—আলো নিয়ে, আশা নিয়ে।
আর যারা ঝড়ের ভেতরেও দাঁড়িয়ে থাকতে শেখে,
ইতিহাস ঠিক তাদের নামটাই মনে রাখে।”
আপনার পথ কঠিন হতে পারে, কিন্তু আপনি হারিয়ে যাবার জন্য জন্মাননি। আপনি জন্মেছেন লড়াই করে জেতার জন্য।
তাই…
ভেঙে পড়লেও গড়ুন নিজেকে নতুন করে।
কারণ আপনি নিজের গল্পের নায়ক।