Live With Faith

02/10/2025

ছাত্রকে পড়াচ্ছি।
আন্টি এসে পাশের বিছানায় বসলেন।বললেন:
-নিলয় আজ একটু বেশি পড়িও ওকে আর দেরি করে যেতে হবে তোমাকে।
আমি আন্টির মুখ হতে কথা কেড়ে নিয়ে, মুখ মলিন করে তার দিকে তাকালাম। বললাম:
-কিন্তু আন্টি আমার তো একটু তাড়া আছে ৮টার মধ্যে বেরিয়ে যেতে খুব ইমার্জেন্সি। (কোন তাড়া নাই মিথ্যা কথা)

আন্টি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন :

-আসলে আজ তোমার আংকেল বলছিলেন বাসার সবাইকে নিয়ে রেস্টুরেন্ট এ ডিনার করবে।তার প্রমোশন হয়েছে এই খুশিতে।সে তোমার কথাও বলছিলো।
যাইহোক এই খুশিটা তোমার সাথে ভাগ করতে পারব না, খারাপ লাগছে।

এদিকে আন্টির কথা শুনে, আমার মুখ ভ্যাবাচেকা হয়ে যায়, চোখে ভেসে উঠে, হলে ফিরে এক পিচ ফার্মের মুরগীর আঁশ ছাড়িয়ে খাচ্ছি।পাতলা ডালের সমূদ্রে ভাসছি।

হায়রে টাইমিং!

27/05/2025
যারা এখনো অর্ডার করেননি, দ্রুত করে ফেলুন।ঈদের ৫ দিন আগে আমাদের অর্ডার নেওয়া বন্ধ হয়ে যাবে।সো দেরি না করে এখনি আপনার পছন্...
27/05/2025

যারা এখনো অর্ডার করেননি, দ্রুত করে ফেলুন।
ঈদের ৫ দিন আগে আমাদের অর্ডার নেওয়া বন্ধ হয়ে যাবে।

সো দেরি না করে এখনি আপনার পছন্দের জুব্বাটি বুকিং করে ফেলুন।

অর্ডার করতে আমাদের মেসেজ করুন, অথবা কল করুন।
01952042720

(হজ্জ ২০২৫ এর ঈমানদীপ্ত একটি সত‍্য ঘটনা) ঈমান হোক পর্বতসম, নিয়ত হোক স্বচ্ছ একজন লিবিয়ান যুবক, নাম তার আমের, সৌদি আরব যা...
26/05/2025

(হজ্জ ২০২৫ এর ঈমানদীপ্ত একটি সত‍্য ঘটনা)

ঈমান হোক পর্বতসম, নিয়ত হোক স্বচ্ছ

একজন লিবিয়ান যুবক, নাম তার আমের, সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য।
যেইমাত্র সে এয়ারপোর্টে পৌঁছালো, তার নাম নিয়ে নিরাপত্তা-সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল।
নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল:
“একটু অপেক্ষা করো, আমরা চেষ্টা করছি সমস্যাটা সমাধান করতে।”
এই সময়ে অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ল, আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল।
কিছুক্ষণ পর সমস্যা ঠিক হয়… কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হল না। প্লেন চলতে শুরু করল এবং আমেরকে ফেলে রেখে উড়ে গেল!
অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলল:
“মন খারাপ কোরো না, হয়তো এটা তোমার কপালে ছিল না।”
কিন্তু আমেরের ছিল অটল বিশ্বাস। সে উত্তর দিল:
“আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।”
হঠাৎ… খবর এলো, প্লেনটিতে যান্ত্রিক সমস্যা হয়েছে এবং তা ফিরে আসছে!
প্লেন ফিরে এলো, মেরামত করা হলো… কিন্তু তাও পাইলট আমেরের জন্য দরজা খুলতে রাজি হল না।
অফিসার আবার বলল:
“হয়তো তোমার ভাগ্যে নেই।”
কিন্তু আমের ছিল দৃঢ়প্রতিজ্ঞ, স্থির ও দৃঢ়চেতা। সে বলল:
“আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।”
প্লেন আবার উড়ে গেল… কিছুক্ষণ পর আরেকটি খবর এলো:
প্লেনে আবারও সমস্যা হয়েছে!
এবার নিজেই পাইলট বললেন:
“আমি আর উড়ব না, যতক্ষণ না আমের প্লেনে ওঠে।”
শেষ পর্যন্ত… আমের প্লেনে উঠল, সৌদি এয়ারপোর্ট থেকে সে একটি ভিডিও করল —
তার আনন্দ ছিল বর্ণনার বাইরে!

“আল-কাহّহার” — এটি আল্লাহর সুন্দর নামসমূহের একটি।
এর অর্থ:
তিনি কারণগুলোকেও পরাস্ত করেন।
আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারেন, কেবল আপনাকে সন্তুষ্ট করার জন্য।

তাই “কীভাবে”, “কখন” — এসব নিয়ে বেশি চিন্তা কোরো না…
যতক্ষণ তোমার বিশ্বাস থাকে যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান,
বিশ্বাস করো…
তিনি পরিস্থিতি উল্টে দেবেন, তোমার পথ সহজ করে দেবেন,
এমনকি অসম্ভবকেও বাস্তবে রূপ দেবেন।
শর্ত একটাই:
নিয়ত হোক পবিত্র, আর ঈমান হোক অটল।

(সংগৃহীত)

😍
07/05/2025

😍

05/05/2025

০৫.০৫.২৫
আজ
এরকম অংকময় দিন আর কখনো আসবে না আমাদের এ জীবনে!

কিছুদিন আগে এক শাহ*গী (সিথি) সেনাবাহিনীকে ঘন্টার পর ঘন্টা অকথ্য ভাষায় গালাগাল করছিল। বাহিনী তখন ভদ্রতা আর ধৈর্যের দৃষ্টা...
23/04/2025

কিছুদিন আগে এক শাহ*গী (সিথি) সেনাবাহিনীকে ঘন্টার পর ঘন্টা অকথ্য ভাষায় গালাগাল করছিল। বাহিনী তখন ভদ্রতা আর ধৈর্যের দৃষ্টান্ত স্থাপন করেছিল—প্রতিবাদ না করে, উত্তেজনায় না জড়িয়ে, ঠান্ডা মাথায় জবাব দিয়েছিল। এমনকি সেই আচরণের জন্য বাহিনীকে প্রশংসিত ও পুরস্কৃতও করা হয়েছিল।

কিন্তু অবাক করা বিষয় হলো—গতকাল, যখন এক নবীপ্রেমিক তার আবেগ থেকে কিছু বললেন, তখন সেই একই বাহিনী তার প্রতি সহনশীলতা দেখালো না। বরং গায়ে হাত তোলা হলো, অবজ্ঞা করা হলো তার বিশ্বাসের প্রতি।

একই বাহিনী, প্রায় একই পরিস্থিতি—তবু আচরণে এই বৈপরীত্য কেন? ©

শরয়ি সাক্ষাত শেষ করে বিদায়কালে পাত্রীকে একটা পুরনো কুরআন শরিফ হাদিয়া দিল। সাথে দিল একটা ডায়েরি ও মজাদার চকলেট ও  একটি খু...
20/04/2025

শরয়ি সাক্ষাত শেষ করে বিদায়কালে পাত্রীকে একটা পুরনো কুরআন শরিফ হাদিয়া দিল। সাথে দিল একটা ডায়েরি ও মজাদার চকলেট ও একটি খুবই সুন্দর ঝর্নাকলম। পুরনো কুরআন শরিফ দেখে পাত্রী অবাক। ছেলে বলল,
-এই কুরআন আমার দীর্ঘদিনের সঙ্গী। আপনার প্রতি আমার বিনীত অনুরোধ, এই মুসহাফে একখতম তিলাওয়াত করবেন। প্রতিটি সুরার শেষে আমার পক্ষ থেকে আপনার জন্য একটি করে বার্তা থাকবে। শর্ত হল, কুরআনের ধারাবাহিকতায় তিলাওয়াত করতে হবে। প্রথমে সুরা ফাতিহা, তারপর বাকারা, এভাবে সুরা নাস পর্যন্ত। আর হাঁ, প্রতিটি সুরাই একেকটি স্বতন্ত্র ‘মেসেজ’। একেবারে শেষ সুরায় আপনার জন্য বিশেষ এক হাদিয়া থাকবে।
মেয়ে তীব্র কৌতুহলে ফেটে পড়লেও প্রাণপণ চেষ্টায় নিজেকে সংযত রাখল। ধারাবাহিকভাবে খতম শেষ করল। সুরা নাস শেষ করে দোয়ার পৃষ্ঠা উল্টিয়ে দেখল সুন্দর একটি চিরকুটে গোট গোট হস্তাক্ষরে লেখা
‘‘আল্লাহর নামে অঙ্গীকার করছি, এই মহাগ্রন্থে যা কিছু পড়ে এসেছেন, আমি কখনো আপনার সাথে এর ব্যতিক্রম আচরণ করব না। এই মুসহাফই আমি রাতদিন তিলাওয়াত করেছি। কখনো রাতজেগে তিলাওয়াত করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি: তিনি যেন আপনার মতো একজন ‘দ্বীনদার’ জীবনসঙ্গী রিজিক হিসেবে দান করেন। পুরো কুরআনে যতবার রিজিকের কথা পড়েছি, প্রতিবারই আপনার মতো একজনকে ‘রিজিক’ হিসেবে কল্পনা করে দোয়া করেছি’’।

✍️শায়েখ আতিক উল্লাহ হাফিঃ

12/04/2025

এক বইনে পাত্র পাত্রী চাই গ্রুপে নিজের বিয়ের পোষ্ট দিছে।

হিজাবী দেখতে সুন্দর,বাপ হাজ্বী সাব,বায়োডাটায় দেখলাম,ভাই একজন কোরআনের হাফেজ।

সবই ঠিক আছে কিন্তু বিপত্তি বাজলো,পোষ্টে দেয়া সর্বপ্রথম যেই ছবিটা সেটা হলো বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে,সুন্দর হিজাব পরা পিছনে আবার সিনেমার পোষ্টারও।

আর হ্যা বায়োতে লেইখা দিছে নন স্মোকার ৫ওয়াক্ত নামাজি পাত্র লাগবে।

আমি কমেন্ট করছিলাম আপু এখানে আরেকটা লাইন যোগ করতে পারতেন,৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি সাপ্তাহিক শুক্রবার ছুটির দিনে স্টার সিনেপ্লেক্সে মুভি দেখাতে নিয়ে যাওয়ার যোগ্যতা থাকতে হবে। 😊😊

কমেন্টের ১০মিনিট পরই দেখি আমার কমেন্ট ডিলেট করে গ্রুপ থেকে আমাকে ৩০দিনের ওয়ার্নিং জন্য ওয়ার্নিং দিয়ে দিছে। 😫😫

বুঝলাম না এখানে ভুল কি বললাম।

এখনকার মেয়েদের মতিগতি বুঝিনা,এদের ৫ওয়াক্ত নামাজি পাত্রও লাগবে আবার সিনেমাপ্রেমিও হওয়া লাগবে।

অবশ্য এরে আর দোষ দিয়া কি কমু,পাপ কাজরে আজকাল পাপ মনে হয় না।

আমারই রিলেটিভ এক মহিলা,জামাই ছাত্রলীগ নেতা।

উমরা করতে গিয়া মক্কায় ছবি দিছেন,আলহামদুলিল্লাহ আল্লাহ উমরা করার তাওফীক দান করছেন।

উমরা থেইকা আসার ১০-১২দিন পর দেখি স্বপরিবারে যমুনা ফিউচারে সিনেমা দেখতে গিয়া ওই ছবি ছাইড়া পোস্ট দিছে,আলহামদুলিল্লাহ Raihan Rafi অনেক সুন্দর ছবি নির্মাণ করছেন,বাংলা সিনেমার সুদীন ফিরতেছে।

এইদিকে রাইহান রাফিও নাকি কোরআনের হাফেজ 😆😆😆

এইদিকে পাপমুক্ত Rasel Miaর কথাও মনে পইরা গেলো।

অজু কইরা এর সিনেমা দেখলে নাকি অজু ভঙ্গ হবেনা। 😆😆

শয়তানও মাঝেমধ্যে কনফিউজড হয়ে যায়,এদের কান্ড দেখলে,এ কই আসলাম।

মাঝেমধ্যে চিন্তা করি, এই দেশে জন্ম না নিলে কত কত বিনোদন মিস করতাম।

এখনতো ঘুমাইতেও ভয় কোনদিক দিয়া কোন বিনোদন মিস হয়ে যায়।

আহ! আলোর দিশা পেলেন না শাইখ হারুন ইজহার!
12/04/2025

আহ! আলোর দিশা পেলেন না শাইখ হারুন ইজহার!

Address

Dhaka
1230

Telephone

+8801952042720

Website

Alerts

Be the first to know and let us send you an email when Live With Faith posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Live With Faith:

Share