Sweet Inc. Uncut

Sweet Inc. Uncut Behind the scenes of “Sweet Inc.”

02/03/2026
01/11/2025

🍪 চকলেট চিপস কুকিজ রেসিপি (Sweet Inc. Style)🍪

একদম হুবহু যেভাবে আমাদের ক্লাসে বানানো হয় — খাসা ক্রাঞ্চি বাইরের টা আর ভেতরে সফ্ট চকলেটি ফিল😋😋

‼️উপকরণ:-
১.মাখন (রুম টেম্পারেচারে নরম): ½ কাপ (প্রায় 115g)
২.ব্রাউন সুগার: ½ কাপ
৩.সাদা চিনি: ¼ কাপ
৪.ডিম: ১টা
৫.ভ্যানিলা এসেন্স: ১ চা চামচ
৬.ময়দা: ১ + ¼ কাপ
৭.বেকিং সোডা: ½ চা চামচ
৮.লবণ: ১ চিমটি
৯.চকলেট চিপস: ¾ কাপ (ইচ্ছেমতো বেশি দিনেও চলবে)

‼️প্রস্তুত প্রণালী:-

📌 প্রথমে নরম মাখন, ব্রাউন সুগার ও সাদা চিনি একসাথে বিট করে ক্রিমি করে নিন।
📌এরপর এর মধ্যে ডিম ও ভ্যানিলা এসেন্স যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন।
📌আলাদা বাটিতে ময়দা, বেকিং সোডা ও লবণ মিশিয়ে নিন। তারপর ধীরে ধীরে এটি বাটার মিশ্রণে যোগ করুন।
📌সব শেষে চকলেট চিপস ঢেলে হালকা হাতে মিশিয়ে নিন।
📌এখন ডোটা প্লাস্টিকে মুড়িয়ে অন্তত ৩০ মিনিট ফ্রিজে রাখুন (এই ধাপটা কুকির টেক্সচার একদম পারফেক্ট করে)।
📌ওভেন ১৮০° সে. তাপে প্রিহিট করে নিন।
📌বেকিং ট্রেতে বাটার পেপার বিছিয়ে, চামচ দিয়ে ডো ছোট ছোট করে সাজান।
📌১০–১২ মিনিট বেক করুন — প্রান্তগুলো হালকা সোনালি রঙ হলে বুঝবেন হয়ে গেছে।

🧊 ঠান্ডা হলে কুলিং র‍্যাকে তুলে রাখুন আর গরম গরম দুধ বা কফির সাথে উপভোগ করুন 😋😋

‼️‼️Sweet Tip:-
চাইলে ডোটা আগেই বানিয়ে ফ্রিজারে রেখে দিতে পারেন — হঠাৎ অতিথি এলে সরাসরি বেক করলেই ঝটপট ফ্রেশ কুকিজ তৈরি😋😋

আপনারা কুকিজ সফ্ট পছন্দ করো নাকি ক্রিসপি⁉️⁉️
কমেন্টে লিখে জানান আর নিজেরা বানিয়ে আমাদের পেজে ছবি দিবেন।আর কি কি ধরনের রেসিপি চান জানাবেন♥️♥️

Address

60/A, East Rajabazaar, Panthopath
Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sweet Inc. Uncut posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share