HRS Natural Food

  • Home
  • HRS Natural Food

HRS Natural Food আমরা প্রাকৃতিক ভাবে সংগৃহীত ১০০% হালাল, স্বাধে, গন্ধে অতুলনীয় মধু, তেল, ফল ইত্যাদি বিক্রয় করে থাকি।

মধুর যত গুণঃঅসীম গুণাগুণের সঙ্গে মধুর যত সম্পর্ক। প্রাচীনকাল থেকেই ‘পুষ্টিকর ও শক্তিবর্ধক’ উপাদান হিসেবে মধু জনপ্রিয়। প্...
18/10/2023

মধুর যত গুণঃ

অসীম গুণাগুণের সঙ্গে মধুর যত সম্পর্ক। প্রাচীনকাল থেকেই ‘পুষ্টিকর ও শক্তিবর্ধক’ উপাদান হিসেবে মধু জনপ্রিয়। প্রায় ৪৫টি খাদ্য উপাদান রয়েছে এতে। মধুতে রয়েছে গ্লুকোজ, ফ্রুকটোজ, সুক্রোজ, মল্টোজ, অ্যামিনো অ্যাসিড, মিনারেল, ভিটামিন বি কমপ্লেক্স, আয়রন, কপার, ম্যাঙ্গানিজ ইত্যাদি।
‘মধু আমাদের রোগ প্রতিরোধক্ষমতাকে বাড়ায়। এটি কর্মশক্তি বাড়িয়ে দেয় বহুগুণে। শিশুরা দুধের সঙ্গে এক চা-চামচ মধু মিশিয়ে খেলে সারা দিন সক্রিয় থাকবে। মধু হজমশক্তিকে বাড়িয়ে তোলে। মধুর কপার, আয়রন, ম্যাঙ্গানিজ শরীরের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে। প্রতিদিন এক চা-চামচ মধু খাওয়ার গুণাগুণ বলে শেষ করা যাবে না।
এক গ্লাস কুসুমগরম পানির সঙ্গে মধু মিশিয়ে খেলে বিপাকক্রিয়া ভালো কাজ করবে। ওজন কমাতে সহায়তা করবে।
ওজন বাড়াতেও মধু সহায়তা করে থাকে। ১ গ্লাস কুসুমগরম দুধের সঙ্গে ১ চা-চামচ মধু আমাদের ওজন বাড়াতেও সাহায্য করবে।
যুগ যুগ ধরে শুধু শরীর নয়, সৌন্দর্যচর্চায়ও মধুর ব্যবহার হয়ে আসছে। মধু ত্বককে উজ্জ্বল, কোমল ও মসৃণ করে। রূপচর্চায় মধু সাধারণত ‘ফেইস মাস্ক’ ও ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করা হয়। তবে মধু তৈলাক্ত ত্বকের চেয়ে শুষ্ক ও স্বাভাবিক ত্বকের জন্য বেশি উপকারী।
ডায়রিয়ায় যে পানিশূন্যতা হয়, তা প্রতিরোধে ১ লিটার পানিতে ৫০ মিলিলিটার মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
মধুতে ভিটামিন বি কমপ্লেক্স আছে। ভোরে ১ চা-চামচ মধু খেলে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করা সম্ভব।
রাতে ঘুমানোর আগে ১ চা-চামচ মধু এবং সামান্য দারুচিনিগুঁড়া পানিতে মিশিয়ে গ্রহণের অভ্যাস আমাদের অনিদ্রা দূর করতে পারে।
গাজরের সঙ্গে ১ চা-চামচ মধু মিশিয়ে খেলে দৃষ্টিশক্তি বাড়বে।
বেশ কিছু রোগের জীবাণু ধ্বংসে মধুর জুড়ি নেই। এ ছাড়া পোড়া বা ক্ষতের জায়গায় খাঁটি মধু লাগালে অনেক উপকার পাওয়া যায়।
১ চা-চামচ মধুর সঙ্গে ১ চা-চামচ রসুনের রস প্রতিদিন সকালে খালি পেটে খেলে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।
সাধারণ সর্দি–কাশিতে আদার রস, লবঙ্গের গুঁড়া এবং মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে।
নারীদের মেনোপজের সময়ে শরীর ভালো রাখতে গরম দুধের সঙ্গে হলুদগুঁড়া আর মধু বেশ ভালো কাজ করে।
গর্ভবতী মায়েদের ক্যালরি বাড়ানোর জন্য এবং আয়রনের চাহিদা পূরণের জন্যও মধু ব্যবহার খাওয়া যেতে পারে। শিশুদের বেলায় এক বছরের আগে মধু না দেওয়াই ভালো। কারণ, এর আগে হজমের সমস্যা হয়ে গ্যাস কিংবা ডায়রিয়াও হয়ে যেতে পারে।

Address

Road# 01, Sector# 10, Fulbaria Bazar, Uttara

1230

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801405108890

Website

Alerts

Be the first to know and let us send you an email when HRS Natural Food posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HRS Natural Food:

  • Want your business to be the top-listed Grocery Store?

Share