29/01/2025
আমাদের ক্লাসিকাল ব্রেকফাস্ট, যা খেয়ে অধিকাংশ মানুষ দিন শুরু করেন আর সারাদিন ক্ষুধা লাগছে করতে থাকেন। এমন একটি কম্বিনেশন সাধারণভাবে আমরা কার্ব দিয়ে কার্ব খাওয়া মনে করলেও এইটা আসলে ক্যালোরি দিয়ে ক্যালোরি খাওয়া। কারণ ভালো কার্বের অনেক কোয়ালিটি আছে; থাকে ফাইবার, বি ভিটামিন সহ অনেক ধরণের মিনারেল। কিন্তু ক্লাসিক এই ব্রেকফাস্ট এমনই প্রসেস যে শুধু ক্যালোরিই পাবেন, পাবেন না কোনো ভিটামিন ও মিনারেল। তাই খাবার ২ ঘন্টার ভিতর সুগার স্পাইক দিয়ে হারিয়ে যায়। শুরু হয় আপনার ক্ষুধার সাইকেল। আপনি হয় তেলে ভাজা সমুচা, সিঙ্গারা খোঁজেন ১১-১২টার দিকে অথবা হাতে তুলে নেন ১ কাপ হাই সুগার বা ক্রিমার দিয়ে বানানো চা বা কফি। যা আবারও একটি ভুল সিদ্ধান্ত। মনে রাখবেন, এমটি ক্যালোরি ফুডগুলি ( যেগুলি বেশি প্রসেস, হাই সুগার, হাই সল্ট) খেয়ে আপনি কখনোই ক্ষুধার সাইকেল ব্রেক করতে পারবেন না এবং দীর্ঘদিন এইভাবে খেয়ে অসুস্থতাকে প্রতিহত করতে পারবেন না।
করণীয় কি :
১. হোল ফুড খাবার চেষ্টা করুন ( লাল চাল, রাগী আটা,রোল্ড ওটস, কিনোয়া, জবের আটা ও ছাতু )। লাল আটাকে একটু দূরে রাখি কারণ গ্লুটেন ও হরমোনাল ইমব্যালেন্সে ইনফ্ল্যামেশন এর প্রধান কারণ।
২. প্রোটিন এর দিকে নজর দেয়া ( ডিম্,ডাল, মাছ, মাংসের দিকে নজর দেয়া ) ।
৩. হাই প্রসেস ও এমটি ক্যালোরি খাবার না খাওয়া।
৪. হেলথি ফ্যাটের % বাড়ানো ( ফ্লাক্স সীড, চিয়া সীড, পাম্পকিন, সানফ্লাওয়ার সীড এর মতো খাবার )।
৫. গাঁট হেলথ বা অন্ত্রের ব্যাক্টেরিয়ার দিকে নজর দেয়া ( ফার্মেন্টেড ফুড ডায়েটে রাখা )।