25/11/2024
মেয়ে : আজকে আমাদের কোন সম্পর্ক নেই তাইনা?
ছেলে : (ছেলে নিচের দিকে তাকিয়ে) হুম।
মেয়ে : আজ তুমি মুক্ত তোমার ফোন বিজি পাইলে কেউ আর বকবেনা, ঝগড়া করবেনা।
ছেলে : হুম।
মেয়ে : তুমি অনেক কেয়ারলেস। প্লীজ!!!
শরীরের যত্ন নিয়ো।
ছেলে : হুম।
মেয়ে : তুমি অনেক ভালো। দেইখো!! আমার চেয়ে অনেক ভালো মেয়ে পাবা।
ছেলে : হুম।
মেয়ে : যে আসবে তোমার সাথে একদম ঝগড়া করবেনা তোমাকে অনেক হ্যাপি রাখবে।
ছেলে : হুম।
মেয়ে : একটা কথা রাখবা?
ছেলে : হুম (মাথা নাড়িয়ে সম্মতি দিলো)।
মেয়ে : যে মেয়েটা তোমার লাইফে আসবে,
তাকে তুমি সব দিয়ে সুখে রেখো। কিন্তু আমাকে যে কলিজার টুকরা বলে ডাকতে, এটা ডেকনা প্লীজ!!
ছেলেটা কিছু বলতে পারছেনা শুধু অশ্রু চোখে নিচের দিকে তাকিয়ে আছে।
এত দিনের সম্পর্ক!!! কখনো ভাবেনি এমন একটা দিন দেখতে হবে।
মেয়ে : ভাল থেকো। বাই!!
মেয়েটা চলে যাচ্ছে খুব ইচ্ছে করছে.....তার হাত টা টেনে ধরে বলি, ''কোথায় যাও?? ভালবাসি তো তোমাকে ছাড়া আমি থাকতেই পারিনা। কিন্তু, অভিমানে আর বলা হলোনা।"
মেয়েটাও ভাবছে যদি ও একবার বলতো, ''পাগলি কোথায় যাবা ভালো বাসি তো। তাহলে আমি কোথাও যেতাম না ওকে ছেড়ে।"
আজকাল বেশির ভাগ সম্পর্কগুলি ভেঙ্গে যায়
জমে থাকা অভিমান আর সন্দেহ থেকে একটা সম্পর্কে অভিমান, রাগ, ঝগড়া থাকতেই পারে,
যাকে আপনি ভালো বাসেন তার এইটুকু সহ্য করতে পারবেন না।
তাহলে কি ভালো বাসেন তাকে???
সন্দেহ করাটা সব চেয়ে বড় ভালবাসা।
যেখানে রয়েছে আপনার জন্য অফুরন্ত ভালো বাসা,
আপনাকে হারানোর ভয়। আর যে আপনাকে হারাবার ভয় করে।
সেই তো আপনাকে সত্যিকারের ভালো বাসে🥰
🌺শেষে একটা কথায় বলবো :
সামান্য অভিমানের জন্য এমন কাওকে হারাবেন না। যে আপনাকে তার নিজের চেয়েও বেশি ভালবাসে। আজকাল সব পাওয়া যায় কিন্তু সত্যিকারের ভালো বাসা পাওয়া যায় না। বেঁচে ছিল, বেঁচে আছে, বেঁচে থাকবে সত্যিকারের ভালোবাসা। ভালো সবাই বাসতে পারে, কিন্তু ভালো বেসে মানসিক শান্তি দিতে সবাই পারে না।❤️