Northern Fruits

Northern Fruits Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Northern Fruits, Fruit & vegetable shop, 51, Palton, Dhaka.

Northern Agro Alliance | নিজস্ব রপ্তানিমুখী বাগানের সেরা আম সরাসরি ভোক্তা পর্যায়ে |

Pesticide Free Export Grade Variety of Mangoes from Exportable Orchards Directly to Consumers at Reasonable Prices 🇧🇩

GAP | BSTI | Health | DAE Certified | GMP

15/03/2026

আজ ভোক্তা অধিকার দিবস। ভোক্তা হিসেবে আপনাকেই সচেতন হতে হবে 🇧🇩

06/03/2026
সকল প্রশংসা আল্লাহর। বাগানে বাগানে মুকুলের সুঘ্রাণ...📷 : শিবগঞ্জ- চাঁপাইনবাবগঞ্জ | সাপাহার- নওগাঁ |
03/03/2026

সকল প্রশংসা আল্লাহর।
বাগানে বাগানে মুকুলের সুঘ্রাণ...

📷 : শিবগঞ্জ- চাঁপাইনবাবগঞ্জ | সাপাহার- নওগাঁ |

কয়মাস আগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সুইডেনের সাথে এক যৌথ গবেষণায় বোতলজাত ৮ টি কোম্পানির মিনারেল ওয়াটারে PFAS পেয়েছিল।...
02/03/2026

কয়মাস আগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সুইডেনের সাথে এক যৌথ গবেষণায় বোতলজাত ৮ টি কোম্পানির মিনারেল ওয়াটারে PFAS পেয়েছিল। যা একেবারেই থাকার কথা নয়। পিফাস হচ্ছে ফর এভার কেমিক্যাল, যা কখনো নষ্ট হয়না। এর কাজ হচ্ছে ক্যান্সারসহ নানান দুরারোগ্য ব্যাধি তৈরি করা। এই মিনারেল ওয়াটারগুলো বিএসটিআই কর্তৃক অনুমোদিত সিল দেয়া।

বাংলাদেশের টি ব্যাগে বিএসটিআইয়ের সিল আছে। কী পাওয়া গেছে! হেভিমেটাল আর রেডিও এক্টিভ এলিমেন্টস ভরা। তাহলে মান এর সিল দেয়া চা পাতা কি নিরাপদ?

বিএসটিআইয়ের কিছু অনুমোদিত পণ্যে নিরাপদতার সামান্য দুই একটি কম্পোনেন্ট থাকে, কিন্তু খাদ্য নিরাপদ করার শতভাগের এক ভাগও নয়। তাহলে বিএসটিআইকে সব ক্ষমতা দিলেই হয়। না হয় না, তাদের আইনে সে ম্যান্ডেট নেই। থাকলে নিরাপদ খাদ্য আইন তৈরি হত না। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তৈরি হত না। অসংখ্য বিধি সৃষ্টি হত না। জগতে এত এত ফুড সেইফটি অথোরিটি গঠিত হত না। শুধু মান বা স্ট্যান্ডার্ড নিয়ে একটা সংস্থা করলেই হত।

সরকার বিশেষজ্ঞদের নিয়ে একটা কমিটি করুক। বিএসটিআইয়ের সিল আছে, এমন সব খাদ্য পণ্যের নমুনা সংগ্রহ করে দেশে বা বিদেশে তিনটা ল্যাবে সব ধরণের হেভিমেটাল, কীটনাশক রেসিডিউ, রেডিও এক্টিভ এলিমেন্টস ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম, এন্টিমনি, PFAS, আফলাটক্সিন, এন্টিবায়োটিক রেসিডিউ, ফার্মাসিউটিক্যালস পরীক্ষা করুক।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা।
21/02/2026

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা।

[সূর্য্য™]সরিষার তেল | দেশী সরিষা | কাঠের ঘানী ভাঙা |BSTI ‌‌| GAP | DAE | Health CertifieD |প্রান্তিক পর্যায়ে সরাসরি কৃষ...
08/02/2026

[সূর্য্য™]
সরিষার তেল | দেশী সরিষা | কাঠের ঘানী ভাঙা |
BSTI ‌‌| GAP | DAE | Health CertifieD |

প্রান্তিক পর্যায়ে সরাসরি কৃষক থেকে সংগ্রহ করে নিজস্ব ২ টি মিলে লো স্পীডে কাঠের ঘানীতে ভাঙানো সম্পুর্ন দেশী সরিষা থেকে উৎপাদিত দেশের সবচেয়ে বিশুদ্ধ ভার্জিন গ্রেড সরিষার তেল 🇧🇩

🇧🇩 এছাড়াও রয়েছে আমদানিকৃত বিভিন্ন মসলা এবং মসলা গুঁড়ো।

📢 ঢাকাসহ সারাদেশে কুরিয়ার এবং নিজস্ব হোম ডেলিভারী সার্ভিস এভেইলেবল।

📢 ভার্জিন গ্রেড দেশী সরিষার তেল ২৯০/- টাকা লিটার। সাথে হোম ডেলিভারি তো আছেই।

📢 ইন্ডাস্ট্রিয়াল গ্রেড ২৩০/- টাকা লিটার মাত্র।

📢 বিক্রয় বিতরন বিপনন # +8801718266941

আমাদের দেশেও এই ব্যবস্থা জরুরী  👍 🇧🇩
02/02/2026

আমাদের দেশেও এই ব্যবস্থা জরুরী 👍 🇧🇩

📢 জরুরি সতর্কবার্তা: কাঁচা  #খেজুরের রস পান করা থেকে বিরত থাকুন 🦇 ইনফ্রারেড ক্যামেরায় ধারণকৃত ছবিতে দেখা যাচ্ছে, বাঁশের ...
31/01/2026

📢 জরুরি সতর্কবার্তা:
কাঁচা #খেজুরের রস পান করা থেকে বিরত থাকুন

🦇 ইনফ্রারেড ক্যামেরায় ধারণকৃত ছবিতে দেখা যাচ্ছে, বাঁশের বানা দিয়ে ঢেকে রাখার পরও বাদুড় খেজুর গাছে ঝোলানো হাঁড়ির ওপর বসছে। এতে বাধা পেলেও বাদুড়ের মল-মূত্র খেজুরের রসে পড়ার ঝুঁকি থেকে যায়। এই দূষিত কাঁচা রস পান করলে নিপাহ ভাইরাসের সংক্রমণ হতে পারে।

অনেক বিক্রেতা হাঁড়ির চারপাশে নেট, পলিথিন বা বাঁশের বানা দেওয়া ছবি দেখিয়ে দাবি করেন খেজুড়ের রস নিরাপদভাবে সংগ্রহ করেছেন। 🚫 এই ধরনের প্রচারণায় বিভ্রান্ত হবেন না। এসব পদ্ধতি নিপাহ ভাইরাসের ঝুঁকি পুরোপুরি দূর করতে পারে না।

⛔ খেজুরের কাঁচা রস পান করা থেকে বিরত থাকুন,
নিপাহ ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচুন।

ছবি কৃতজ্ঞতা: আইসিডিডিআর,বি-র প্রাক্তন বিজ্ঞানী সালাহ উদ্দিন

তারপরও বলছেন "অর্গানিক" 😁দু-খানা পয়সা হয়েছে বলেই কি বেশী দাম দিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা মানে অর্গানিকের পেছনে ছুটতে হবে!!
29/01/2026

তারপরও বলছেন "অর্গানিক" 😁
দু-খানা পয়সা হয়েছে বলেই কি বেশী দাম দিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা মানে অর্গানিকের পেছনে ছুটতে হবে!!

টকটকে লাল মধু। কিসের জানতে চাইলেঝটপট জবাব, জলপাই ফুলের। কিন্তু সেই পরিচিত কৃত্রিম হানি ফ্লেভার এর ঘ্রাণ।চিনির সিরাতে ঠিক...
25/01/2026

টকটকে লাল মধু। কিসের জানতে চাইলে
ঝটপট জবাব, জলপাই ফুলের। কিন্তু সেই পরিচিত কৃত্রিম হানি ফ্লেভার এর ঘ্রাণ।

চিনির সিরাতে ঠিকঠাক মত পটাশ এলাম K2SO4. Al2(SO4)3 .24H2O মিশানো গেলেই বানানো মধুগুলো টকটকে লাল হয়ে উঠবে।

বিক্রেতা রসায়ন আর উদ্ভিদবিজ্ঞান দুটোরই জ্ঞান রাখে। কার্বাইড, ফরমালিনে সহনশীল হওয়া বাঙালি শিক্ষিত সমাজের পেটে,সিরার সাথে কিছু পটাশ এলাম ঢুকে গেলে, নিশ্চই কোনো বিপত্তি ঘটেনা। আমরা তো বিভিন্ন হেভি মেটাল আর অগুনতি ক্যামিকেল খেয়েই অভ্যস্ত।

যদি আসলেই এইগুলো কোন ম্যাটার করতো বা ইন্সট্যান্ট রেজাল্ট দেখা দিত, তবে সকালে ফেরি করতে যাওয়া বা ফেসবুকে লাইভে এসে বিশুদ্ধ মধু বিক্রেতা বেকার হয়ে যেতো।

আগেও অনেকবার বলেছি দেশে মৌমাছির চেয়ে মধু আর দুধের চেয়ে খাঁটি ঘী বেশী।

(সূত্র : Alwan Honey)

খাস ফুড 🤔গত সিজনে আমাদের একজন ক্রেতা কে তারা পঁচা-গলা প্রিমিয়াম লিচু পাঠিয়েছিলো।
23/01/2026

খাস ফুড 🤔
গত সিজনে আমাদের একজন ক্রেতা কে তারা পঁচা-গলা প্রিমিয়াম লিচু পাঠিয়েছিলো।

অর্গানিক বলা বিক্রেতার বিজ্ঞাপনে বিভ্রান্ত হবেন না। স্বাস্থ্যের ব্যাপারে নিজেদের সচেতন মনে করা মানুষ গুলো অর্গানিক পণ্যে...
22/01/2026

অর্গানিক বলা বিক্রেতার বিজ্ঞাপনে বিভ্রান্ত হবেন না।

স্বাস্থ্যের ব্যাপারে নিজেদের সচেতন মনে করা মানুষ গুলো অর্গানিক পণ্যের দিকে ঝুকে পড়ছে। দাম বেশী হলেও কিনছেন সেই কথিত অর্গানিক খাদ্য পণ্য। বাজারেও এখন এমন পণ্য বেশ সহজলভ্যও বলা যায়।

তবে লেভেলে অর্গানিক লেখা থাকলেই কি সব পণ্য অর্গানিক? একটি পণ্য অর্গানিক হওয়ার পূর্বশর্তগুলো কি ঠিকমতো মানছে এসব পণ্য? অর্গানিক খাবার কী?

অর্গানিক ফুডের বাংলা জৈব খাদ্য। সাধারণত যেসব খাদ্য উৎপাদনে কোনো ধরণের রাসায়নিক সার, অ্যান্টিবায়োটিক, হরমোন বা কীটনাশক ব্যবহার হয় না তাদের অর্গানিক ফুড বলা হয়। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এসব পণ্য উৎপন্ন করা হয়।

অর্গানিক পণ্য জেনিটিক্যালি মোডিফাইড অর্গানিজম (জিএমও) নয়। অর্গানিক পণ্যের তালিকায় যেমন তাজা সবজি বা ফল রয়েছে, তেমনি আছে মাংস এবং দুগ্ধজাত পণ্য। ক্র্যাকার, পানীয়, ফাংশনাল ফুড এবং হিমায়িত খাবার।

অর্গানিক হওয়ার পূর্বশর্ত কী?
খাবারের গায়ে অর্গানিক লেখা থাকা মানেই কিন্তু সেগুলো অর্গানিক নয়। দ্য টেলিগ্রাফে ২৩৭টি গবেষণার রিভিউ নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়। এতে দেখা যায়, বাজারের সব অর্গানিক খাদ্য শতভাগ কেমিক্যালমুক্ত নয়। সাধারণভাবে উৎপন্ন ফল আর সবজির চেয়ে অর্গানিক ফল-সবজিতে মাত্র ৩০ ভাগ কীটনাশক কম পাওয়া গেছে। তার মানে কীটনাশক ব্যবহৃত হয় না এ ধারণা ভুল।

তবে কি শতভাগ অর্গানিক খাদ্যের বিষয়টি কেবলই মিথ? না। একটু কঠিন হলেও অর্গানিক ফুড উৎপন্ন করা সম্ভব।

অর্গানিক হওয়ার মানদণ্ডগুলো পূরণ করলে তাকে অর্গানিক ফুড বলতে পারেন। বাংলাদেশ অর্গানিক প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের বলছে, জৈব প্রক্রিয়ায় চাষের জন্য প্রধানত পাঁচটি মানদণ্ড মানা জরুরি যদিও বৈশ্বিক মানদণ্ড এর তুলনায় যথেষ্ট নয়।

১। কমপক্ষে ৫ বছর জমি রাসায়নিকমুক্ত থাকতে হবে।
২। আশেপাশের ১০+ মিটার জমি রাসায়নিকমুক্ত হতে হবে।
৩। সার ব্যবহার করা হলে তা হতে হবে পরিবেশবান্ধব।
৪। সেচ পদ্ধতি নিরাপদ হতে হবে।
৫। বীজও হতে হবে অর্গানিক।

চাষাবাদে রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহৃত হয়নি মানেই পণ্যটি অর্গানিক। চাষাবাদে রাসায়নিক সার অথবা কীটনাশক ব্যবহৃত হয়নি- কেবল এই দিকটিই একটি কৃষিপণ্যের অর্গানিক হওয়ার জন্য যথেষ্ট নয়।

কোনো বিল বা ওয়াটারবডি তে প্রাকৃতিক উপায়ে মাছ চাষ করা হয়। কিন্তু এর পাশে থাকা শস্যখেতে রাসায়নিক সার ব্যবহার করা হয়। আর বৃষ্টিতে সেই সার এসে মেশে বিলে। তাহলে কিন্তু এই মাছকে অর্গানিক বলা যাবে না।

আসল অর্গানিক খাবার চেনা যাবে কীভাবে?

বাজার থেকে কোনো অর্গানিক ফুড কেনার আগে তা সরকারের ন্যাশনাল প্রোগ্রাম ফর অরগানিক প্রোডাকশন (NPOP) এর স্বীকৃত কোনো সংস্থার দ্বারা পরীক্ষা করার পর প্রশংসাপত্র সার্টিফিকেট পেয়েছে কি না তা দেখতে হবে। যদি পণ্যটি এই সার্টিফিকেট পেয়ে থাকে তবে লেভেলে ইউএসডিএ অর্গানিক (USDA organic) লোগো থাকবে। কিংবা যে সংস্থা সার্টিফিকেট দিয়েছে তার লোগো থাকবে। খাঁটি অর্গানিক পণ্যের ইইউ এবং জ্যাস সনদ থাকবে।

অর্গানিক ফুড বা পণ্য কেনার সময় এই বিষয়গুলো খেয়াল রাখলে সহজেই খাঁটি পণ্য কিনতে পারবেন 🇧🇩

Address

51, Palton
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Northern Fruits posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share