Khamar Theke - খামার থেকে

Khamar Theke - খামার থেকে যা নিজেরা খাই, সরাসরি "খামার থেকে" তা আপনাদের ঘরে পৌঁছে দেই

22/05/2025

ঈদের আগে ৫০কেজি দেশাল দই আগামীকাল লাস্ট ব্যাচ আসছে, হোম ডেলিভারি পেতে এখনই অর্ডার করুন।

22/05/2025

সবাইকে SORRY!
এক আপুকে অনেক না বলার পরেও উনি একাই এক্সট্রা পুরা ২০কেজি নিয়ে গেছেন লাস্ট ব্যাচের ৫০কেজি থেকে। তাই পেইজে অনেকেই অর্ডার করতে চাইলেও দিতে পারি নাই।

তাই আগামী শনিবার আবার ৫০কেজি "দেশাল দই" আনা হবে, এইটাই ঈদের আগে লাস্ট ব্যাচ।
যারা নিতে চান এখনই অর্ডার করে ফেলবেন প্লিজ।

Send a message to learn more

একটা বিয়ের জন্য ৩০কেজি দই অর্ডার ছিল।কারোর যদি লাগে এক্সট্রা আনলাম ২০কেজি-এখনই জানাবানে কারোর লাগলে। কারন গতবার ১০৪কেজি ...
19/05/2025

একটা বিয়ের জন্য ৩০কেজি দই অর্ডার ছিল।
কারোর যদি লাগে এক্সট্রা আনলাম ২০কেজি-

এখনই জানাবানে কারোর লাগলে। কারন গতবার ১০৪কেজি প্রি-অর্ডার থাকলেও এক্সট্রা ৯৬কেজি ঢাকায় আনার ২দিনের মধ্যে সব শেষ হয়ে গিয়েছিলো। পেইজে পোস্ট দেওয়ারও সুযোগ পাই নাই। ঈদের আগে আর দই আনা হবে না। তবে নতুন একটা জিনিস আনবো যা কোরবানি ঈদের রান্নায় মাস্ট লাগবেই;)

ধন্যবাদ।

আমাদের দই অর্ডার দিলে ঢাকার দইয়ের দামের তুলনায় আপনার ১০০টাকা সেভ হবে আবার আরামসে ৪/৬জন খেতে পারবেন। নতুন আরেক ব্যাচ দই র...
13/05/2025

আমাদের দই অর্ডার দিলে ঢাকার দইয়ের দামের তুলনায় আপনার ১০০টাকা সেভ হবে আবার আরামসে ৪/৬জন খেতে পারবেন।

নতুন আরেক ব্যাচ দই রেডি!
একটু জমলেই কালকে রওনা হবে ঢাকার জন্য! কত দই খেতে পারেন দেখা যাবে, অর্ডার দিবেন আর খালি আপনার বাসায় পৌঁছায় দেওয়ার কাজ "খামার থেকে" টীমের।
তবে এইবার শুধু ৭০০গ্রাম+ সাইজের দই বানানো হয়েছে।
আবার বলি এই ৭০০গ্রাম মানে ঢাকায় ১কেজি দই হিসাবে প্রচলন, যা আরামসে ৪/৬জন খাওয়া যায়। আরও মজার ব্যাপার হলো ১কেজি সাইজের একটা দই ঢাকায় ৪০০-৫০০টাকার নিচে পাওয়া প্রায় অসম্ভব। সেখানে আমাদের দইয়ের দাম মাত্র ৩০০টাকা।

অর্থাৎ আমাদের দই অর্ডার দিলে আপনার ১০০টাকা সেভ হবে কিন্তু ঠিকই ৪/৬জন অনায়াসে খেতে পারবেন।
"দেশাল দই প্রাইস ৭০০গ্রাম (৪/৬জন)"
✅ ১টা নিলে ৩০০টাকা।
✅ ২টা নিলে ৫৯০টাকা।
✅ আর ১০০০টাকার উপর অর্ডার হলে ডেলিভারি চার্জ ফ্রি

এই ব্যাচের ২০০কেজি দইয়ের মধ্যে ১০৪কেজি অলরেডি বুকড। মানে আর মাত্র ৯৬কেজি এভেইলেভেল আছে। দেরি করে অর্ডার করে যদি না পান আমাদের কিন্তু দোষ নাই। তাই আপনার ঢাকার ভিতর হোম ডেলিভারি পেতে এখনই অর্ডার করুন।

যা গরম পরসে...এসি, ফ্যানের বাতাসে যেখানে দিল ঠান্ডা হয়না, সেখানে চাই "দেশাল দই"-এ তৈরি দিলজুড়ানো এক গ্লাস ঠান্ডা লাচ্ছি।...
13/05/2025

যা গরম পরসে...
এসি, ফ্যানের বাতাসে যেখানে দিল ঠান্ডা হয়না, সেখানে চাই "দেশাল দই"-এ তৈরি দিলজুড়ানো এক গ্লাস ঠান্ডা লাচ্ছি।

দই অর্ডার করে বাসায় নেওয়ার সুবিধা এইটাই, মিস্টি দই ডেজার্ট হিসাবেও খেতে পারবেন আবার এই দই দিয়েই লাচ্ছিও বানিয়ে খেতে পারবেন। লাগবেনা কোনো এক্সট্রা চিনি।
চলেন ঘরেই সহজে বানানো যায় আবার একটু শাহী স্বাদের এমন একটা লাচ্ছি রেসিপি জেনে নেই:

শাহী লাচ্ছি রেসিপি (১ গ্লাসের জন্য):
• দেশাল মিস্টি দই – ১/২ কাপ
• ঠান্ডা পানি – ১/২ কাপ
• বরফ – পরিমাণমতো
• চিনি – স্বাদমতো (দই মিষ্টি হলে লাগেও না)
• এলাচ গুঁড়া – এক চিমটি
• (চাইলে সামান্য গোলাপজল)
সব উপকরণ ব্লেন্ডারে ৩০ সেকেন্ড ব্লেন্ড করুন। পিতল বা কাচের গ্লাসে ঢেলে উপর দিয়ে একটু এলাচ ছিটিয়ে দিন। হয়ে গেলো আপনার ঘরে তৈরি শুধুই দেশি গরুর তরল দুধের "দেশাল দই লাচ্ছি"!

দেশাল দই - খাঁটি দেশি স্বাদ, হোম ডেলিভারি পেতে এখনই
অর্ডার ইনবক্স করুন।



মিষ্টি দইয়ের উপকারিতা:1. হজমের উন্নতি ঘটায়:মিষ্টি দইয়ে থাকা প্রোবায়োটিক (উপকারী ব্যাকটেরিয়া) হজমে সাহায্য করে, ইমিউন সি...
12/05/2025

মিষ্টি দইয়ের উপকারিতা:
1. হজমের উন্নতি ঘটায়:
মিষ্টি দইয়ে থাকা প্রোবায়োটিক (উপকারী ব্যাকটেরিয়া) হজমে সাহায্য করে, ইমিউন সিস্টেম বৃদ্ধি করে এবং পেট ঠান্ডা রাখে।

2. শরীরকে ঠান্ডা রাখে:
এই গরমে যেই Heatwave চলছে এতে মিষ্টি দই শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং পানিশূন্যতা দূর করে।

3. এনার্জি বুস্টার:
চিনি ও দুধের কারণে এটি দ্রুত এনার্জি দেয়। তাই দুপুরের পর, বা বাইরে রোঁদে থাকলে বোতল জাতীয় ড্রিঙ্ক খাওয়ার থেকে ক্লান্তি কাটাতে এক কাপ মিষ্টি দই বা লাচ্ছি স্বাস্থ্যের জন্য অনেক উপকারি।

4. রুচি বাড়ায়:
মুরুব্বিরা বলে মিষ্টি দই খেলে অনেক সময় খাওয়ার রুচি বাড়ে এবং পেটও ভরা অনুভব হয়।

তাই বলে প্রতিদিনই মিষ্টি জাতীয় খাবার খাবেননা, কারন মিষ্টি জাতীয় খাবারে চিনি, প্রক্রিয়াজাত চিনি ব্যবহার হয় যা হৃদরোগ, ডায়েবেটিক, ওজন বৃদ্ধিতে ঝুঁকি রাখে। ফলে প্রতিদিন যততত্র না খেয়ে সপ্তাহে দুই একদিন খান- ভাল ও গুনগত মানসম্পন্ন দেখে খান।

✅ আমাদের "দেশাল দই"-এ কোন প্রকার ম্যালামাইন সমৃদ্ধ গুরা দুধ বা কন্ডেন্সড মিল্ক ব্যবহার করা হয় না ঘন করার জন্য। তাই এইটা গরুর পিওর তরল দুধ যা ধীরে ধীরে জ্বাল দিয়ে দিয়ে ঘন করা হয় এবং কোন প্রকার ফুড ক্যামিকেলও ব্যবহার করা হয় না জমাট বাধার জন্য ফলে বাজারের জমাট বাধা দইয়ের তুলনায় "দেশাল দই" তুলনামূলক Less Processed Food. কারন ফুড যত প্রোসেসড হবে তত স্বাস্থ্য ঝুঁকি বাড়ে।

তাই মুখরোচক অনেক দইয়ের তুলনায় "দেশাল দই" পিওর তরল দুধের থকথকা দুধেলা স্বাদ পাবেন।
আলহামদুলিল্লাহ্‌।


একদম দইয়ের কারখানা থেকে ছবি দিলাম।সেকেন্ড ব্যাচ ডেলিভারি করবো আজকে। ঢাকা পৌছে আপনাদের বাসা পর্যন্ত ডেলিভারি করতে করতে এক...
10/05/2025

একদম দইয়ের কারখানা থেকে ছবি দিলাম।
সেকেন্ড ব্যাচ ডেলিভারি করবো আজকে। ঢাকা পৌছে আপনাদের বাসা পর্যন্ত ডেলিভারি করতে করতে একটু রাত হয়ে যাবে, তবু আজকেই ডেলিভারি করবো যত রাতই হোক একদম টাটকা দই খাওয়াবো সবাইকে।
ইনশাআল্লাহ।

✅ যারা যারা এখনো অর্ডার করেন নাই, তারা কমেন্টের লিংকে গিয়ে বা ইনবক্সে অর্ডার করে ফেলেন।

✅ আর কেনো আমাদের "দেশাল দই" অর্ডার করবেন? কারন
- পিওর গরুর তরল দুধ দিয়েই খিরসা করে দই তৈরি করি আমরা, কোনো পাওডার মিল্ক বা কন্ডেন্সড মিল্ক না।
- মুখ মেরে আসা বা তিতকুটে মিস্টি না ডিসেন্ট স্বাদ
- সব থেকে বড় ব্যাপার আমাদের ৩০০টাকার দই ৪/৫জন খেতে পারবেন অনায়াসে, যেখানে ঢাকায় এই কোয়ালিটির দই ৪৩০টাকা+


10/05/2025

ভোরে পদ্মা পারি দিয়ে দই আনতে রওনা দিলাম আপনাদের জন্য! বিসমিল্লাহ।

09/05/2025

বলেন দেখি এক কড়াইয়ে কত লিটার দুধ আছে, বলতে পারলে "দেশাল দই" ফ্রি

আজকের ডেলিভারি যারা পাবেন, তারা দইয়ের ছবি তুলে আমাদের ফেসবুক পেইজ  Khamar Theke - খামার থেকে (.bd) কে ট্যাগ করে পোষ্ট দি...
09/05/2025

আজকের ডেলিভারি যারা পাবেন, তারা দইয়ের ছবি তুলে আমাদের ফেসবুক পেইজ Khamar Theke - খামার থেকে (.bd) কে ট্যাগ করে পোষ্ট দিলেই ডেলিভারি চার্জের ৫০% বিকাশে ক্যাশব্যাক পাবেন।

ঢাকা থেকে ১৬৮ কিঃমিঃ সুদূর মধুমতি নদীর তীর থেকে দই বানানো শেষ, ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য গাড়ীতে "দেশাল দই" লোডিং শেষ। ঢাকা পৌছেই শুরু হয়ে যাবে ডেলিভারি আগামী ৩ দিন, ৩ ব্যাচ দই আসবে এইভাবে।

আর ডিসকাউন্ট পেতে দই ডেলিভারি পাওয়ার সাথে সাথে ছবি তুলে পেজকে ট্যাগ করে ফেসবুকে পোষ্ট দিতে রেডি থাকেন সবাই।
আসছি ঢাকায়!
আল্লাহ ভরসা।


Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khamar Theke - খামার থেকে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share