শায়েখ হাফেজ ক্বারী মো: মিজানুর রহমান।

  • Home
  • শায়েখ হাফেজ ক্বারী মো: মিজানুর রহমান।

শায়েখ  হাফেজ ক্বারী মো: মিজানুর রহমান। Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শায়েখ হাফেজ ক্বারী মো: মিজানুর রহমান।, Grocers, .

শিক্ষকের সাথে অভিভাবকদের ব্যবহার: সন্তানের ভবিষ্যতের ভিত্তি! 🤝​শিক্ষক হলেন আপনার সন্তানের দ্বিতীয় অভিভাবক, যিনি তার জ্ঞা...
21/10/2025

শিক্ষকের সাথে অভিভাবকদের ব্যবহার: সন্তানের ভবিষ্যতের ভিত্তি! 🤝

​শিক্ষক হলেন আপনার সন্তানের দ্বিতীয় অভিভাবক, যিনি তার জ্ঞান ও নৈতিকতার ভিত্তি তৈরি করেন। শিক্ষকের প্রতি আমাদের আচরণ ও ব্যবহার কেমন হবে, তা সন্তানের মনে গভীর প্রভাব ফেলে।
​আসুন, সন্তানের কল্যাণের জন্য শিক্ষকের সাথে অভিভাবক হিসেবে আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত, তা জেনে নিই:

​১. শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করুন:
​শিক্ষক যে প্রতিষ্ঠানেই থাকুন না কেন, তিনি আপনার সন্তানের শিক্ষার জন্য সময় দিচ্ছেন। সব সময় তাঁর প্রতি পূর্ণ শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করুন। মনে রাখবেন, আপনার সন্তানও আপনার আচরণ থেকে শিখছে। আপনি শিক্ষককে সম্মান দেখালে, সন্তানও তাঁকে সম্মান করতে শিখবে।

​২. গঠনমূলক সম্পর্ক রাখুন:
​শুধুমাত্র প্রয়োজন হলেই নয়, সন্তানের অগ্রগতি নিয়ে শিক্ষকের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। তবে সেটি যেন অযাচিত বা বিরক্তিকর না হয়। শিক্ষকের মূল্যবান সময়কে মূল্য দিন।
​সন্তানের দুর্বলতা বা সমস্যা নিয়ে কথা বলার সময় নম্র ও বিনয়ী হোন।
​শিক্ষকের কোনো সিদ্ধান্ত বা পদ্ধতি নিয়ে প্রশ্ন থাকলে, সেটি একান্তে ও শালীনতার সাথে আলোচনা করুন। জনসমক্ষে বা অন্য অভিভাবকদের সামনে সমালোচনা করবেন না।

​৩. শিক্ষকের সিদ্ধান্তকে সমর্থন করুন:
​মাদরাসা বা শিক্ষাপ্রতিষ্ঠানে কিছু নিয়মকানুন থাকে। শিক্ষকের নেওয়া যেকোনো গঠনমূলক সিদ্ধান্ত বা শৃঙ্খলার ক্ষেত্রে তাঁকে দৃঢ়ভাবে সমর্থন করুন। বাড়িতে গিয়ে শিক্ষকের সমালোচনা করলে সন্তানের মনে তাঁর প্রতি অশ্রদ্ধা জন্মায়, যা শিক্ষার জন্য ক্ষতিকর।

​৪. সমস্যা সমাধানের মনোভাব রাখুন:
​যদি সন্তানের পক্ষ থেকে কোনো ভুল বোঝাবুঝি বা অভিযোগ থাকে, তবে আগে শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনুন। আবেগপ্রবণ না হয়ে, সমস্যাটি দ্রুত সমাধানের জন্য শিক্ষকের সাথে একযোগে কাজ করুন।

​💡 মনে রাখবেন: শিক্ষকের সাথে আপনার সুসম্পর্ক আপনার সন্তানের জন্য একটি নিরাপদ ও ইতিবাচক শিক্ষার পরিবেশ তৈরি করে। আপনার বিনয় ও সহযোগিতা শিক্ষকের প্রচেষ্টাকে আরও অর্থবহ করে তোলে।

​আসুন, আমরা আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য শিক্ষকের প্রতি যথাযথ সম্মান বজায় রাখি।
​শিক্ষকের প্রতি আপনার শ্রদ্ধা প্রকাশ করতে আপনি কী করেন? কমেন্টে জানান। 👇

​ #শিক্ষক #শিক্ষকেরসাথেব্যবহার #অভিভাবক #সন্তানপালন #শ্রদ্ধা #প্যারেন্টিং

কুরবানির ঈদের পরের দিন থেকে ৭ দিন ব্যাপী হুফ্ফাজ ক্বেরাত ও  নাজেরা মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করে নিজেকে আরও যো...
01/06/2025

কুরবানির ঈদের পরের দিন থেকে ৭ দিন ব্যাপী হুফ্ফাজ ক্বেরাত ও নাজেরা মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করে নিজেকে আরও যোগ্য করে গড়ে তুলতে আমাদের এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করতে পারেন,,

আমাদের অগ্রীম রেজিষ্ট্রেশন করতে আপনি যোগাযোগ করুন, 01611952807

আমাদের সিট ১২০ জন,,তাই আপনার আসন দ্রুত নিশ্চিত করুন।

মাদ্রাসা শিক্ষকদের প্রতি সবিনয়ে কিছু অনুরোধ! কেউ না পড়ে এড়িয়ে যাবেন না ইনশাআল্লাহ। ১/ ছাত্রদেরকে মারপিট করে নিজেকে বি...
29/05/2025

মাদ্রাসা শিক্ষকদের প্রতি সবিনয়ে কিছু অনুরোধ!
কেউ না পড়ে এড়িয়ে যাবেন না ইনশাআল্লাহ।
১/ ছাত্রদেরকে মারপিট করে নিজেকে বিপদে ফেলবেন না।
যার জন্য ঝুঁকি নেবেন সেই আপনার শত্রু হয়ে দাঁড়াবে।
২/অভিভাবককে আপন মনে করবেন না।ওরা পর।সুযোগ পেলে আপনার খবর করে ছাড়বে।
৩/ছাত্র নিয়মিত মাদ্রাসায় না এলে ছাত্রের থেকে বেশি অভিভাবকদের জিজ্ঞাসাবাদ করবেন।
৪/বড় কোন অপরাধ করলে মোহতামীম এবং অভিভাবকদের অভিহিত করবেন।ঝুঁকি নেবেন না।
৫/ছাত্র বা অভিভাবকের সাথে ব্যক্তিগত বিষয় শেয়ার করবেন না।সুযোগ পেলে কামড় দেবে।
৬/ছাত্র অমনোযোগী হলে বা তাঁর মেধা কম হলে অবশ্যই অভিভাবককে জানাবেন।
৭/পরীক্ষার রেজাল্ট অবশ্যই অভিভাবককে জানাবেন।
৮/ অভিভাবকদেরকেই শাসন করতে বাধ্য করবেন।যার ছেলে সেই শাসন করবে‌ এটাই ফাইনাল।
৯/ মাদ্রাসা ও পরিচালকের সমালোচনায় থেকে নিজেকে বিরত রাখুন অন্যথায় নিজেই লজ্জিত হতে হয়।
১০/ ছাত্রদের থেকে খেদমত নেওয়া বন্ধ করুন।

যদি ধৈর্য্য এবং কৌশল কম থাকে তবে অবশ্যই অন্য কোন কাজে সময় দিন।শিক্ষকতা কঠিন কাজ।

আল্লাহ তায়া’লা সবাইকে বুঝার এবং আমল করার তাওফিক দান করুন ।

19/03/2025

কিছু কথা,,,,,,,, সবাই শেষ পর্যন্ত পড়ে যাবেন ইনশাআল্লাহ।

যে শিক্ষকটা আপনার প্রতিষ্ঠানে দিনরাত মেহনত করে ছাত্রদের পিছনে,সে শিক্ষক আপনার প্রতিষ্ঠানের চাকর নয়।

সে আপনার প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষক হতে পারে ,
কিন্তু তার মেহনতের বদৌলতে মেহনতের কারণে হাজার হাজার টাকা আপনার পকেটে যাচ্ছে।

তাকে নিম্ন চোখে দেখা জিম্মি বানিয়ে রাখা
মাদ্রাসার কোন সুযোগ সুবিধা না দেওয়া এটা আপনার জন্য কোনভাবেই উচিত নয় ।

প্রায় জায়গায় শিক্ষকদেরকে জিম্মি বানিয়ে রাখা হয় কোন উচিৎ কথা বলতে নেই না। বেশি কথা না বলে চাকরি করলে করো না করলে চলে যাও।

শিক্ষকদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় কালেকশন চাঁদা করানো হয়। শিক্ষককে দিয়ে ব্যবসা করা হয়, সে ব্যবসার টাকা দিয়ে সে মুহতামিম পরিচালক অট্টালিকার মালিক হয়।

শিক্ষককে দিয়ে প্রাইভেট পড়ানো হয়,,, প্রাইভেট পড়ানো টাকা মাস শেষে শিক্ষককেঁ দেয় ১০০০ বাকি ১৫০০০ ২০ হাজার টাকা পরিচালকের পকেটে যায়।
এর নজির প্রমাণ অভাব নাই।

👍পরিশেষে একটি কথাই সবাইকে বলব আপনার প্রতিষ্ঠানের কোন শিক্ষক আপনার চাকর নয় সে একজন داعي দায়ি।

আমার কথায় কেউ কষ্ট পেলে কিছু আসে যায় না,,, যেটা সত্য সেটাই তুলে ধরলাম।

মোয়াল্লিমদেরকে কেরেশ দিয়ে বিদায় জানালাম
19/03/2025

মোয়াল্লিমদেরকে কেরেশ দিয়ে বিদায় জানালাম

18/03/2025

বাংলাদেশ হুফ্ফাজ মুয়াল্লীম প্রশিক্ষণ সেন্টার ঢাকা,, হাফেজ ক্বারী ,, মোঃ মিজানুর রহমান এর কন্ঠে মশক করানো হচ্ছে ,, ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ।

17/03/2025

শায়েখের মাধ্যমে আযান শেখানো হইতেছে ইনশাআল্লাহ

12/03/2025

আন্তর্জাতিক হাফেজ ক্বারী মোয়াজ্জেন হোসেন

10/03/2025

আন্তর্জাতিক হাফেজ কারী মোয়াজ্জেম হোসেন

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when শায়েখ হাফেজ ক্বারী মো: মিজানুর রহমান। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Grocery Store?

Share