09/02/2022
“আদি বাজার আউটলেট এর প্রথম শাখার শুভ উদ্বোধন”
নিজস্ব খামারে উৎপাদিত মধুসহ অন্যান্য পণ্যের চাহিদা বৃদ্ধিতে আদি এন্টারপ্রাইজ লি: এর প্রথম আউটলেট শুভ উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আদি বাজার আউটলেটটির শুভ উদ্বোধন করেন জনাব মো: ফজলুল কাদের, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (কার্যক্রম), পিকেএসএফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BASA Foundation এর নির্বাহী পরিচালক, জনাব আ.ক.ম সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BASA Foundation এর পরিচালক (কর্মসূচী), জনাব এ,কে,এম সাইফুল ইসলাম। এছাড়াও BASA Foundation এর কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থান: BASA Foundation এর প্রধান কার্যালয়, বাড়ী নং-৪২, রাস্তা নং-০৪, প্রিয়াংকা রানওয়ে সিটি, বাউনিয়া, উত্তরা, ঢাকা-১২৩০।