26/08/2026
ইয়া রাসুলুল্লাহ দঃ, ইয়া হাবিব আল্লাহ,
"মাহফীলে বা দফে শানে নূরে মোজাচ্ছম"
আগামী কাল রোজ বুধবার পবিত্র মহান ১২ রবিউল আউয়াল শরীফ, সকল আশ্বিকানে মাইজভান্ডারী সমস্ত মোমেন ও কুল কায়নাতের সৃষ্টি জগতের সকলের জন্য ঈদ, রহমাতুললিল আলামিন রাসুলুল্লাহ সাঃ পবিত্র আবির্ভাব দীবস,
এই পবিত্র দিনের দাওয়াত পৌঁছে দিবেন আশ্বিকানে মাইজভান্ডারী ও গোলামে মাইজভান্ডারী সৃষ্টি জগতে।
মালিক মৌওলার পাক মর্জি কুল কায়নাতের মধ্যে এই পবিত্র দিনের স্মরণ ইয়াদগারি হোক, এই রহমতুল্লাহর শুকরিয়া আদায় করি, যারা রাসুলুল্লাহ দঃ খোশবু নিতে রহমত নিতে ইচ্ছুক মাইজভান্ডার শরীফ খালেক মনজিলে পবিত্র দরবারে উপস্থিত হবেন,
ইয়া রাসুলুল্লাহ দঃ, ইয়া হাবিব আল্লাহ, এই জিকির করে আসবেন, এবং ফরিয়াদে থাকবেন সবাই মাইজভান্ডারী ঐশী প্রেম ঢংকা মাইজভান্ডার শরীফ খালেক মনজিলের মাধ্যমে কেয়ামত পর্যন্ত যেন জারি থাকে এবং মুরশিদ আমিন বাবাজান, মা'জান, সাহেবে ক্ব-ফ বাবার দীর্ঘায়ু এর জন্য ফরিয়াদে থাকবেন এবং আউলাদে মাইজভান্ডারি, আশ্বিকানে মাইজভান্ডারি, কুল কায়নাতের, সৃষ্টি জগতের সকলের জন্য ফরিয়াদ করবেন, মালিক নিজগুণে সর্বস্থানের সকলের ফরিয়াদ স্মরণ ইয়াদগারি খেদমত ও হাজিরা কবুল করুন।
اللَّهُمَّ آمِينٌ
আল্লাহুম্মা আমিন