Menrao // official.бюб

Menrao // official.бюб সময় যেদিন ফুরাবে আমার,
সেদিন যেতে হবে ছেড়ে এই সংসার।
আমি হ’য়ে যাব মৃত্যু নদীর পার,
প্রভুর ঐ চরণ নৌকায়।

শুভ নববর্ষ ২০২৬ খ্রীষ্টাব্দঈশ্বরের অফুরন্ত দয়ায় বিগত এক বছর যাবৎ অনেক সংকটে, হতাশা-নিরাশায় ও এক কঠিন জীবন পার করে আজ ...
31/12/2025

শুভ নববর্ষ ২০২৬ খ্রীষ্টাব্দ

ঈশ্বরের অফুরন্ত দয়ায় বিগত এক বছর যাবৎ অনেক সংকটে, হতাশা-নিরাশায় ও এক কঠিন জীবন পার করে আজ নতুন বছরের পা দিয়েছি। এর পিছনে শুধুমাত্র ঈশ্বরের সান্ত্বনা ও অনুগ্রহ আছে বলে এই নতুন দিন দেখতে পেয়েছি, তাই মহা পরাক্রমশালী জীবন্ত ঈশ্বরের গৌরব মহিমা প্রশংসা করি।

আজকে নতুন বছরের প্রথম দিনের সাথে সামঞ্জস্য রেখে আমি ঈশ্বরের বাক্য থেকে এক নতুন আশার আলো তুলে ধরতে চাই। সেটা হলো- নতুন নৌকায় পা দেওয়া।

বিষয়বস্তু: “নতুন নৌকায় পা দেওয়া”

📖 বাইবেল পদ: ২ করিন্থীয় ৫:১৭ পদ
“ফলতঃ কেহ যদি খ্রীষ্টে থাকে, তবে নূতন সৃষ্টি হইল; পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখ, সেইগুলি নূতন হইয়া উঠিয়াছে।”

ব্যাখ্যা: এখানে দুইটি শব্দ ‘পুরাতন/পুরানো’ ও ‘নূতন/নতুন’ আলো ও অন্ধকার যেমন পার্থক্য আছে, তেমনি ভাবে অনেক গভীর দূরত্ব ও পার্থক্য রয়েছে। বিগত দিন আমরা ‘পুরাতন’ শব্দের সঙ্গে মিলিয়ে ভয়ে, দুশ্চিন্তায়, শোক ও আর্তনাদের এক অন্ধকারময় জীবনে রাজত্ব করেছিলাম। আজ সেইদিন পার করে আমরা নতুন বছরে খ্রীষ্টেতে নতুন হয়ে সৃষ্টি হয়েছি। পুরানো নৌকায় আগের দিনগুলো সব অতীত হয়ে গেছে। আর আজ আমরা নতুন নৌকায় পা দিয়েছি।

‘নৌকা’ এখানে আমাদের জীবনের যাত্রাকে বোঝায়। পুরোনো নৌকা মানে পুরোনো অভ্যাস, ব্যর্থতা, অপরাধবোধ, ভয় ও ক্লান্তি। যেগুলো নিয়ে আমরা বহুদিন চলেছি। কিন্তু খ্রীষ্টের মাধ্যমে আমরা যখন নতুন জীবন গ্রহণ করি, তখন ঈশ্বর আমাদের বলেন, পুরোনো নৌকা ছেড়ে নতুন নৌকায় পা রাখতে।

এই নতুন নৌকা নয় ডুবে যাওয়ার নৌকা, এই নতুন নৌকা নয় প্রতিশোধের নৌকা, এই নতুন নৌকা নয় নিরাশা ও সন্দেহের নৌকা, আর এই নতুন নৌকা নয় ভেঙ্গে পড়ে চুরমার হয়ে যাওয়ার নৌকা।‌

এই নতুন নৌকা ঝড়ের মাঝেও আমাদের গন্তব্যে পৌঁছানোর নৌকা, এই নতুন নৌকা ক্ষমার নৌকা, এই নতুন নৌকা আশা ও বিশ্বাসের নৌকা, এই নতুন নৌকা নতুন শুরু ও পুনর্গঠনের নৌকা। এটি ঝড়হীন সমুদ্রের প্রতিশ্রুতি নয়, বরং ঝড়ের মাঝেও খ্রীষ্টের উপস্থিতির নিশ্চয়তা।

শেষে আমি আরও বলতে চাই, নতুন বছর মানে শুধু ক্যালেন্ডারের পাতা বদলানো নয় অথবা ৩৬৫টি দিন ভোগ করা নয়। এটি একটি আত্মিক সিদ্ধান্ত যে,
আজ আমি পুরোনো অভ্যাস ত্যাগ করেছি,
আজ আমি পুরানো ভয়কে দূর করেছি,
আজ আমি নতুন বিশ্বাসে পা দিয়েছি,
আজ আমি ঈশ্বরের পরিচালনায় নিজেকে সমর্পণ করেছি।
যেমন একজন মানুষ নতুন নৌকায় উঠলে আর পিছনের দিকে তাকিয়ে থাকে না, তেমনি নতুন বছরে আমরা ডাকি ঈশ্বরকে—
এই নতুন নৌকার হাল ধরে নিয়ে যেতে।

নতুন বছরের প্রত্যেকের জীবনের মধ্য দিয়ে ঈশ্বরের নাম মহিমান্বিত হউক। আপনার জীবন যাত্রা শুভ হোক ও গন্তব্যে পৌঁছে যাক আপনার নৌকা। এটাই কামনা করছি। Happy New Year 2026 🎊🎉🥳🎁

আবারো আসলো ২৫/১২/২০২৫ খ্রীষ্টাব্দে পরম আনন্দের দিন,,, আমাদের স্মরণীয় দিন,,, অভিষিক্ত রাজা খ্রীষ্টের জন্মদিন,,, শুভ বড়দ...
24/12/2025

আবারো আসলো ২৫/১২/২০২৫ খ্রীষ্টাব্দে পরম আনন্দের দিন,,, আমাদের স্মরণীয় দিন,,, অভিষিক্ত রাজা খ্রীষ্টের জন্মদিন,,, শুভ বড়দিন।।। Happy Merry Christmas 🎆🎈🎄🎊🎉🎇

বিগত দিনের আপনার সমস্ত দুশ্চিন্তা ও দুর্দশা দূর করুন,,, আর নয় শোক,,, আর নয় দুঃখ,,, আর নয় কষ্ট ও বেদনা।।। কেননা আমাদের পাপের প্রায়শ্চিত্ত বলিরূপে নিজেকে উৎসর্গ করার জন্য ত্রাণকর্তা জন্ম নিয়েছেন।।। এই আনন্দ হোক সমুদয় জগতের মানুষের কাছে।।। আপনার শান্তি হোক।।। 💝🙏

06/12/2025

“সুসমাচার” নানান জাতি ও নানান ভাষাবাদি লোকেদের জন্য।।।

#সুসমাচার
#সবজাতিসকলভাষা





29/11/2025

“অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশে সন্ধি লাভ করিয়াছি; আর তাঁহারই দ্বারা আমরা বিশ্বাসে এই অনুগ্রহের মধ্যে প্রবেশ লাভ করিয়াছি, যাহার মধ্যে দাঁড়াইয়া আছি, এবং ঈশ্বরের প্রতাপের প্রত্যাশায় শ্লাঘা করিতেছি। কেবল তাহা নয়, কিন্তু নানাবিধ ক্লেশেও শ্লাঘা করিতেছি, কারণ আমরা জানি, ক্লেশ ধৈর্যকে, ধৈর্য পরীক্ষাসিদ্ধতাকে এবং পরীক্ষাসিদ্ধতা প্রত্যাশাকে উৎপন্ন করে; আর প্রত্যাশা লজ্জাজনক হয় না, যেহেতু আমাদিগকে দত্ত পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হইয়াছে।” (রোমীয় ৫:১-৫ পদ)

#রোমীয়৫১5 #ঈশ্বরেরঅনুগ্রহ #বাইবেলবাণী

28/11/2025

“ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল। তিনি সঙ্কটকালে অতি সুপ্রাপ্য সহায়। অতএব আমরা ভয় করিব না- যদ্যপি পৃথিবী পরিবর্তিত হয়, যদ্যপি পর্বতগণ টলিয়া সমুদ্রের গর্ভে পড়ে। তাহার জল গর্জন করুক, উচ্চণ্ড হউক, তাহার আস্ফালনে পর্বতগণ কম্পিত হউক।” [সেলা] (গীতসংহিতা ৪৬:১-৩ পদ)

#গীতসংহিতা৪৬১৩
#ঈশ্বরআমাদেরআশ্রয়

#বাইবেলবাণী

27/11/2025

এমন সময় আসবে, যেদিন বিচারের জন্য সবাইকে হাঁটু পাততে হবে। আজকে যারা সেইদিনের কথা অস্বীকার করেছে, তারাও সেইদিন আসলে পরে স্বীকার করতে বাধ্য হবে। কেউ ঈশ্বরের বিচার থেকে পালাতে পারবে না।

#ঈশ্বরেরবিচার
#জীবনগ্রন্থ


Address

Savar
Dhaka

Opening Hours

04:00 - 05:00

Alerts

Be the first to know and let us send you an email when Menrao // official.бюб posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category