27/02/2025
চাকরি পাওয়ার পরের দিনই গার্লফ্রেন্ডকে দেখতে গিয়েছিলাম তার বাসায় বাবা মা কে নিয়ে,তাকে না জানিয়ে।
আমাদের রিলেশনের কথা ওর মা জানতো।ওর আম্মুকে বলেছিলাম,আমরা যে ওকে দেখতে আসছি এটা ওরে বলবেন না।প্রায় ৩০ মিনিট ধরে বসে আছি ও সামনে আসছে না।ওর মা কে বললাম পাত্রী কই..!মা বলল ও সামনে আসবে না রুমে কান্নাকাটি করছে।ও তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না।ওরে জানিয়ে দিই তুমি আসছো।আমি বললাম নাহ এখন কিছু বলার দরকার নেই,জো!র করে ধ!রে নিয়ে আসেন।রুম থেকে বের হয়ে আমাকে দেখার সাথে সাথে ওর আম্মুর সামনে আমারে জড়িয়ে ধরে হাউ!মাউ করে কান্না শুরু করে দিয়েছিলো।
ঐ দিনই ওর হাতে রিং পরিয়ে দিয়ে আসছিলাম।পরশু সোমবার আমাদের বিয়ে।সবাই আমাদের জন্য দোয়া করবেন ❤️