12/09/2025
সুখ খুঁজে পাই
যতটা ভালবাসা চাও তুমি
তারচেয়ে অনেক বেশি ভালবাসা,
দিতে ইচ্ছে হয় তোমায় ৷
যতটা কাছে আসতে চাও তুমি
তারচেয়ে অনেক বেশি কাছে,
যেতে চাই তোমার ।
যতটা কষ্ট দাও তুমি
তারচেয়ে অনেক বেশি কষ্ট,
পেতে ইচ্ছে হয় আমার ৷
হয়তো, এর মাঝেই আমার সুখ খুঁজে পাই ।