Runa’s Delights

Runa’s Delights Welcome to Runa's Delights! ✨ Here, you'll find homemade goodness crafted with love and the finest ingredients.

From savory treats to sweet temptations, let us add a sprinkle of joy to your day. Explore our delicious range and treat yourself! 💖

27/07/2025
17/04/2025

আমি যে খুব রন্ধন পটিয়সী তা কিন্তু না। তবে রান্না করতে এবং অন্যকে খাওয়াতে খুব ভালো লাগে।
আর যেটাই রান্না করি খুব যত্ন সহকারে হেলথ্ , হাইজিন মেনেই রান্না করি।
রান্না করার সময়ে মাথায় রাখি আমার পরিবারের কথা।
আসুন আজ আপনাদেরকে জানাই আমি কিভাবে মাছ বা বেগুন ভাজি করি।
আমার ছেলেরা মাছ এবং বেগুন ভাজি খুব পছন্দ করে।
উপকরণ:
১. মাছ ৫ পিস
২.হলুদের গুড়ো
৩. মরিচের গুড়ো
৪. ধনিয়া গুড়ো
৫. জিরা গুড়ো
৬. চালের গুড়ো
৭. লবণ
৮. আদা, রসুনবাটা অল্প পরিমাণ
বেগুন ভাজি করার জন্য উপরের উপকরণগুলো লাগবে , শুধু ৮নং উপকরণ বাদ দিয়ে।

প্রণালী :
মাছগুলো খুব ভালো করে ৪/৫বার পরিষ্কার পানি দিয়ে ধুতে হবে।
এরপর আবারও লবণ দিয়ে বেশ ভালো করে ২ বার ধুয়ে নিতে হবে।
তারপর সব উপকরণ দিয়ে দিতে হবে মাছের সাথে।খুব ভালো করে মেখে রেখে দিতে হবে কিছুক্ষণ।
চুলায় পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে।
গরম তেলে মাছগুলো সাবধানে দিয়ে দিতে হবে। পাশাপাশি মাখানো বেগুনগুলোও দিয়ে দিবেন।
ঐ যে কথায় আছে না, কৈ এর তেলে কৈ ভাজা। ঠিক তেমনি আর কি!
মাছ ভাজি করার সময়ে মাছে তেল বের হবে, বেগুন ভাজি করতে তেল কম লাগবে। আমার স্বাদও হবে, মাছের তেলের জন্য।ক্রেডিট টা কিন্তু মাছ পাবে না, সবাই বলবে- বাহ্, বেগুন ভাজি খুব মজা হয়েছে তো!

ধরেন আমি মেহমানদের জন্য সবকিছু রান্না করে ফ্রেস হতে গেলাম, আর রংগন এই সুযোগে রান্না ঘরে যেয়ে সব নিয়ে এসে টেবিলে দিলো।মেহমানতো ভাবলো- বাহ্! রংগন এত সুন্দর রান্না করতে পারে। খাটাখাটুনি আমার আর ক্রেডিটটা হলো রংপাখির।
আমি অবশ্য এগুলো কিচ্ছুই মনে রাখি না😁।

17/04/2025
ঈদ মোবারক
02/04/2025

ঈদ মোবারক

24/03/2025

স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস আমাদের শরীরকে সুস্থ, সবল এবং কর্মক্ষম রাখে। পরিবারের সকলের স্বাস্থ্য সুরক্ষার জন্য পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত রান্না খুবই গুরুত্বপূর্ণ। সঠিক পুষ্টি শুধু শারীরিক স্বাস্থ্যই নয়, মানসিক স্বাস্থ্যেরও উন্নতি ঘটায়।

স্বাস্থ্যসম্মত রান্না পরিবারের প্রতিটি সদস্যের জন্য সুস্থতার প্রতীক। সঠিক খাবার গ্রহণ এবং স্বাস্থ্যসম্মত রান্নার অভ্যাস পরিবারে সুস্থতা ও সুখ আনতে সহায়ক। তাই আমাদের উচিত খাবার গ্রহণে সচেতনতা বাড়ানো এবং স্বাস্থ্যকর রান্নার প্রতি গুরুত্ব দেয়া।

Address

Dhaka

Opening Hours

Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Runa’s Delights posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share